ছাত্রশিবির সিরাজগঞ্জ সরকারি কলেজ

  • Home
  • Bangladesh
  • Sirajganj
  • ছাত্রশিবির সিরাজগঞ্জ সরকারি কলেজ

ছাত্রশিবির সিরাজগঞ্জ সরকারি কলেজ Bangladesh Islami Chhatrashibir is an Islamic student organization working in Bangladesh.

01/05/2026

ডকুমেন্টারি || ভর্তি পরীক্ষা ২০২৬

২০২৫–২৬ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজ ও ইসলামিয়া সরকারি কলেজ কেন্দ্রসমূহে আগত পরীক্ষার্থীদের সহায়তায় ‘তথ্য ও সহায়তা কেন্দ্র’ স্থাপন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখা।

মোট ৬টি ভেন্যুতে পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা প্রদান, আসন বিন্যাস সংক্রান্ত তথ্য, প্রয়োজনীয় সহায়তা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়, যা পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


স্নাতক সম্মান (অনার্স) চতুর্থ বর্ষ পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রইলো অন্তরিক দোয়া ও শুভকামনা। ছাত্রশ...
30/04/2026

স্নাতক সম্মান (অনার্স) চতুর্থ বর্ষ পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রইলো অন্তরিক দোয়া ও শুভকামনা।

ছাত্রশিবির সিরাজগঞ্জ সরকারি কলেজ

30/04/2026

"বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের হেল্পডেস্ক পরিদর্শন ও কুশল বিনিময় করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ"

২০২৫–২৬ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের পাশাপাশি অন্যান্য ছাত্রসংগঠন গুলোও সিরাজগঞ্জ সরকারি কলেজ ও ইসলামিয়া সরকারি কলেজ কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের জন্য ‘তথ্য ও সহায়তা কেন্দ্র’ স্থাপনের করেন।

শিক্ষার্থীদের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বন্ধুপ্রতীম ছাত্রসংগঠন গুলোর হেল্পডেস্ক পরিদর্শন করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং সেখানে উপস্থিত সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখা ও দুই কলেজ শাখার নেতৃবৃন্দ।


28/04/2026

গত ২৫ এপ্রিল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা।


২০২৫-২৬ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে, সিরাজগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন কেন্দ্রে আগত পরীক্ষার...
25/04/2026

২০২৫-২৬ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে, সিরাজগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের জন্য 'তথ্য ও সহায়তা কেন্দ্র' স্থাপনের মাধ্যমে নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা।


এস এস সি,দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬ অংশগ্রহনকারী সকল পরিক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা।
20/04/2026

এস এস সি,দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬
অংশগ্রহনকারী সকল পরিক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা।


অর্ধ দিনব্যাপী “কর্মী শিক্ষাশিবির—২০২৬”-এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার অন্তর্গত ক্যাম্পাস ...
19/04/2026

অর্ধ দিনব্যাপী “কর্মী শিক্ষাশিবির—২০২৬”-এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার অন্তর্গত ক্যাম্পাস অঞ্চল।


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২২৩তম শহীদ ও সিরাজগঞ্জ শহর শাখার ৩য় শহীদ আনিসুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে "শহীদ আনিস...
14/04/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২২৩তম শহীদ ও সিরাজগঞ্জ শহর শাখার ৩য় শহীদ আনিসুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে "শহীদ আনিসুর রহমান স্মৃতি পাঠাগার" উদ্বোধন করে ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা।

কলেজ সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে, আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি মো. হাবিবুল্লাহ সরকার।

পাঠাগার উদ্বোধন করেন, শহীদ পরিবারের সম্মানিত সদস্য ও সিরাজগঞ্জ জেলা জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আবু তালেব।


কৃষিপ্রধান বাংলার ফসলি সন বাংলা নববর্ষের শুভেচ্ছা বাংলার মেহনতি মানুষের জন্য নতুন বছর হোক সুখ, সমৃদ্ধি ও প্রশান্তিময়।   ...
14/04/2026

কৃষিপ্রধান বাংলার ফসলি সন বাংলা নববর্ষের শুভেচ্ছা

বাংলার মেহনতি মানুষের জন্য নতুন বছর হোক সুখ, সমৃদ্ধি ও প্রশান্তিময়।



শহীদ আনিসুর রহমানইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার ৩য় শহীদ শাহাদাতের ঘটনা:১৩ এপ্রিল ২০১৫। বাংলাদেশ জামায়াতে ইসলামীর...
13/04/2026

শহীদ আনিসুর রহমান
ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার ৩য় শহীদ

শাহাদাতের ঘটনা:
১৩ এপ্রিল ২০১৫। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মু. কামারুজ্জামান এর ফাসিঁর রায়ের পরের দিন হরতাল চলাকালে পুলিশের নির্যাতনে শাহাদাত বরন করেন মাওলানা ভাসানি কলেজের মেধাবী ছাত্র ও সংগঠনের সাথী মোঃ আনিসুর রহমান। তিনি সিরাজগঞ্জে জেলার উল্লাপাড়া সদর উপজেলার পারকুল গয়হাজায় জন্ম গ্রহন করেন।

শাহাদাতের স্থান:
রাত ৯টার দিকে নিজ মেস থেকে শহরের সয়াগোবিন্দে তার মামার বাড়িতে আসার সময় পুলিশের হাতে গ্রেফতার হন। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে ডান পায়ে উপর্যুপরি গুলি করে পুলিশ,অবস্থার অবনতি হলে রাতে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। অতিরিক্ত রক্তক্ষরণে ভোর রাতে তিনি শাহাদাত বরণ করেন।

এক নজরে--
পুরোনাম: শহীদ আনিসুর রহমান
পিতা: জাহাঙ্গির হোসেন
মাতা: আনোয়ারা খাতুন
জন্ম তারিখ: অক্টোবর ৩, ১৯৯৬
ভাই বোন: ৩ ভাইয়ের মধ্যে সবার বড়
স্থায়ী ঠিকানা: গ্রামঃ পারকুল গয়হাজায়, ইউনিয়নঃ পুর্নিমাগাতি, থানাঃ উল্লাপাড়া সদর, জেলাঃ উল্লাপাড়া ।
সাংগঠনিক মান: সাথী
সর্বশেষ পড়ালেখা: একাদশ শ্রেণী, মাওলানা ভাষানি ডিগ্রি কলেজ কলেজ
শাহাদাতের স্থান: সিরাজগঞ্জ সদর হাসপাতাল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী ‘বাছাইকৃত কলেজ দায়িত্বশীল শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ (১০ এপ্রিল...
10/04/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী ‘বাছাইকৃত কলেজ দায়িত্বশীল শিক্ষাশিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ (১০ এপ্রিল) রাজধানীর একটি মিলনায়তনে কেন্দ্রীয় কলেজ কার্যক্রম বিভাগের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন বাছাইকৃত কলেজের দায়িত্বশীলদের নিয়ে এই শিক্ষাশিবির আয়োজন করা হয়।

আয়োজনে অংশগ্রহণ করেন, ছাত্রশিবির সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি-সেক্রেটারি।

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির সিরাজগঞ্জ সরকারি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share