10/10/2022
আসসালামু আলাইকুম!!😇
স্টুডেন্টস' ওয়েলফেয়ার রায়গঞ্জ এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। প্রচন্ড ইচ্ছাশক্তি আর সততা থাকায় আমাদের ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা যেমন দমে নি, আমরাও দমি নি। আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি আমাদের সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র অবদানে আমরা আমাদের প্রিয় ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় ফুটবল টিমকে স্পন্সর করতে পেরেছি। আমরা আশা করি আমাদের এই উৎসাহ প্রদান তাদেরকে আরো ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে, বিভাগীয় পর্যায়ে জয়ী দল হিসেবে দেখতে পাবো।
মাদকের বিপরীতে খেলাধুলাই পারে আমাদের যুবসমাজকে সঠিক পন্থায় রাখতে। এই ক্ষুদ্র, তথা মহৎ উদ্যোগে যারা আমাদের বিভিন্নভাবে উৎসাহ জুগিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আর যারা আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন উপায়ে কুৎসা রটনা করার চেষ্টা করেছেন তাদের বলতে চাই, সততা এবং দৃঢ় মনোবল কখনো কারো কাছে মাথা নত করে না। আপনাদের এই অপচেষ্টা আমরা থোড়াই কেয়ার করি, আল্লাহ আপনাদের সুবুদ্ধির উদয় করুক।
শুভকামনা ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিমের জন্য। স্টুডেন্টস ওয়েলফেয়ার রায়গঞ্জ এর পক্ষ থেকে রিফাত হাসান (ঢাবি, মার্কেটিং বিভাগ ) আজকে জার্সি হস্তান্তর করেন স্কুলের মাননীয় শিক্ষকদের কাছে।