National Development Programme - NDP

National Development Programme - NDP The disastrous flood of 1988 engulfed large landscape of the country causing huge damage of lives and properties.

NDP envisions a society free from poverty, where human rights and social justice are championed, local capacities are strengthened, gender discrimination is eradicated, and climate change vulnerability is diminished. It also causes huge damage in Sirajgonj district, which situated on the bank of the most treacherous river Jamuna. In response to this massive natural disaster a number of national as

well as international NGOs came forward to provide succor to the victims of this deluge. A group of local youth including the director (Chief Executive) of the organization at present dedicated themselves in emergency response and rehabilitation works under the guidance of these NGOs. On course of the emergency response activities, they came very close to the harsh realities of the poor people. They gained experience which inspired them to do something better for sustainable development of the poor people. With this end in view, under the guidance of Md. Alauddin Khan, the National Development Programme (NDP) was initiated in the 1st January 1992. It is a non-governmental voluntary development organization. At present NDP has been launching fourty plus different programme/projects and its operational area covers 18 districts under Dhaka, Rajshahi, Rangpur division in the northern region of Bangladesh. NDP always give emphasize on human rights, gender equality and women empowerment. Through its dedicated efforts for about twenty eight years, now NDP has become the symbol of hope for the poor people it serves.

১৯ আগস্ট ২০২৬ তারিখে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান এনডিপি টেকনিক্যাল ইনস্টিটি...
19/08/2026

১৯ আগস্ট ২০২৬ তারিখে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান এনডিপি টেকনিক্যাল ইনস্টিটিউট এ NDP-PKSF-SICIP (PWD) প্রকল্পের আওতায় প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের “জব কাউন্সেলিং” সেশন অনুষ্ঠিত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)’র আর্থিক সহায়তায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক তত্বাবধানে দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠির কল্যাণে গৃহীত Skills for Industry Competetiveness and Innovation Program (SICIP) এর আওতায় পরিচালিত সম্পূর্ণ বিনামূল্যে ০৩ মাস ব্যাপী চলমান আবাসিক প্রশিক্ষণ “ফ্যাশন গার্মেন্টস এবং মোবাইল ফোন সার্ভিসিং” কোর্সের ৫০ জন প্রশিক্ষণার্থীকে বিভিন্ন ইন্ডাস্ট্রি সেক্টরে কর্ম-সংস্থান সৃষ্টি এবং স্ব-কর্মসংস্থানে আগ্রহী করতে দিনব্যাপী “জব কাউন্সেলিং” সেশন অনুষ্ঠিত হয়।

