29/12/2023
مَنۡ ذَا الَّذِیۡ یُقۡرِضُ اللّٰہَ قَرۡضًا حَسَنًا فَیُضٰعِفَہٗ لَہٗ وَلَہٗۤ اَجۡرٌ کَرِیۡمٌ ۚ
কে আছে, যে আল্লাহকে ঋণ দেবে, উত্তম ঋণ? তাহলে তিনি দাতার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দেবেন এবংতার জন্য রয়েছে মহা প্রতিদান।
(আল হাদীদ - ১১)
বর্তমান সমাজের অবস্থা এমন যে সুদকে ব্যবসায় রুপান্তরিত করেছে শয়তানের উত্তরসূরীরা।
সুদমুক্ত সমাজ গড়তে “আল মা’আরিজ ইসলামী ফাউন্ডেশন ও “হাজী ওয়াজেদ আলী ইসলামী ফাউন্ডেশন” এর উদ্যোগে আমাদের কর্মসূচির অংশ হিসেবে বিনা সুদে “কর্জে হাসানা” প্রজেক্ট চালু করেছি আলহামদুলিল্লাহ।
❣️প্রবাসী ভাইয়ের সহযোগিতায় বিনা সুদে ১ জন চাহিদাপূর্ণ নিম্নমধ্যবিত্ত ব্যক্তিকে ২৫০০০ টাকা নগদ অর্থ ধার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ।
(আল হাদীদ - ১১) তাফসীর: আল্লাহ তাআলার কোন অর্থ-সম্পদের দরকার নেই। কাজেই কারও থেকে তার ঋণ নেওয়ার কোনও প্রশ্ন আসে না। তিনি সকল প্রয়োজনের ঊর্ধ্বে। কিন্তু মানুষ যা-কিছু দান খয়রাত করে কিংবা জিহাদ ও দ্বীনী কাজে অর্থ ব্যয় করে, আল্লাহ তাআলা নিজ কৃপায় তাকে ঋণ নামে অভিহিত করেছেন। অর্থাৎ ঋণ গ্রহীতা যেই গুরুত্বের সাথে ঋণ পরিশোধ করে আল্লাহ তাআলাও সেই রকম গুরুত্বের সাথে দাতাকে দুনিয়া ও আখেরাতে উত্তম বদলা দান করেন। উত্তম ঋণ দ্বারা সেই অর্থ ব্যয়কে বোঝেনা হয়েছে, যা পরিপূর্ণ ইখলাসের সাথে কেবল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সম্পাদন করা হয়, মানুষকে দেখানোর জন্য করা হয় না।
সূরা বাকারা (২: ২৪৫) ও সূরা মায়েদায় (৫: ১২)-ও এভাবে উত্তম ঋণের প্রতি উৎসাহিত করা হয়েছে।
আমাদের কার্যক্রম যেন অব্যাহত রাখতে পারি সে জন্য সকলের দোয়া চাই।