National Children's Task Force (NCTF), Sherpur

National Children's Task Force (NCTF), Sherpur National Children’s Task Force (NCTF) is a children’s organization supported by Save the Children and Bangladesh Shishu Academy.

It works for the establishment of child rights in Bangladesh. National Children’s Task Force (NCTF) is a children’s organization supported by Save the Children and Bangladesh Shishu Academy all over the country. NCTF works for child rights and child protection. It has reached all the districts of Bangladesh and has a district committee in all the districts. All this committees are directed by the children. Its aim is to establish child rights in Bangladesh.

এনসিটিএফ শেরপুর জেলার বার্ষিক কর্ম পরিকল্পনা সভার স্থির চিত্র
23/11/2025

এনসিটিএফ শেরপুর জেলার বার্ষিক কর্ম পরিকল্পনা সভার স্থির চিত্র

05/11/2025
এনসিটিএফ শেরপুর জেলার উদ্যোগে গতকাল ২১শে অক্টোবর গনই ভরুয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এ করা গ্রাফিতির দৃশ্য ।
22/10/2025

এনসিটিএফ শেরপুর জেলার উদ্যোগে গতকাল ২১শে অক্টোবর গনই ভরুয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এ করা গ্রাফিতির দৃশ্য ।

প্রিয় শিশু বন্ধুরা,ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স, এনসিটিএফ শেরপুর জেলার কর্তৃক আজ ৮ই অক্টোবর রোজ বুধবার জেলার নবারুণ প...
08/10/2025

প্রিয় শিশু বন্ধুরা,
ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স, এনসিটিএফ শেরপুর জেলার কর্তৃক আজ ৮ই অক্টোবর রোজ বুধবার জেলার নবারুণ পাবলিক স্কুল এ শিশু অধিকার, শিশুর সুরক্ষা, বৈষম্যহীনতা, শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন এর আয়োজন করা হয় । যেখানে এনসিটিএফ শেরপুর জেলা কমিটির সদস্যবৃন্দ উক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন । এসময় শিশুদের থেকে নানা ধরনের তথ্য উঠে আসে । শিশুরা তাদের আশেপাশের বিভিন্ন সমস্যা এবং সেই বিষয়ে নানা ধরনের সুপারিশমালা তাদের কথায় তুলে ধরেন ।

ধন্যবাদ

প্রিয় শিশু বন্ধুরা,আজ ২৬ এ সেপ্টেম্বর রোজ শুক্রবার ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) শেরপুর কর্তৃক বাল্য বিবাহ,...
26/09/2025

প্রিয় শিশু বন্ধুরা,
আজ ২৬ এ সেপ্টেম্বর রোজ শুক্রবার ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) শেরপুর কর্তৃক
বাল্য বিবাহ, শিশুশ্রম, জন্মনিবন্ধন এবং শিক্ষা বিষয়ক
সচেতনতামূলক ক্যাম্পেইন ও চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয় । শেরপুর শহর এর প্রানকেন্দ্রে "মোবারক ড্রয়িং একাডেমিতে" উক্ত ক্যাম্পেইন এবং প্রতিযোগিতার আয়োজন করা হয় । যেখানে ছোট বড় প্রায় ৫৮জন শিশু অংশগ্রহণ করেন । মোট তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে এনসিটিএফ এর জেলা কমিটির সদস্য, কার্যকরী সদস্য,সাধারণ সদস্য সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন ।
ধন্যবাদ

ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স, এনসিটিএফ শেরপুর জেলার নির্বাচনের স্থিরচিত্র...বিস্তারিত আসছে
15/08/2025

ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স,
এনসিটিএফ শেরপুর জেলার নির্বাচনের স্থিরচিত্র...
বিস্তারিত আসছে

