Organic Valy

Organic Valy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Organic Valy, Sirajganj.

খেজুর একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল। ছোট-বড় সবাই কমবেশি খেজুর খেতে পছন্দ করেন। খেজুরের রয়েছে অনেক উপকারিতা। পবিত্র রমজান ম...
08/01/2025

খেজুর একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল। ছোট-বড় সবাই কমবেশি খেজুর খেতে পছন্দ করেন। খেজুরের রয়েছে অনেক উপকারিতা। পবিত্র রমজান মাসে খেজুরের চাহিদা বেড়ে যায় অনেক গুণ। আর এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা ক্ষতিকর ও ভেজাল খেজুর বিক্রি করেন। অনেক অসাধু ব্যবসায়ী চীনা ফল জুজুবিকে খেজুর বলে বিক্রি করেন। এজন্য আপনাকে আসল খেজুর চিনতে হবে। ভালো খেজুর চেনার সহজ কিছু উপায় আছে। তাহলে চলুন ভালো খেজুর চেনার উপায়গুলো জেনে নেয়া যাক।

বিশেষজ্ঞরা বলছেন, মাছি, পিঁপড়া বা পোকা থাকা খেজুর কেনা যাবে না। এগুলো থাকলে বুঝতে হবে কৃত্রিম মিষ্টি মেশানো হয়েছে অথবা খেজুরটি মেয়াদোত্তীর্ণ। ভালো খেজুরের চামড়া হয় কোঁচকানো।

গবেষক ও চিকিৎসক অধ্যাপক শুভাগত চৌধুরী বলেন, কোঁচকানো চামড়া দেখে খেজুর কিনতে হবে। ভালো খেজুরের চামড়া খুব বেশি মসৃণ ও টানটান হবে না। খেজুর খুব বেশি মিষ্টি হলে বুঝতে হবে কৃত্রিম মিষ্টি মেশানো হয়েছে। খেজুর সাধারণত দেড় বছর পর্যন্ত ভালো থাকে। খেজুর যত পুরোনো হবে, ভেতরটা তত বেশি লালচে হবে। ভেতরটা সাদা হলে বুঝতে হবে খেজুরটা ভালো।

তিনি বলেন, খেজুরের গা তেলতেলে হলে বা পাউডার জাতীয় কিছু থাকলে ধরে নিতে হবে কিছু মেশানো হয়েছে। সেগুলো না কেনাই ভালো।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিচালক তাহের জামিল বলেন, খেজুর কেনার আগে বোঁটার দিকটায় শক্ত আবরণ আছে কিনা, তা দেখে নিতে হবে। শক্ত আবরণ না থাকলে ভেতরে নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি শুকনো খেজুর কিনতে হবে। ভেজা খেজুর নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

যত্রতত্র বিক্রি হওয়া খোলা খেজুর না কিনে ভালো দোকান বা সুপার শপ থেকে প্যাকেটজাত খেজুর কেনার এবং প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ ও ভালো ব্র্যান্ড দেখে কেনার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, কারও ভালো খেজুর কেনার সামর্থ্য না থাকলে তিনি সহজলভ্য ও পুষ্টিগুণসমৃদ্ধ দেশি যেকোনো মৌসুমি ফলও খেতে পারেন। এমন ফলের মধ্যে রয়েছে বরই, পেয়ারা, তরমুজ, বাঙ্গি, আনারস ইত্যাদি।

Address

Sirajganj

Telephone

01763193908

Website

Alerts

Be the first to know and let us send you an email when Organic Valy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share