Sharmila Rahman Foundation - SRF

Sharmila Rahman Foundation - SRF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sharmila Rahman Foundation - SRF, Nonprofit Organization, Rahman Shopping Complex, 1st Floor, Porabari, Saidabad, Sirajganj.

03/07/2026
সারমিলা রহমান ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসিরাজগঞ্জ, [তারিখ ২৬/১২/২০২৫]:“সারমিলা রহমান ফাউন্ডেশন” এ প্রতিষ্ঠা...
26/12/2025

সারমিলা রহমান ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিরাজগঞ্জ, [তারিখ ২৬/১২/২০২৫]:
“সারমিলা রহমান ফাউন্ডেশন” এ প্রতিষ্ঠার ৫ম বছর পূর্তি উপলক্ষে ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে “ঘুরে দাঁড়াতে কতক্ষণ পাশে আছে সারমিলা রহমান ফাউন্ডেশন” প্রতিপাদ্যে সংগঠনের প্রধান কার্যালয় (এসটিসি)-তে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিশু মোছাঃ সাহিরা রহমান ও যুতি খাতুনের হাত দিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। উল্লেখ্য, ২০২০ সালের এই দিনে সারমিলা রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি তরুণ ও যুব সমাজকে সম্পৃক্ত করে শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, চিকিৎসা সহায়তা, মাদকমুক্ত সমাজ গঠন, বৃক্ষরোপণ, খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে চেয়ারম্যান জনাব সাইদুর রহমান মিয়া বলেন, জনসচেতনতার মাধ্যমে মানবকল্যাণে এগিয়ে যাওয়াই সারমিলা রহমান ফাউন্ডেশনের মূল লক্ষ্য। সচেতন জাতি কখনো পরাজিত হয় না।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী ও সদস্যদের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়। এ সময় সংস্থার অনুষ্ঠানে সংস্থার উপদেষ্টাগন আলহাজ্ব হাবিবুর রহমান, জনাব আহমেদ শরীফুল ইসলাম জনাব কুমকুম মোহাম্মদ রানা জনাব আরজু রহমান জনাব আবদুল ওহাব সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারমিলা রহমান ফাউন্ডেশন" কর্তৃক পরিচালিত উপনুষ্ঠানি শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রীদের   হাতে তুলে দেওয়া হয়েছে পবিত্র কোরআ...
23/12/2025

সারমিলা রহমান ফাউন্ডেশন" কর্তৃক পরিচালিত উপনুষ্ঠানি শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রীদের
হাতে তুলে দেওয়া হয়েছে পবিত্র কোরআন শরীফ। . . " পোড়া বাড়ী দক্ষিন পাড়া মঙ্গলবার সকাল ৮.০ টা o৭ জন ছোট কোমলমতী ছেলে মেয়েদের হাতে তাদের পড়ার জন্য সংস্থার চেয়ারম্যান বিনা মুল্যে কোরআন শরীফ প্রদান করেন ।
প্রধান অতিথি ব‍ক্তব‍্য সংস্থার চেয়ারম্যান জনাব সাইদুর রহমান মিয়া বলেন ভবিষ্যৎ সকলের সহযোগিতায় প্রতিটি গ্রামে এই কোরআন শিক্ষা যাতে চালু হয় সকলের সহযোগিতা করার জন্য অনুরোধ করেন

16/12/2025

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের প্রতি সারমিলা রহমান ফাউন্ডেশন এর বিনম্র শ্রদ্ধা।

[১৬ ডিসেম্বর ২০২৫ খ্রি.]

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সারমিলা রহমান ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান জনাব সাইদুর রহমান মিয়া সূর্যোদয়ের সাথে সাথে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। চেয়ারম্যান স্তম্ভ অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এই সময় সংস্উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Address

Rahman Shopping Complex, 1st Floor, Porabari, Saidabad
Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharmila Rahman Foundation - SRF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share