সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন - S.W.F

  • Home
  • Bangladesh
  • Sitakund
  • সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন - S.W.F

সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন - S.W.F একটি অরাজনৈতিক সমাজকল্যাণমুখী প্রতিষ্ঠান।
দ.প. সৈয়দপুর, সীতাকুণ্ড চট্রগ্রাম
স্থাপিত - ২০১৭ ইংরেজি

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।নতুন...
13/04/2026

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও মানবিকতার আলো। আমাদের সমাজ হোক আরও সুন্দর, সহমর্মী ও বৈষম্যহীন—এই প্রত্যাশায় আমরা একসাথে এগিয়ে যেতে চাই।

আসুন, নতুন বছরের শুরুতে আমরা প্রতিজ্ঞা করি—মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখবো এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াবো।

🌼 সবাইকে জানাই শুভ নববর্ষ ১৪৩৩ 🌼

২৬শে মার্চ—আমাদের মহান স্বাধীনতা দিবস 🇧🇩অগণিত শহীদের আত্মত্যাগ আর সাহসিকতার বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের সবচেয়ে বড়...
25/03/2026

২৬শে মার্চ—আমাদের মহান স্বাধীনতা দিবস 🇧🇩
অগণিত শহীদের আত্মত্যাগ আর সাহসিকতার বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় গর্ব। আজকের এই দিনে স্মরণ করি সেই সব বীর সন্তানদের, যাদের ত্যাগে আমরা পেয়েছি একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ।
চলুন, দেশকে ভালোবাসি, সম্মান করি এবং নিজের জায়গা থেকে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করি।
শুভ স্বাধীনতা দিবস! ❤️💚

25/03/2026

উদ্যোগ নং - ৫৫ (ওযুখানা)

সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন - S.W.F ও জাগরণ সমিতির যৌথ উদ্যোগে আমাদের এলাকায় পশ্চিমপাড়ায় নুরুল আনোয়ার জামে মসজিদের ওযুখানা নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উক্ত মসজিদে ওযুখানা, টয়লেট, পস্রাবখানা সহ কোন টিউবওয়েল নেই।

ফলে মুসল্লীদের অনেক কষ্ট করতে হচ্ছে।

দেশ বিদেশে সকলের প্রতি অনুরোধ রইল আল্লাহর ঘর মসজিদের জন্য সবাই এগিয়ে আসুন।

যোগাযোগ

রনি - ( বিকাশ পার্সনাল - 01739681545)

দিলসাদ - (বিকাশ পার্সনাল - 01822338083)

মো. আলী -01811148995 (বিকাশ পার্সনাল)

🌙✨ ঈদ মোবারক ✨🌙পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে। দীর্ঘ এক মাস সিয়াম সাধ...
20/03/2026

🌙✨ ঈদ মোবারক ✨🌙
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দের দিন আমাদেরকে শেখায় সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের মূল্য।
🤝 সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ঈদুল ফিতরের শুভেচ্ছা।
আসুন, এই আনন্দের দিনে আমরা একে অপরের পাশে দাঁড়াই, অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাই, এবং মানবতার বন্ধনকে আরও দৃঢ় করি।
🌸 ঈদ হোক ভালোবাসা, ক্ষমা ও নতুন আশার সূচনা।
🌸 ঈদের আনন্দ পৌঁছে যাক প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে।
সবাইকে আবারও জানাই—
🌙 ঈদ মোবারক 🌙

উদ্যোগ নং - ৫৭রমজান ও ঈদ উপহার বিতরণ – ২০২৬  🌙--------------------------------------------------------২য় ধাপে ২০ টি পরিব...
20/03/2026

উদ্যোগ নং - ৫৭

রমজান ও ঈদ উপহার বিতরণ – ২০২৬ 🌙

--------------------------------------------------------

২য় ধাপে ২০ টি পরিবারের মাঝে নগদ সহায়তা প্রদান করা হয়।

সর্বমোট ২৬ টি পরিবারের মাঝে নগদ ও ঈদ সামগ্রী মিলিয়ে ৪০,৬৬০/- টাকা খরচ করা হয়।

প্রবাসী সহ যারা যারা এই সহযোগিতায় হাত বাড়িয়েছেন তাদের সবার এই দানকে আল্লাহ কবুল করুক। আমীন।

আসুন, সবাই মিলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই। 🤲

রমজান ও ঈদ উপহার বিতরণ – ২০২৬  🌙উদ্যোগ নং - ৫৭--------------------------------------------------------পবিত্র রমজান আমাদে...
10/03/2026

রমজান ও ঈদ উপহার বিতরণ – ২০২৬ 🌙
উদ্যোগ নং - ৫৭
--------------------------------------------------------
পবিত্র রমজান আমাদের শেখায় সহমর্মিতা, দয়া ও মানবতার শিক্ষা। অথচ আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যাদের কাছে ঈদের আনন্দ এখনো স্বপ্নের মতো।

এই ঈদে যেন কেউ অভাবের কষ্টে কাঁদতে না হয়, সেই ছোট্ট প্রচেষ্টা থেকেই সোশাল ওয়ালফেয়ার ফাউন্ডেশন আয়োজন করছে
“রমজান ও ঈদ উপহার বিতরণ – ২০২৬”।

📍 স্থান: দঃ পঃ সৈয়দপুর, সীতাকুণ্ড, চট্টগ্রাম

আমাদের লক্ষ্য শুধু কিছু উপহার দেওয়া নয়, বরং একটি হাসি উপহার দেওয়া—যাতে একটি পরিবার ঈদের দিনে অন্তত একটু আনন্দ অনুভব করতে পারে। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন আমরা একসাথে মানবতার এই সুন্দর উদ্যোগ সফল করতে পারি।
আসুন, সবাই মিলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই। 🤲

