CSF Centre

CSF Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CSF Centre, Nonprofit Organization, Nukali, Shahjadpur, Sirajganj.

A World-Class Reahabilitation Centre Providing Medical Consultations, Physiotherapy, Speech Therapy, Orthosis and Assistive Devices for Children and Adults with Pain and Disabilities.

শিক্ষা সকলের অধিকার, কোনো বিশেষ সুযোগ নয়।CSF Centre-এ আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর শেখার, বেড়ে ওঠার এবং নিজের সম্ভা...
16/06/2026

শিক্ষা সকলের অধিকার, কোনো বিশেষ সুযোগ নয়।
CSF Centre-এ আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর শেখার, বেড়ে ওঠার এবং নিজের সম্ভাবনা বিকাশের সমান অধিকার রয়েছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে আমরা এমন একটি সমাজ গড়তে কাজ করছি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।

Education is a right for everyone, not a privilege.
At CSF Centre, we believe that every child deserves an equal opportunity to learn, grow, and reach their full potential. Through inclusive education, we are working towards a society where no one is left behind.

11/06/2026
গ্রুপ থেরাপি: একসাথে শেখা, একসাথে এগিয়ে যাওয়াগ্রুপ থেরাপি প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদের জন্য একটি কার্যকর প্ল্যাট...
10/06/2026

গ্রুপ থেরাপি: একসাথে শেখা, একসাথে এগিয়ে যাওয়া
গ্রুপ থেরাপি প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম, যেখানে তারা একসাথে যোগাযোগ দক্ষতা, দৈনন্দিন জীবনযাপনের কার্যক্রম এবং সামাজিক অংশগ্রহণ উন্নত করার সুযোগ পায়।

Group Therapy: Stronger Together
Group therapy provides a supportive platform for children with disabilities and their caregivers to improve communication, daily living skills, and social participation together.

আমি সাধারণ নই, আমি বিশেষ। তাই আমার প্রয়োজন একটি বিশেষ বিদ্যালয়, যেখানে আমার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে এবং আমার স্বপ্নগ...
07/06/2026

আমি সাধারণ নই, আমি বিশেষ। তাই আমার প্রয়োজন একটি বিশেষ বিদ্যালয়, যেখানে আমার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে এবং আমার স্বপ্নগুলোকে ডানা মেলতে সাহায্য করা হবে।

I am not ordinary; I am special. That's why I need a special school where my abilities are nurtured, my dreams are valued, and my potential can shine.

Why so Serious???😋এত গম্ভীর কেন?😋
02/06/2026

Why so Serious???😋
এত গম্ভীর কেন?😋

18/05/2026

কড়াইল থেকে শুরু, ছড়িয়ে যাবে সারাদেশে সিএসএফ "শিশু স্বর্গ মডেল”
Starting from Korail, Spreading Across Bangladesh, CSF "Shishu Shorgo Model”

কড়াইল থেকে শুরু, ছড়িয়ে যাবে সারাদেশে সিএসএফ "শিশু স্বর্গ মডেল” ❤️ সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের জন্য সমন্বিত স্বাস্থ...
17/05/2026

কড়াইল থেকে শুরু, ছড়িয়ে যাবে সারাদেশে সিএসএফ "শিশু স্বর্গ মডেল” ❤️
সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা, পুনর্বাসন ও অন্তর্ভুক্তিমূলক সহায়তা নিশ্চিত করতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে সিএসএফ "শিশু স্বর্গ মডেল”।
ঢাকার কড়াইল থেকে শুরু হওয়া এই মানবিক উদ্যোগ পর্যায়ক্রমে দেশের বিভিন্ন উপজেলা ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে যাবে, যাতে কোনো শিশুই সেবা ও সুযোগ থেকে বঞ্চিত না থাকে।
এই মডেলের মাধ্যমে শিশুরা পাবে—
✅ দ্রুত শনাক্তকরণ ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা
✅ থেরাপি ও পুনর্বাসন সহায়তা
✅ সহায়ক উপকরণ ও পুষ্টি সহায়তা
✅ পরিবার ও কেয়ারগিভারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা

