Rabindra University Photography Society - RUPS

Rabindra University Photography Society - RUPS "রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি"

12/11/2024

আপনি কি চান আপনার তোলা ছবি আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে আসুক?
আপনি কি চান আপনার নাম বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে থাকুক..?
তাহলে আর দেরি নয়,আগামীকাল সন্ধ্যার মধ্যে আমাদের ইমেইলে পাঠিয়ে দিন আপনার তোলা ছবিগুলো..সিলেক্টেড ছবির সঙ্গে ছবির চিত্রগ্রাহকের নাম আমাদের ক্যালেন্ডারে থাকবে..

বিঃদ্রঃ সকলের সুবিধার্থে আমাদের ছবি জমা নেয়ার ডেট আজকে থেকে বাড়িয়ে আগামীকাল সন্ধ্যা ছয়টা করা হলো..

বিস্তারিত লিংক প্রথম কমেন্টে.

আসসালামু আলাইকুম,সকলের জন্য সুখবর নিয়ে আসছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি,এবার আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,...
05/11/2024

আসসালামু আলাইকুম,
সকলের জন্য সুখবর নিয়ে আসছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি,
এবার আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ- এর ২০২৫ সালের ডেস্ক ক্যালেন্ডারে ব্যবহারের জন্য আলোকচিত্র জমা দেওয়ার আহ্বান করা হচ্ছে। উক্ত সিদ্ধান্ত মোতাবেক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিম্ন উল্লেখিত থিমের উপর ১২. ১১. ২০২৪ তারিখের মধ্যে আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির মেইলে অথবা পেনড্রাইভে প্রেরণের জন্য অনুরোধ যাচ্ছে।

ছবি পাঠানোর নিয়ম :
ভালো রেজুলেশনের ছবিটি শুধুমাত্র ইমেইলে সেন্ড করবেন সঙ্গে দেবেন আপনার আইডি,সেশন এবং কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন..

বিঃদ্রঃ মেইন ছবিটি নিজের কাছে সংরক্ষণ করবেন যেন আমরা নিতে পারি..

ইমেইল : [email protected]

ছবির থিম সমূহ:
১. মুক্তিযুদ্ধভিত্তিক স্থাপনা
২. জাতীয় দিবস
৩. নিসর্গ
৪. ষড়ঋতু

শর্ত সমূহ:
১.ডিএসএলআর ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, ফোনে
তোলা ভালো রেজুলেশনের ছবি জমা দেওয়া যাবে।
২.ছবিটি অবশ্যই নিজের তোলা হতে হবে,ইন্টারনেট বা অন্য কোনো উৎস থেকে সংগ্রহ করা যাবে না।কপ্রাইট ভঙ্গ করার দায় আলোকচিত্র জমাদানকারীকে বহন করতে হবে।
৩.উক্ত আলোকচিত্র সমূহের মধ্যে যে আলোকচিত্রগুলো ডেস্ক ক্যালেন্ডারের জন্য নির্বাচিত হবে সেগুলোর মধ্যে শ্রেষ্ঠ তিনজনকে পুরষ্কৃত করা হবে।
৪.ক্যালেন্ডারে স্থান পাওয়া আলোকচিত্রগুলোর পাশে চিত্রগ্রাহকের নাম সংযুক্ত থাকবে।

প্রতিযোগিতা বিষয়ে যেকোনো বিষয়ের জন্য যোগাযোগ :

প্রেসিডেন্ট
হোয়াটসঅ্যাপ : 01773861433
সেক্রেটারি
হোয়াটসঅ্যাপ : 01784268154
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি।

বিশেষ ঘোষণাআমাদের গভর্নিং বডির সদস্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি'র সেক্রেটারি ওমর ফারুক ডলফিন দীর্ঘদিন অনুপ...
21/10/2024

বিশেষ ঘোষণা
আমাদের গভর্নিং বডির সদস্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি'র সেক্রেটারি ওমর ফারুক ডলফিন দীর্ঘদিন অনুপস্থিত থাকায় এবং তার সাথে কোনোরকম যোগাযোগ স্থাপনে ব্যর্থ হওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি হতে তাকে অব্যাহতি দেয়া হলো। একই সাথে পার্থ সারথি শীলকে সাধারণ সম্পাদক নিযুক্ত করা হলো।
আমাদের গভর্নিং বডির নতুন সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক মোঃসাইমুম সিদ্দিকীকে স্বাগতম জানানো হচ্ছে।
আমাদের গভর্নিং বডির নতুন সদস্য এবং সবার জন্য শুভকামনা।
আমাদের ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং নতুন আরেকটি বিষয় আমাদের ভিসি স্যারের কাছে থেকে নির্দেশনা এসেছে যা অতি দ্রুত আপনাদের মাঝে পৌঁছে দেয়া হবে।ধন্যবাদ সবাইকে🖤

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabindra University Photography Society - RUPS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share