ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখা

ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখা Bangladesh Islami Chhatrashibir is an Islamic student organization working in Bangladesh.

১৪৪৮ হিজরী নববর্ষের শুভেচ্ছা
16/06/2026

১৪৪৮ হিজরী নববর্ষের শুভেচ্ছা


চব্বিশের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। শত শত তরুণের আত্মত্যাগ ও জু...
15/06/2026

চব্বিশের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। শত শত তরুণের আত্মত্যাগ ও জুলাইয়ের বীর শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ আমাদের স্বাধীনতা, ন্যায়বিচার ও মর্যাদার নতুন প্রত্যয়ের প্রতীক।

তবে ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এই অর্জনকে নস্যাৎ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে প্রতিষ্ঠিত মিথ্যা বয়ান ও বিকৃত ইতিহাসের বিরুদ্ধে চলমান সংগ্রামও আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জুলাইয়ের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং শহিদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিভাগ আয়োজন করতে যাচ্ছে “৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬”।

এটি শুধু একটি বিতর্ক প্রতিযোগিতা নয়; বরং যুক্তি, জ্ঞান ও সচেতনতার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার।

যুক্তির এই মহাযজ্ঞে আপনাকে স্বাগতম।

প্রতিযোগীতার সারসংক্ষেপ ও সাধারন নিয়মাবলি:

◽প্রতিটি অঞ্চলভিত্তিক যেকোনো বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ এবং স্নাতক মানের প্রাতিষ্ঠানিক ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে
◽যেকোনো স্বতন্ত্র ক্লাব, জেলা/শহর ভিত্তিক ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। তবে অংশগ্রহণকারী সদস্যদের অবশ্যই স্নাতক/ স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত হতে হবে এবং একই ক্লাবের সদস্য হতে হবে।
◽বিতর্কের ধরন: বাংলা এশিয়ান পার্লামেন্টারি।
◽প্রতি দলে সদস্য সংখ্যা হবে ৩ জন
◽পুরো আয়োজন ২ধাপে অনুষ্ঠিত হবে:
প্রথম ধাপ (আঞ্চলিক পর্যায়)
✪ পুরো দেশকে ১৬টি অঞ্চলে ভাগ করে, প্রতি অঞ্চল থেকে ১৬ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।
✪আঞ্চলিক পর্যায়ে নকআউট পদ্ধতিতে বিতর্ক হবে।

দ্বিতীয় ধাপ (জাতীয় পর্যায়)
✪১৬টি অঞ্চল থেকে চ্যাম্পিয়ন এবং রানারআপ ২টি করে মোট (৩২দল) নিয়ে জাতীয় পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হবে।
✪৪টি ট্যাব রাউন্ড শেষে ৮টি দলকে কোয়ার্টার ফাইনাল ব্রেক দেওয়া হবে।

▫️প্রতিযোগিতা চলাকালীন সময়ে (কোর এডজুডিকেটর প্যানেল,ইকুইটি প্যানেলের) বিধি-বিধান যথাযথ ভাবে মেনে চলতে হবে।
▫️আয়োজক কর্তৃপক্ষ গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
▫️রেজিস্ট্রেশন ফি: ১০০০ টাকা

👑 পুরস্কার

(জাতীয় পর্যায়ে)
◑ চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৫০,০০০ টাকা, স্মারক এবং সনদ।
◑ রানার্সআপ দল পাবে নগদ ৩০,০০০ টাকা, স্মারক এবং সনদ।
◑ ডিবেটার অব দ্য টুর্নামেন্ট পাবে ৫,০০০ টাকা, স্মারক এবং সনদ।
(একাধিক ডিওটি হলে সমভাবে বন্টন করা হবে)
◑ ডিবেটার অব দ্য ফাইনাল পাবে ২,০০০ টাকা, স্মারক এবং সনদ।
◑ সেমিফাইনালিস্ট ২দল পাবে ৫,০০০ করে নগদ অর্থ পুরস্কার।