“শিশু স্বর্গ” শুধু একটি সেবামূলক কার্যক্রম নয়; এটি একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও শিশুবান্ধব বাংলাদেশের স্বপ্ন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের স্বাস্থ্য, সমাজকল্যাণ ও উন্নয়ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং সহ-সভাপতি, জিয়াউর রহমান ফাউন্ডেশন ডাঃ জুবাইদা রহমান। প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, ড. এম এ মুহিত, এমপি।
এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, ফারজানা শারমিন পুতুল, এমপি, মীর শাহে আলম, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (LGED); জোনায়েদ সাকি, মাননীয় প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়; ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য বিষয়ক); শফিকুল ইসলাম খান প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)। অনুষ্ঠানটিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ কামরুজ্জামান চৌধুরী, সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুষ্ঠানটি আয়োজনে করে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাস্তবায়নে করেন স্বাস্থ্য অধিদপ্তর।

ছড়িয়ে যাক 'শিশু স্বর্গের' আলো সারা দেশে।

Starting from Korail, Spreading Across Bangladesh — CSF "Shishu Shorgo Model” ❤️

The "Shishu Shorgo Model” has officially begun its journey to ensure integrated healthcare, rehabilitation, and inclusive support for underprivileged and children with disabilities.

This compassionate initiative, launched from Korail in Dhaka, will gradually expand across different upazilas and underserved communities throughout the country, ensuring that no child is deprived of essential care and opportunities.

Through this model, children will receive:
✅ Early identification and specialized healthcare
✅ Therapy and rehabilitation support
✅ Assistive devices and nutrition support
✅ Essential guidance and counseling for families and caregivers

“Shishu Shorgo” is not just a service initiative; it is a vision for building a compassionate, inclusive, and child-friendly Bangladesh.

The inauguration ceremony was attended by distinguished personalities from the health, social welfare, and development sectors.

The Chief Guest of the event was Dr. Zubaida Rahman, renowned cardiologist and Vice Chairperson of the Ziaur Rahman Foundation. The keynote speaker was Dr. M A Muhith, MP, Honourable State Minister, Ministry of Health and Family Welfare.

Special guests included Farzana Sharmin Putul, MP, Honourable State Minister, Ministry of Social Welfare; Mir Shahe Alam, Honourable State Minister, Local Government, Rural Development and Cooperatives (LGED); Zonayed Saki, Honourable State Minister, Ministry of Planning; Dr. SM Ziauddin Hyder, Special Assistant to the Chief Adviser on Health Affairs; and Shafiqul Islam Khan, Administrator of Dhaka North City Corporation (DNCC).

The program was chaired by Mr. Md. Kamruzzaman Chowdhury, Secretary, Ministry of Health and Family Welfare.

The event was organized by the Ministry of Health and Family Welfare and implemented by the Directorate General of Health Services.

May the light of “Shishu Shorgo” spread across the nation. ❤️

আজ সিএসএফ সেন্টারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, এ...
05/05/2026

আজ সিএসএফ সেন্টারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, এমপি মহোদয়া সৌজন্য পরিদর্শনে আগমন করেন। ব্যস্ত সময়সূচির মাঝেও তিনি সেন্টারের শিশু-কিশোর ও কেয়ারগিভারদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন এবং সেন্টারের বিভিন্ন কার্যক্রম গভীর আগ্রহসহ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর প্রদান করেন এবং সিএসএফ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি সিএসএফ সেন্টারের সার্বিক মঙ্গল কামনা করেন এবং ভবিষ্যতে পুনরায় পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।
মাননীয় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুসফিকুর রহমান, এডিসি (রেভিনিউ) মোছাঃ নুর নাহার বেগমসহ অন্যান্য সম্মানিত সরকারি কর্মকর্তাবৃন্দ।

Today, the Honorable State Minister of the Ministry of Social Welfare of the Government of the People’s Republic of Bangladesh, Ms. Farzana Sharmin Putul, MP, paid a courtesy visit to the CSF Centre. Despite her busy schedule, she warmly interacted with the children, adolescents, and caregivers at the centre and observed its various activities with keen interest.
At the end of the visit, she signed the visitors’ book and planted a tree in the CSF premises. She expressed her best wishes for the overall well-being of the CSF Centre and conveyed her interest in visiting again in the future.
Accompanying the Honorable State Minister were Ms. Sabrina Sharmin, Upazila নির্বাহী Officer of Shahjadpur; Mr. Md. Mushfikur Rahman, Assistant Commissioner (Land); Ms. Mosammat Nur Nahar Begum, ADC (Revenue); along with other distinguished government officials.

A for Ability Club...! এ তে এবিলিটি ক্লাব....!
02/05/2026

A for Ability Club...!
এ তে এবিলিটি ক্লাব....!

Address

Nukali, Shahjadpur
Sirajganj
6700

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when CSF Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share