এনডিপি টেকনিক্যাল ইনস্টিটিউট এ আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি’র নির্বাহী পরিচালক জনাব মোঃ আলাউদ্দিন খান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পরিচালক (অপারেশন এন্ড এডমিনিষ্ট্রেশন) জনাব আবু নাঈম মো: জুবায়ের খান। এনডিপি টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রিন্সিপাল মো: সাখাওয়াত খান এর সভাপতিত্বে উক্ত সেশনে আরো উপস্থিত ছিলেন SICIP প্রকল্পের ফোকাল পারসন ও সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) মো: বেলাল হোসেনসহ অন্যান্য সহকর্মী ও প্রশিক্ষকবৃন্দ।
জব কাউন্সেলিং সেশন পরিচালনা করেন আমন্ত্রিত রিসোর্স পারসন জনাব মো: জাকির হোসেন, মহা-ব্যবস্থাপক (অপারেশন), এসিআই ফুডস ইন্ডাষ্ট্রিজ লিঃ, সিরাজগঞ্জ এবং বেঙ্গল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর সহযোগী শিল্প প্রতিষ্ঠান লিনেক্স ইলেক্ট্রনিক্স বাংলাদেশ লিঃ, সাভার, ঢাকা এর হেড অব এইচ আর জনাব মো: রাকিব হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সাধুবাদ জানিয়ে বলেন, আপনারা যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, সেটি শুধু একটি সার্টিফিকেট অর্জনের জন্য নয়। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো আপনাদের দক্ষ করে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং আপনাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। বর্তমান কর্মবাজারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বাস্তব দক্ষতার মূল্য অনেক বেশি। আপনারা Fashion Garments, Mobile Phone Servicing কিংবা যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন, সেই দক্ষতাকে কাজে লাগিয়ে চাকরি করতে পারেন, আবার চাইলে নিজেই ছোট ব্যবসা বা উদ্যোক্তা কার্যক্রম শুরু করতে পারেন। তবে শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না। আপনাদের নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। চাকরির সাক্ষাৎকারে নিজের যোগ্যতা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরতে হবে। সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, ভালো আচরণ, দায়িত্বশীলতা এবং শেখার আগ্রহ—এসব গুণ একজন কর্মীর সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরতে হবে। তিনি সকল প্রশিক্ষণার্থীর ভবিষ্যত সফলতা কামনা করেন।
বিশেষ অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই জব কাউন্সেলিং সেশন আপনাদের কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, প্রতিবন্ধিতা কোনো বাধা নয়; দক্ষতা, আত্মবিশ্বাস ও পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। আপনারা যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, সেটিকে কাজে লাগিয়ে চাকরি কিংবা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। কর্মক্ষেত্রে সফল হতে সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, ভালো আচরণ এবং নতুন কিছু শেখার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি কোনো ব্যর্থতায় হতাশ না হয়ে বারবার চেষ্টা করার পরামর্শ দেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আজকের কাউন্সেলিং আপনাদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং আপনাদের আত্মনির্ভরশীল হতে অনুপ্রাণিত করবে।আমি আপনাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করি। এ সময় সকল প্রশিক্ষণার্থী তাঁকে করতালি দিয়ে স্বাগত জানায়।

সেশন উদ্বোধন শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি প্রশিক্ষণ কক্ষ, ল্যাবসহ পুরো প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন এবং এতো সুন্দর আয়োজন দেখে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

দুইটি ইন্ডাষ্ট্রিজ থেকে আগত আমন্ত্রিত দু’জন রিসোর্স পারসন চাকুরী করতে আগ্রহী প্রশিক্ষণার্থীদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী তাদের প্রতিষ্ঠানে দ্রুততার সাথে কাজ দেয়ার আশ্বাস প্রদান করেন এবং তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলেন।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (NDP) কর্তৃক বাস্তব...
19/08/2026

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (NDP) কর্তৃক বাস্তবায়িত Resilience Innovation Programme (RIP)-এর আওতাধীন Shock Responsive Social Protection (SRSP) প্রকল্পের উপজেলা পর্যায়ে Programme Sharing and Orientation Consultation সভা ১৮ আগস্ট ২০২৬ তারিখে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, BMDA-এর উপ-সহকারী প্রকৌশলীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর পক্ষে উপস্থিত ছিলেন ঢাকা অফিসের প্রোগ্রাম পলিসি অফিসার গিয়াস উদ্দিন তালুকদার, রংপুর সাব-অফিসের অফিস প্রধান বিথীকা বিশ্বাস এবং প্রোগ্রাম এ্যাসোসিয়েট সাদেক আলী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রোগ্রাম সমন্বয়কারী কামরুল আহসান, উপজেলা সমন্বয়কারী মোঃ এনামুল হক ও মনিরুজ্জামান।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন RIP প্রকল্প এর ফোকাল পারসন ও সংস্থার উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান। উপস্থাপনায় বিশেষভাবে Drought Trigger ও Threshold, খরা পরিস্থিতিতে আগাম সহায়তা এবং ঝুঁকিপ্রবণ জনগোষ্ঠীর জন্য Shock Responsive Social Protection ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান খরার সময় শুধু আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে খরা-পরবর্তী পুনরুদ্ধার ও জীবিকা উন্নয়ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। তিনি খরা-পরবর্তী সময়ে Income Generating Activities (IGA), খরার পূর্বে, খরাকালীন ও খরা-পরবর্তী করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধি, Sanitation and Hygiene, নিরাপদ ও পর্যাপ্ত ভূ-উপরিস্থ পানি ব্যবহারে উৎসাহ প্রদান এবং খরা সহনশীল জাতের ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেন।

