27/08/2026
ভর্তি বিজ্ঞপ্তি
যুব সম্প্রদায়কে শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক শিক্ষা দিয়ে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যক্তিগতভাবে সৎ, সুন্দর, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে স্কাউটিং।
স্কাউটিং আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে শেরপুর সরকারি কলেজের অনার্স ও ডিগ্রি (পাস) শাখার ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, আগামী ৩০/০৮/২০২৬ খ্রি: থেকে ০৬/০৯/২০২৬ খ্রি: পর্যন্ত শেরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে রোভার সহচর হিসাবে রোভার ও গার্ল-ইন-রোভার ভর্তি করা হবে। যারা রোভার সহচর হিসাবে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে শেরপুর সরকারি কলেজ রোভার স্কাউট ডেন ৪ নং ভবনের ৩য় তলায় প্রতিদিন সকাল ১১.০০টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত আবেদন ফরম সংগ্রহকরে জমাদানের জন্য বলা হলো।
যোগাযোগ করুন
01771349138