প্রতিটি ভাষার আছে নিজস্ব গল্প, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব আত্মা।২১শে ফেব্রুয়ারি আমাদের স্মরণ করিয়ে দেয়—ভাষা রক্ষার সংগ্র...
20/02/2026

প্রতিটি ভাষার আছে নিজস্ব গল্প, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব আত্মা।
২১শে ফেব্রুয়ারি আমাদের স্মরণ করিয়ে দেয়—
ভাষা রক্ষার সংগ্রাম মানেই আত্মমর্যাদার সংগ্রাম।
চলুন, মাতৃভাষাকে সম্মান করি,
শুদ্ধভাবে বলি, লিখি এবং আগামী প্রজন্মকে ভালোবাসতে শেখাই।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অসংখ্য শুভেচ্ছা। 🇧🇩

18/02/2026

🌙 পবিত্র মাহে রমজান-এর শুভ আগমন 🌙
রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে উপস্থিত হলো পবিত্র রমজান।
এই মাস হোক আত্মশুদ্ধির, সংযমের ও আল্লাহর নৈকট্য লাভের এক অপূর্ব সুযোগ।
আসুন—
✨ আমরা অন্তরকে পরিশুদ্ধ করি
✨ গুনাহ থেকে ফিরে আসি
✨ বেশি বেশি ইবাদত করি
✨ দান-সদকা ও মানবসেবায় নিজেকে নিয়োজিত করি
আল্লাহ আমাদের সবাইকে রমজানের সিয়াম, কিয়াম ও সকল ইবাদত কবুল করার তাওফিক দান করুন।
আমাদের জীবন ভরে উঠুক শান্তি, রহমত ও নূরের আলোয়।
🌙 রমজান মোবারক 🌙

আলহামদুলিল্লাহ 🤍সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং জাগরণ সমিতির অর্থায়নে,মসজিদ কমিটি ও এলাকার সম্মানিত বাসিন্দাদে...
16/01/2026

আলহামদুলিল্লাহ 🤍
সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং জাগরণ সমিতির অর্থায়নে,
মসজিদ কমিটি ও এলাকার সম্মানিত বাসিন্দাদের সার্বিক সহযোগিতায়
আমরা ২০২৫ সালে মোট ১১টি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি।
প্রতিটি প্রজেক্টই ছিল মানবতার উন্নয়ন, সামাজিক কল্যাণ ও দ্বীনি মূল্যবোধকে সামনে রেখে—
যার মূল লক্ষ্য ছিল মানুষের উপকার, সমাজের প্রয়োজন পূরণ এবং স্থায়ী কল্যাণ নিশ্চিত করা।
ইনশাআল্লাহ, ২০২৬ সালেও আমাদের এই মানবকল্যাণমূলক অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
নতুন উদ্যম, নতুন পরিকল্পনা এবং আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে
আমরা এগিয়ে যেতে চাই সবার দোয়া ও সহযোগিতাকে সঙ্গী করে।
এই পথচলায় যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের পাশে ছিলেন,
সবার প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া।
আল্লাহ তায়ালা যেন আমাদের এই প্রচেষ্টাগুলো কবুল করেন
এবং ভবিষ্যতেও মানবতার সেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করেন।
একসাথে মানবতার পথে… ইনশাআল্লাহ। 🤝

 #উদ্যোগ_নং_৫৬ আমাদের গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে সুমনের অপারেশনের জন্য গত ১৭ ডিসেম্বর সবার কাছে সহায়তা চেয়ে আমরা একট...
07/01/2026

#উদ্যোগ_নং_৫৬

আমাদের গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে সুমনের অপারেশনের জন্য গত ১৭ ডিসেম্বর সবার কাছে সহায়তা চেয়ে আমরা একটি পোষ্ট করেছিলাম।।।

আলহামদুলিল্লাহ দেশ বিদেশের অনেকে মানবিক হাত বাড়িয়েছেন।।।

আমাদের কাছে দেশ বিদেশ থেকে আমাদের দেওয়া তিনটা বিকাশ নাম্বারে সর্বমোট - ১৪,৬০০/- (বার হাজার ছয়শত টাকা পাঠিয়েছেন)

এবং জাগরণ সমিতির পক্ষ থেকে ১১,৫০০ /- ( এগার হাজার পাঁচশত টাকা সহ মোট ২৬,১০০/- চব্বিশ হাজার একশো টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।।।

সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।।।
ক্ষুদ্র পরিসরে হলেও আমরা আমাদের জায়গা থেকে তার জন্য সহায়তা করতে পেরেছি।।।

31/12/2025

🌱 ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা 🌱
আজ এক গর্বের দিন। মানবসেবা, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাশ্রমের চেতনায় গড়ে ওঠা জাগরণ সমিতি ও সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজ পা রাখলো ১০ম বছরে।
এই দীর্ঘ পথচলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সমাজে সচেতনতা তৈরি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার যে নিরবচ্ছিন্ন প্রয়াস—তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই সাফল্যের পেছনে রয়েছে সংগঠনের প্রতিটি সদস্য, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক শ্রম ও ত্যাগ।
আগামী দিনগুলোতেও মানবতার আলো ছড়িয়ে দিতে জাগরণ সমিতি ও সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন আরও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে—এই কামনা রইলো।
🎉 ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
🤝 মানবতার পথে একসাথে এগিয়ে চলি।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–এর ইন্তেকালে Social Welfare Foundation পরি...
31/12/2025

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–এর ইন্তেকালে Social Welfare Foundation পরিবার গভীর শোকাহত।

রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা ও রাজনৈতিক জীবনের অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই শোকাবহ সময়ে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

Address

South West Saidpur
Sitakund
4310

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন - S.W.F posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share