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মা ও শিশু সহা...
19/08/2026

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট ২০২৬ তারিখে উপজেলা পর্যায়ের Union Resource Pool (URP) সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর পক্ষে উপস্থিত ছিলেন রংপুর ফিল্ড অফিস এর হেড অব ফিল্ড বিথীকা বিশ্বাস, এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট সাদেক আলী। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান, এমসিবিপি কর্মসূচির উপজেলা কোঅর্ডিনেটর মো. মনিরুজ্জামান কায়েস, ট্রেনিং অফিসার (নিউট্রিশন) এনামুল হক এবং MIS ও মনিটরিং সাপোর্ট অফিসার মো. মনিরুজ্জামান।

প্রশিক্ষণে মা ও শিশু সহায়তা কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম বাস্তবায়ন কৌশল এবং মাঠপর্যায়ে সেবার কার্যকর সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারী ও শিশুদের চিহ্নিতকরণ, গর্ভকালীন সেবা (ANC), প্রসবোত্তর সেবা (PNC), পুষ্টি ও স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করা এবং আচরণগত পরিবর্তনের মাধ্যমে মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, ১ অক্টোবর ২০১৮ সাল থেকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর কারিগরি সহযোগিতা এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর বাস্তবায়ন সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। কর্মসূচিটির মূল লক্ষ্য হলো দরিদ্র ও ঝুঁকিপূর্ণ গর্ভবতী মা ও শিশুদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, মাতৃ ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং গর্ভকালীন ও প্রসবোত্তর সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করা।

১৩ আগস্ট, ২০২৬ তারিখে Riverbank Erosion Assistance for Community Healing (REACH) প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলার কাজিপুর...
14/08/2026

১৩ আগস্ট, ২০২৬ তারিখে Riverbank Erosion Assistance for Community Healing (REACH) প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নে একটি কমিউনিটি পরামর্শ ও সুরক্ষা সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মোঃ আনোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান, চরগিরিশ ইউনিয়ন। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (NDP)-এর পক্ষে সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান, উপ-পরিচালক (অডিট ও M&E)।

সভায় প্রকল্পের কার্যক্রমের পাশাপাশি Safeguarding, Compliance, Accountability এবং কমিউনিটির নিরাপত্তা ও অধিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে নদীভাঙনের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ঝুঁকি, প্রয়োজনীয় সহায়তা, সুরক্ষা ব্যবস্থা এবং প্রকল্পের মাধ্যমে প্রদত্ত সহায়তা সম্পর্কে অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

সভা শেষে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের বাড়িতে ফিল্ড ভিজিট ও সরেজমিন পরিদর্শন করা হয়।
বিকাশের মাধ্যমে প্রদানকৃত আর্থিক সহায়তা উপকারভোগীরা কীভাবে ব্যবহার করছেন, তা পরিদর্শনের মাধ্যমে যাচাই করা হয়।

সহায়তার ব্যবহার, বর্তমান প্রয়োজন ও উপকারভোগীদের অভিজ্ঞতা সম্পর্কে সরাসরি মতামত নেওয়া হয়।

পাশাপাশি প্রকল্পের সহায়তা তাদের জীবনযাত্রায় কী ধরনের ইতিবাচক ভূমিকা রাখছে, তা পর্যবেক্ষণ করা হয়।
এ ধরনের ফলোআপ কার্যক্রমের মাধ্যমে প্রকল্পের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

নদীভাঙনকবলিত কাজীপুরের চর গিরিশে ২৩০ পরিবারকে আর্থিক সহায়তা স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রো...
12/08/2026