(আঞ্চলিক পর্যায়)
◑ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের জন্য থাকছে স্মারক।
◑ সকল অংশগ্রহণকারী বিতার্কিক পাবে সনদ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলপ্রার্থীদের নিয়ে দিনব্যাপী নৌ-ভ...
14/06/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলপ্রার্থীদের নিয়ে দিনব্যাপী নৌ-ভ্রমণের আয়োজন করা হয়।

শাখা সভাপতি মো. হাবিবুল্লাহ সরকার সভাপতিত্ব করেন ও শাখা সেক্রেটারি নাজমুল হাসান ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাসান মনসুর মিলন।

এছাড়াও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ নৌভ্রমণে অংশগ্রহণ করেন এবং ফলপ্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

International Muslim Youth Forum 2026-এ অংশ নিতে ইন্দোনেশিয়ার উদ্দ্যেশে যাত্রা করছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল...
11/06/2026

International Muslim Youth Forum 2026-এ অংশ নিতে ইন্দোনেশিয়ার উদ্দ্যেশে যাত্রা করছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ভাই ও কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী ভাই।

ছাত্রশিবিরের প্রতিনিধি টিমের জন্য দোয়া ও শুভকামনা।

এসএসসি ফলপ্রার্থী ভাইদের সম্মানে বিশেষ নৌকা ভ্রমণ ২০২৬ 📅 ১৩ জুন ২০২৬, শনিবার🕗 সকাল ৮:০০ টাআসুন, সৌহার্দ্য, ভালোবাসা ও আন...
11/06/2026

এসএসসি ফলপ্রার্থী ভাইদের সম্মানে বিশেষ নৌকা ভ্রমণ ২০২৬

📅 ১৩ জুন ২০২৬, শনিবার
🕗 সকাল ৮:০০ টা

আসুন, সৌহার্দ্য, ভালোবাসা ও আনন্দের বন্ধনে একসাথে উপভোগ করি একটি স্মরণীয় দিন।

চলো যাই প্রকৃতির টানে, আনন্দে-ভ্রাতৃত্বের বন্ধনে।

নৌকা ভ্রমণ ২০২৬
এসএসসি ফলপ্রার্থী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
সিরাজগঞ্জ শহর শাখা

06/06/2026

ছাত্রশিবির আয়োজিত
🎬‘জুলাই জাগরণ’ ডকুফিল্ম প্রতিযোগিতা-২০২৬”-এ অংশগ্রহণে আগ্রহীদের জন্য ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের ভিডিও বার্তা।

যারা এখনো আবেদন করেননি, তারা দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং আকর্ষণীয় পুরস্কার জিতে নিন।

🗓️ আবেদনের সময়সীমা:
১০ জুন ২০২৬ পর্যন্ত

🎥 ফিল্ম জমা দেওয়ার শেষ সময়:
৩০ জুন ২০২৬

📌 অংশগ্রহণের নিয়মাবলি :

১. প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
২. ডকুফিল্মের দৈর্ঘ্য ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে হতে হবে।
৩. ভিডিও অবশ্যই 4K রেজুলেশনে জমা দিতে হবে।
৪. ভিডিওতে ইংরেজি সাবটাইটেল সংযুক্ত থাকতে হবে।
৫. ভিডিওতে কোনো প্রকার লোগো ব্যবহার করা যাবে না।
৬. প্রতিযোগিতার কনটেন্ট অবশ্যই কপিরাইটমুক্ত হতে হবে।
৭. জমাকৃত ডকুফিল্ম কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না।
৮. পুরস্কারপ্রাপ্ত সেরা ডকুফিল্মের
স্বত্বাধিকার ইসলামী ছাত্রশিবিরের অধীনে সংরক্ষিত থাকবে।
৯. কনটেন্ট অবশ্যই সত্য ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নির্মিত হতে হবে।
১০. জমাকৃত কনটেন্ট এর বিষয়বস্তু অবশ্যই জুলাই কেন্দ্রীক হতে হবে।
১১. কোনো প্রকার বিতর্কিত বিষয় বা ইস্যু উপস্থাপন করা যাবে না।
১২. বিচারকার্যে বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

