15/10/2024
কাল ১বছর পূর্ণ হলো তোদের থেকে বিদায় নিয়েছি।
গত ১০ তারিখে ডে ক্যাম্পে তোদের দেখে সত্যি অনেক ভালোলাগসে যে আমি তোদের মধ্যে যে ইউনিটি টা দেখতে চেয়েছিলাম সেটা পেয়েছি। আমি চেয়েছিলাম বিএলইয়ান স্কাউট গ্রুপের সকলের মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি হবে সেটা হবে ভালোবাসার,আর এই ভালোবাসা হবে আমৃত্যু। আমাদের হয়তো নির্দিষ্ট সময় পর টিম থেকে বিদায় নিতে হয়,তবে সেই বিদায় হবে কাগজ -কলমে।কিন্তু আমাদের ভালোবাসার এই সম্পর্ক দিয়ে আ্যাজ আ্যা স্কাউট হিসেবে আ্যাজ আ্যা ভাই হিসেবে সবসময় পাশে চেয়েছি, এবং পেয়েছিও।
দিনশেষে এ এটাই বলবো,একটা মৃত স্কাউট গ্রুপে ,আমার কুত্তার মতো পরিশ্রম করে তোদের একটা স্কাউট ডেন প্রতিষ্ঠা করে দেওয়া,কিছু নিতী-নৈতিকতা দেওয়া,আইন-শৃঙ্খলা মধ্যে আনা সার্থক হয়েছে। আমি সেদিন আরো বেশি খুশি হবো যেদিন আমার আমার এই টিম থেকে বেশ কিছু স্কাউট/কাব প্রেসিডেন্ট/প্রাইম মিনিস্টার এর থেকে আ্যাওয়ার্ড নিয়ে আসবে।আমি সেই দিনটার অপেক্ষায় আছি...ইনশাআল্লাহ সেই দিন একদিন আসবে।
ফারাবি,ফারিয়ান,তামিম,আপন,তানভীর সহ যারা বিদায় নিলা আমার ভালোবাসা নিয়ো।তোমাদের শাষন আমলে ভুল করলে অনেক হয়তো বকা দিসি,আমাকে মাফ করে দিয়ো৷তোমাদের আমি সবসময় মন থেকে ভাই হিসেবে ভালোবাসি এতটুকু মনে রাইখো। তোমাদের এই বিদায় কাগজ-কলমে,।সবসময় জুনিয়র দের, সিনিয়রদের সাথে সম্পর্ক অটুট রাখবা এই আহ্বান থাকবে। ইনশাআল্লাহ সামনে আমরা আরো ভালো কিছু করবো।
ইতি~
তোমাদের তাসরীফ তকি ভাইয়া👍👍