নদীভাঙনকবলিত কাজীপুরের চর গিরিশে ২৩০ পরিবারকে আর্থিক সহায়তা
স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কতৃক বাস্তবায়িত Riverbank Erosion Assistance for Community Healing (REACH) প্রকল্পের আওতায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
৯ আগস্ট ২০২৬ তারিখে চর গিরিশ ইউনিয়নের ২৫ জন উপকারভোগীকে প্রত্যেককে ২০,১৪০ টাকা করে মোট ৫,৩৫,০০০ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করা হয়। ১২ আগস্ট ২০২৬ তারিখে আরও ৫ জনকে ২০,১৪০ টাকা করে এবং ২০০ জনকে ৮,০৫৬ টাকা করে সহায়তা দেওয়া হয়।
দুই দিনের কার্যক্রমে সর্বমোট ২৩০ জন উপকারভোগীকে ২২,১৫,৪০০ টাকা সরাসরি বিকাশের মাধ্যমে প্রদান করা হয়েছে।
REACH প্রকল্পের ফোকাল পারসন ও এনডিপির উপপরিচালক (অডিট ও মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন ইউনিট) কাজী মাসুদুজ্জামান জানান: “নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন পূরণ এবং তাদের জীবন-জীবিকা পুনরুদ্ধারে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রকল্প সমন্বয়কারী শাফি-উল-কাফি সুমন বলেন: “সরাসরি বিকাশের মাধ্যমে অর্থ সহায়তা দেওয়ায় উপকারভোগীরা নিজেদের প্রয়োজন ও অগ্রাধিকার অনুযায়ী অর্থ ব্যয় করতে পারছেন।”
এই সহায়তা নদীভাঙনে ঘরবাড়ি ও জীবিকা হারানো মানুষের তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের পুনরুদ্ধার প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে।

এনডিপির উদ্দ্যোগে ‎সিরাজগঞ্জে এইচআরডি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ‎​১২ আগষ্ট ২০২৬ তারিখে মানবাধিকার সংস...
12/08/2026

এনডিপির উদ্দ্যোগে ‎সিরাজগঞ্জে এইচআরডি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ‎​১২ আগষ্ট ২০২৬ তারিখে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (MSF)-এর সহযোগিতায় বাস্তবায়িত “Defending Human Rights through Network Strengthening (DHRNS)” প্রকল্পের আওতায় হিউম্যান রাইটস ডিফেন্ডারদের নিয়ে এনডিপি’র মাসুমপুর শাখা অফিসে ত্রৈমাসিক সমন্বয় সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ‎​এনডিপি’র নির্বাহী পরিচালক ও এইচআরডি নেটওয়ার্ক সিরাজগঞ্জ এর কনভেনার মো: আলাউদ্দিন খান। সভা পরিচালনা করেন এনডিপির উপপরিচালক কাজী মাসুদুজ্জামান।

সভায় গত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, বিগত তিন মাসের ফেক্ট ফাইন্ডিংস রিপোর্ট উপস্থাপন, Key Note Speech, দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা, সিরাজগঞ্জ জেলার মানবাধিকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সহ সিরাজগঞ্জ জেলার হিউম্যান রাইটস ডিফেন্ডারগণ সক্রিয় ভাবে দায়িত্ব পালন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সমন্বয়কারী অ্যাডভোকেট সোফিয়া হাসিন ও সিনিয়র স্টাফ লইয়ার অ্যাডভোকেট নাহিদ শামস, সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্ক এর সহকারী কনভেনার হেলাল আহমেদ,পিডাব্লিউডি’র হুসনে আরা জলি।

সভা যথাযথভাবে সফল করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার শিপন চন্দ্র নাগ।

সিরাজগঞ্জের সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল রূপসায় জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এ...
12/08/2026

সিরাজগঞ্জের সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল রূপসায় জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও আন্তর্জাতিক অন্ধত্ব প্রতিরোধকারী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল-এর যৌথ অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৩০০ দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা পেয়েছেন।

গত ৯ আগস্ট (রোববার) রূপসা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসায় দিনব্যাপী এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বিভিন্ন চোখের সমস্যায় আক্রান্ত রোগীদের চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চক্ষু পরীক্ষায় ছানি, নেত্রনালীর সমস্যা ও চোখে মাংসবৃদ্ধি শনাক্ত হওয়া ৭২ জন রোগীকে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য এনডিপির ব্যবস্থাপনায় অধ্যাপক এম এ মতিন বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ১১ আগস্ট বুধবার বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ৬২ জনের ছানি এবং ১০ জনের নেত্রনালী ও চোখের মাংসবৃদ্ধির অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের জন্য হাসপাতালে যাওয়া রোগীদের যাতায়াত, হাসপাতালে থাকা-খাওয়া, লেন্স, ওষুধ ও চিকিৎসাসহ যাবতীয় খরচ এনডিপির পক্ষ থেকে বিনামূল্যে বহন করা হয়। অস্ত্রোপচারের পর রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও ফলোআপ সেবাও নিশ্চিত করা হয়েছে।

চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন এনডিপির পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মোসলেম উদ্দিন আহমেদ, এরিয়া ম্যানেজার মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তৃণমূল পর্যায়ে অন্ধত্ব প্রতিরোধ এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এনডিপি। চক্ষু চিকিৎসা কার্যক্রমের আওতায় ইতোমধ্যে কয়েক হাজার রোগীর চোখের বিভিন্ন ধরনের চিকিৎসা ও অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৯টি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এসব ক্যাম্পে মোট ১১ হাজার ৫১৭ জন রোগীর চক্ষু স্ক্রিনিং করা হয়। স্ক্রিনিংয়ের মাধ্যমে শনাক্ত রোগীদের মধ্যে ৬১১ জনের ছানি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
এনডিপির এ কার্যক্রমের আওতায় অস্ত্রোপচারের পাশাপাশি রোগীদের অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসা ও ফলোআপ সেবাও প্রদান করা হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত চরাঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে নিয়মিতভাবে এ ধরনের ক্যাম্প আয়োজন করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও অস্ত্রোপচারের সুযোগ পাওয়ায় দরিদ্র মানুষের জন্য এনডিপির এ উদ্যোগ অত্যন্ত উপকারী হয়েছে।
এদিকে, গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসীতেও এনডিপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানেও দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর বাস্তবায়িত আলোকিত গ্রাম কর্মসূচির আওতায়...
11/08/2026

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর বাস্তবায়িত আলোকিত গ্রাম কর্মসূচির আওতায় ১১ আগস্ট ২০২৬ তারিখে এনডিপি প্রধান কার্যালয় থেকে বাগবাড়ী গ্রামের কিডনি রোগে আক্রান্ত ও বিভিন্ন রোগে অসুস্থ দরিদ্র মোছা: রেজিয়া বেগম (স্বামী: মোঃ বিশা মন্ডল)-কে চিকিৎসা সহায়তা বাবদ ১০,০০০ টাকা প্রদান করা হয়।

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন এনডিপি’র উপ-পরিচালক (অডিট, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) কাজী মাসুদুজ্জামান এবং কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল।

উল্লেখ্য, এনডিপি’র নিজস্ব অর্থায়নে পরিচালিত আলোকিত গ্রাম কর্মসূচি কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চারটি গ্রামে—বাগবাড়ী, লাহিড়ী বাড়ী, বালুকোল ও চর বড়ধুল—গত ৮ ফেব্রুয়ারি ২০১৭ সাল থেকে বাস্তবায়িত হচ্ছে।

𝐉𝐎𝐁 𝐎𝐏𝐏𝐎𝐑𝐓𝐔𝐍𝐈𝐓𝐘 | 𝐍𝐃𝐏 𝐀𝐆𝐑𝐎 𝐈𝐍𝐃𝐔𝐒𝐓𝐑𝐈𝐄𝐒 𝐋𝐓𝐃.NDP Agro Industries Ltd., is a concern of National Development Programme (NDP)...
09/08/2026

𝐉𝐎𝐁 𝐎𝐏𝐏𝐎𝐑𝐓𝐔𝐍𝐈𝐓𝐘 | 𝐍𝐃𝐏 𝐀𝐆𝐑𝐎 𝐈𝐍𝐃𝐔𝐒𝐓𝐑𝐈𝐄𝐒 𝐋𝐓𝐃.