🏆 পুরস্কার:

🥇 ১ম পুরস্কার — নগদ ২ লক্ষ টাকা + সনদ ও ক্রেস্ট
🥈 ২য় পুরস্কার — নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা + সনদ ও ক্রেস্ট
🥉 ৩য় পুরস্কার — নগদ ১ লক্ষ টাকা + সনদ ও ক্রেস্ট
🏅 ৪র্থ ও ৫ম — নগদ ৫০ হাজার টাকা + সনদ ও ক্রেস্ট
🏅 ৬ষ্ঠ-১৫তম — ৩০ হাজার টাকা + সনদ ও ক্রেস্ট

📩 ডকুফিল্ম জমা:
[email protected]

📞 প্রয়োজনে যোগাযোগ করুন:
01908-203620




সৎ সঙ্গীর উদাহরণ...রাসূল ﷺ বলেছেন:"সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হলো আতর বিক্রেতা ও কামারের হাপরের মতো। আতর বিক্রেতা হয় ত...
05/06/2026

সৎ সঙ্গীর উদাহরণ...

রাসূল ﷺ বলেছেন:
"সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হলো আতর বিক্রেতা ও কামারের হাপরের মতো। আতর বিক্রেতা হয় তোমাকে কিছু উপহার দেবে, অথবা তুমি তার কাছ থেকে কিনবে, অথবা অন্তত তার কাছ থেকে সুগন্ধ পাবে। আর কামারের হাপর হয় তোমার কাপড় পুড়িয়ে দেবে, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে।"
— সহীহ বুখারী, হাদীস: ২১০১

“একটি হলেও বৃক্ষরোপণকরবো জনে জনেসবুজ দেশের সুস্থ বাতাসলাগুক সবার প্রাণে”
05/06/2026

“একটি হলেও বৃক্ষরোপণ
করবো জনে জনে
সবুজ দেশের সুস্থ বাতাস
লাগুক সবার প্রাণে”


বৃক্ষরোপণ অভিযান ২০২৬(১ জুন থেকে ৩০ জুন)কর্মসূচিসমূহ✓ প্রত্যেক জনশক্তি ১টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং অন্তত...
05/06/2026

বৃক্ষরোপণ অভিযান ২০২৬
(১ জুন থেকে ৩০ জুন)

কর্মসূচিসমূহ
✓ প্রত্যেক জনশক্তি ১টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং অন্তত ২টি করে চারা বিতরণ করা।
✓ শাখাভিত্তিক সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা।
✓ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা- বিশেষত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল এবং মাদরাসার ছাত্রদের মধ্যে গাছের চারা বিতরণ করা।
✓ শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদের আঙিনায় ও বাড়ির ছাদে অনুমতি সাপেক্ষে গাছের চারা রোপণ করা।
✓ সকল ক্যাম্পাসের হলগুলোতে টবসহ গাছ লাগানো।
✓ শহর অঞ্চল বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বাসার বারান্দা ও ছাদে বাগান তৈরিতে জনশক্তিদের উদ্বুদ্ধ করা।
✓ শহীদের নামে তৈরিকৃত বাগানসমূহ পরিচর্যা ও নতুন গাছ লাগানোর বিশেষ উদ্যোগ গ্রহণ করা।
✓ গাছের চারা রোপণের পর তার সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় তত্ত্বাবধান চালানো এবং বিগত বছরের রোপিত চারা গাছের পরিচর্যা করা।

বিশেষ নির্দেশনা : চাষাবাদযোগ্য জমির আশপাশে বৃক্ষরোপণ না করা এবং অনুমতি ছাড়া কোনো স্থানে বৃক্ষরোপণ থেকে বিরত থাকা প্রয়োজন।


Address

Sirajganj
6700

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share