শিবগঞ্জ-SHIBGANJ
শিবগঞ্জ হলো এক ভালোবাসার শহরের নাম যেখানে একসময় ছিলো গোড় সাম্রাজ্য,ছিল শাহ সুজার বাসস্থান, শাহ নিয়ামত উল্লাহ (রঃ) স্নেহ, ছিল আদি চমচম বানানোর মতো কারিগর,মনাকষার প্রভাবশালী জমিদার বংশ,কানসাটের রাজবাড়ী আর মিষ্টি আম।
শিবগঞ্জ উপজেলার তথ্যঃ
শিবগন্জ নাম করণঃ
শিবগঞ্জের আগের নাম ছিলো শেরগন্জ।সম্রাট শেরশাহর নামানুসারে শেরগন্জ নাম হয়।তবে মতভেদ অনুসারে হিন্দু সম্প্রদায়ের অন্যতম দেবতা শিবের
মন্দির থাকার জন্য শিবগঞ্জ নামটি হয়।
আয়তনঃ
৫২৫.৪৩ বর্গকিলোমিটারের বা ১,২৯,৮৩৬ একর
উপজেলার পরিসীমাঃ
১৪০ একর প্রায়
পৌরসভাঃ
১টি
গ্রাম সংখ্যাঃ
৪০৭টি
শিক্ষা বিষয়ক তথ্যঃ
কলেজঃ১৮টি (১টি সরকারি)
মাধ্যমিক বিদ্যালয়ঃ৭২টি(১টি সরকারি)
নিম্ন মধ্যমিকঃ৫টি
মাদ্রাসাঃ৪৮টি
প্রাথমিক বিদ্যালয়ঃ২২৭টি(সরকারি)
পিটিআইঃ১টি (সরকারি)
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানঃ৬টি
ধর্মীয় প্রতিষ্ঠানঃ
মসজিদঃ১১৬টি
মন্দির ঃ৬টি
তীর্থস্থানঃ২টি
হাটবাজারঃ২৩টি।
ডাকঘরঃ২০টি
স্বাস্থ্য বিষয়ক তথ্যঃ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সঃ১টি
স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রঃ১০টি
স্যাটেলাইট ক্লিনিকঃ১০০টি
শিল্পকারখানাঃ
ফ্লাওয়ার মিলঃ৩৫টি
স'মিলঃ১২টি
বরফ কলঃ১৩ টি
ব্যাংক সমূহঃ
অগ্রণী ব্যাংকঃ৪টি
সোনালী ব্যাংকঃ২টি
ইসলামী ব্যাংকঃ১টি
কৃষি উন্নয়ন ব্যাংকঃ৫টি
জনতা ব্যাংকঃ৪টি
উত্তরা ব্যাংকঃ১টি
মার্কেন্টাইল ব্যাংকঃ১টি
দার্শনীয় স্থানঃ
ঐতিহাসিক সোনামসজিদ(১৪৯৩-১৫১৯)
শাহ নিয়ামত উল্লাহ রঃ এর মাজার (১৬৬৯)
তোহাখানা মসজিদ (১৬৩৬-১৬৫৮)
তোহাখানা প্রাসাদ বা মাহশুজার কাছারি বাড়ি
দারসবাড়ি মসজিদ ও মাদ্রাসা(১৪৭৯)
ধনাইচক মসজিদ(১৫শতকে)
খন্জনদিঘী মসজিদ বা রাজবিবি মসজিদ (১৫শতক)
চামাচিকা মসজিদ(১৫ শতক)
কোতোয়ালি দরজা/দাখিল দরজা(১২২৯)
দুত পুকুর মসজিদ
জিয়াপুরের মসজিদ
কয়রা দীঘির মসজিদ
খোজার পুকুর মসজিদ
বীরশ্রেষ্ঠ কাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর মাজার(১৯৭১)
কানসাট রাজবাড়ী
সোনামসজিদ স্থল বন্দর
দুধপুকুর ঢিবি
খোঁজার ঢিবি
কমুরাদিঘী ঢিবি
গৈরস্ত দূর্গ প্রাচীর
তিন গম্বুজ মসজিদ
সোনামসজিদ রংধনু পার্ক
সোনামসজিদ শিশু পার্ক