NDP Agro Industries Ltd., is a concern of National Development Programme (NDP), an emerging industry engaged in Animal Nutrition & Feed Manufacturing (Cattle, Poultry & Fish Feed), is looking for energetic, responsible and target-oriented professionals for the following position:

𝐏𝐨𝐬𝐢𝐭𝐢𝐨𝐧 𝟎𝟏: 𝐃𝐞𝐩𝐮𝐭𝐲 𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐥 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐫 (𝐒𝐚𝐥𝐞𝐬 & 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠)
Vacancy: 01
Job Location: Sirajganj
Age: 35–50 years
Experience: Minimum 7 years
Salary: BDT 130,000–180,000/month
Gender: Male

𝐏𝐨𝐬𝐢𝐭𝐢𝐨𝐧 𝟎𝟐: 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞𝐫 – 𝐒𝐚𝐥𝐞𝐬
Vacancy: 07
Job Locations: Bogura, Joypurhat, Kushtia, Naogaon, Natore, Pabna, Rajshahi, Rangpur & Sirajganj
Age: 22–35 years
Experience: Minimum 1 year
Salary: BDT 20,000–25,000/month
Gender: Male

𝐁𝐞𝐧𝐞𝐟𝐢𝐭𝐬
Festival bonuses (2)
Mobile allowance
Travel allowance (TA/DA)
Performance-based sales incentives
One weekly holiday
Other admissible benefits as per organizational policy

𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐏𝐫𝐨𝐜𝐞𝐬𝐬:
Send your CV with a forwarding letter to 𝒄𝒂𝒓𝒆𝒆𝒓@𝒏𝒅𝒑𝒃𝒅.𝒐𝒓𝒈

Alternatively, applications may be submitted by hard copy to:
Assistant Director (HR & Admin)
National Development Programme (NDP)
Kazi Motiar Rahman Road, Masumpur, Sirajganj
P.O. Box No. 2

Or, you can directly apply through the BDjobs Portal:
Position 01: https://bdjobs.com/h/details/1519106?ln=1
Position 02: https://bdjobs.com/h/details/1519193?ln=1

𝗔𝗽𝗽𝗹𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗗𝗲𝗮𝗱𝗹𝗶𝗻𝗲: 𝟮𝟮 𝗔𝘂𝗴𝘂𝘀𝘁 𝟮𝟬𝟮𝟲

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তিন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর প্রধান কার্যালয়, সিরাজগঞ্জ ও ঢাকা অফিসের জন্য ড্রাইভার প...
09/08/2026

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর প্রধান কার্যালয়, সিরাজগঞ্জ ও ঢাকা অফিসের জন্য ড্রাইভার পদে ২ জন যোগ্য ও আগ্রহী প্রার্থী নিয়োগ দেওয়া হবে।

পদ সংখ্যা: ২ জন
কর্মস্থল: এনডিপি প্রধান কার্যালয়, সিরাজগঞ্জ ও ঢাকা অফিস
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস
যোগ্যতা: বিআরটিএ-এর ড্রাইভিং নিবন্ধন সনদ থাকতে হবে
অভিজ্ঞতা: গাড়ি চালক হিসেবে ১–২ বছরের বাস্তব অভিজ্ঞতা
বয়স: ২১–৩৫ বছর

বেতন:
• শিক্ষানবিশকাল ৬ মাস: সর্বসাকুল্যে ১৭,০০০–১৮,০০০ টাকা মাসিক
• স্থায়ীকরণের পর সিরাজগঞ্জ প্রধান কার্যালয়: ১৯,১০০ টাকা
• ঢাকা অফিস: ২২,৬৭০ টাকা
• অন্যান্য সুযোগ-সুবিধা এনডিপির মানবসম্পদ নীতিমালা অনুযায়ী।

আবেদনের শেষ তারিখ: ২২ আগস্ট ২০২৬

আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের অনুলিপি এবং সদ্য তোলা ২ কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:
সহকারী পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন)
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)
কাজী মতিয়ার রহমান সড়ক, মাসুমপুর, সিরাজগঞ্জ
পোস্ট বক্স-০২, সিরাজগঞ্জ।

খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

⚠️ বিশেষ দ্রষ্টব্য: সামাজিক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত, ধূমপায়ী ও অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই। নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

“এনডিপি কর্মক্ষেত্রে যৌন হয়রানি মুক্ত নিরাপদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Address

Bagbari, Elenga-Hatikumrul Highway
Sirajganj
6703

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8809639100600

Alerts

Be the first to know and let us send you an email when National Development Programme - NDP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Development Programme - NDP:

Shortcuts

Share