As Suffah Foundation Bangladesh

As Suffah Foundation Bangladesh আস-সালামু আলাইকুম
আস-সুফ্ফাহ ফাউন্ডে?

আস-সুফ্ফাহ ফাউন্ডেশন বাংলাদেশ একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক সরকার-নিবন্ধিত(আবেদনকৃত) প্রতিষ্ঠান।
২০২২ সালে এইচএম মাহবুবুর রহমান এটি প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে প্রত্যক্ষভাবে পরিচালনা করছেন।
মহানবী হযরত মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর ন

ানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ ইলমের প্রচার ও বিস্তার আস-সুফ্ফাহ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। খোলাফায়ে রাশেদীন ও সালফে সালিহীনের পথ ধরে কুরআন ও সুন্নাহ ভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি।
আস-সুফ্ফাহ ফাউন্ডেশনের সেবা-কার্যক্রমের বিবরণঃ
-- পরিবেশ সুরক্ষা ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে অভাবী পরিবার ও আবাসিক মাদরাসার আঙিনায় অধিক ফলনশীন বৃক্ষরোপণ ও পরিচর্যা।
-- পথচারী শিশুদের কুরআনের শিক্ষা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে ভ্রাম্যমাণ কুরআন শিক্ষার আসরের আয়োজন।
-- যাকাতের অর্থে দরিদ্র ও অসহায়দের সাবলম্বীকরণ প্রকল্প।
-- দুঃস্থদের মধ্যে ঈদ উপলক্ষ্যে ফিতরা, পোশাক ও ঈদসামগ্রী বিতরণ।
-- মাদরাসা শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করার জন্য নানামুখী প্রশিক্ষণ ও সহায়তা প্রদান।
-- গরীব,অসহায় ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
- বেকারত্ব দূরীকরণে ও দারিদ্র্য বিমোচনে হস্তশিল্প, কারিগরি, খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণের পাশাপাশি আত্মনির্ভরশীলতার জন্য অর্থ-সহায়তা প্রদান।
-- বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগকালে উপদ্রুত অঞ্চলে ত্রাণ সহায়তা প্রদান।
-- রমযান মাসে অভাবগ্রস্তদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ ও দাওয়াহ কার্যক্রম পরিচালনা।
-- চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম রোগীদের স্বল্প বা বিনামূল্যে চিকিৎসা সহায়তা দান।
-- অব্যবহৃত ওষুধ সংগ্রহ করে বিভিন্ন বুথের মাধ্যমে দুঃস্থ রোগীদের মাঝে সরবারহ করা।
-- সচ্ছলদের পক্ষ হতে কুরবানী করে কুরবানীর গোশত দরিদ্র ও অসচ্ছলদের মাঝে বিতরণ।
স্বপ্ন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মসজিদ সালাত আদায়ের পাশাপাশি বহুবিধ কল্যাণের কেন্দ্র ছিল। ঢাকা মসজিদের শহর হলেও বেশিরভাগ মসজিদে নামাযের জামায়াত এবং বড়জোর মকতবের মধ্যেই সীমাবদ্ধ। আস-সুফ্ফাহ ফাউন্ডেশন রাজশাহী, উত্তরবঙ্গে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ শহরে পৃথক পৃথক আদর্শ মসজিদ গড়ে তুলতে চায়, যা সালাত আদায় ছাড়াও বিভিন্ন কল্যাণমূলক কাজে মুখর থাকবে। এই কমপ্লেক্সে থাকবে—
1. আদর্শ জামে মসজিদ
2. জেনারেল ও দীনি শিক্ষার সমন্বিত সিলেবাসের আধুনিক (অনাবাসিক) মাদরাসা
3. আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়
4. শরয়ী সমাধান বিভাগ
5. উচ্চতর ইসলামী গবেষণাকেন্দ্র
6. শিশু-কিশোরদের জন্য ইসলামী সংস্কৃতিকেন্দ্র
7. ইমাম ও খতীবদের জন্য দাওয়াহ প্রশিক্ষণকেন্দ্র
8. ফ্যামিলি কাউন্সেলিং বিভাগ
9. সমাজকল্যাণ পরিচালনা বিভাগ
10. পাবলিক লাইব্রেরি
11. আধুনিক মিডিয়া বিভাগ
12. বিনামূল্যে চিকিৎসাসেবা-কেন্দ্র
13. মুসাফিরখানা
**দেশ-বিদেশে থেকে আর্থিক সহযোগিতা পাঠাতে পারবেন নিন্মোক্ত হিসাব নম্বর অনুসরণ করে সাধারণ পদ্ধতিতেও অংশগ্রহণ করতে পারেন—
বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল) 01796865899 (সেন্ড মানি)
জাজাকাল্লাহু খাইরান।

Address

Tarash
Sirajganj
6780

Alerts

Be the first to know and let us send you an email when As Suffah Foundation Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to As Suffah Foundation Bangladesh:

Share