11/04/2025

প্রিয় শিশু বন্ধুরা,

আশা করছি ভালো আছো তোমরা সবাই । তোমরা জেনে খুশি হবে যে, পহেলা বৈশাখ উপলক্ষ্যে 'জন উদ্যোগ, শেরপুর' এর উদ্যোগে ৫টি দেয়ালিকা প্রকাশ করা হবে । যেখানে এনসিটিএফ শেরপুর জেলা শাখা একটি দেয়ালিকা প্রকাশ করার সুযোগ পাচ্ছে । যেখানে শিশুরা তাদের মনের কথা সকলের মাঝে ছড়িয়ে দিবে । তাই তোমরা আগ্রহীরা আগামীকাল এর মধ্যে কবিতা, প্রবন্ধ, ছবি আঁকা, মজার ধাধাঁ, কৌতুক ইত্যাদি আমাদের কাছে জমা দিতে পারো ।

জমা দিতে আমাদের ইনবক্সে যোগাযোগ করো ।

ধন্যবাদ

ন্যাশনাল চিলড্রেন'স  টাস্ক ফোর্স (এনসিটিএফ), শেরপুর জেলা কর্তৃক আজ ১৩ ই ডিসেম্বর রোজ শুক্রবার বার্ষিক কর্মপরিকল্পনা সভার...
13/12/2024

ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ), শেরপুর জেলা কর্তৃক আজ ১৩ ই ডিসেম্বর রোজ শুক্রবার বার্ষিক কর্মপরিকল্পনা সভার আয়োজন করা হয় । উক্ত সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ শেরপুর জেলা কমিটির সকল সদস্যবৃন্দ এবং ইয়ুথ মেন্টর । সভার শুরুতে প্রথমেই এবছরের সকল কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে আগামী এক বছর কি হবে এইসব বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় ।
ধন্যবাদ

আজ ২১ই নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ ঘটিকায় জেলা এনসিটিএফ, শেরপুর কর্তৃক শেরপুর জেলার রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরড...
21/11/2024

আজ ২১ই নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ ঘটিকায় জেলা এনসিটিএফ, শেরপুর কর্তৃক শেরপুর জেলার রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) এর কনফারেন্স রুমে জেলা এনসিটিএফ এর শিশুদের নিয়ে বড়দের একটি মতবিনিময় সভার আয়োজন করা হয় । মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "এ, টি, এম আমিনুল ইসলাম", (উপপরিচালক), সমাজসেবা কার্যালয়, শেরপুর, "আসলাম খান", (প্রতিনিধি), জেলা শিশু একাডেমি, শেরপুর, "নূর এ হাবিবা সিতু", (প্রতিনিধি), জেলা শিক্ষা অফিস, শেরপুর, "আবুল কালাম আজাদ" (আহবায়ক), জনউদ্যোগ, শেরপুর, "রতন সাহা", (প্রতিনিধি), আরডিএস, শেরপুর ।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এনসিটিএফ শেরপুর জেলার সাংগঠনিক সম্পাদক জেরিন তাসনিম পূর্ণ । পরবর্তিতে একটি মুক্ত আলোচনা সেশন এর পর্ব অনুষ্ঠিত হয় । যেখানে শিশুরা তাদের বিভিন্ন সমস্যা এবং উক্ত সমস্যার ভিত্তিতে সুপারিশ মালা অতিথি মহোদয় এর নিকট পেশ করেন । এবং অতিথিবৃন্দ মহোদয় সুপারিশ মালার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিষয়ে সমাধান এবং বিভিন্ন বিষয়ে সমাধান হবে বলে প্রতিশ্রুতি দেন ।
সবশেষ সভাপতি শোয়াইব আনাম সাদ এর বক্তব্য এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিটিএফ শেরপুর জেলার শিশু গবেষক তাসনোভা আলম ।

ধন্যবাদ

আজ ১৮ই নভেম্বর রোজ সোমবার দুপুর ৩ঘটিকায় জেলা এনসিটিএফ, শেরপুর কর্তৃক শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার উপজেলা পরিষদ এর কনফা...
18/11/2024

আজ ১৮ই নভেম্বর রোজ সোমবার দুপুর ৩ঘটিকায় জেলা এনসিটিএফ, শেরপুর কর্তৃক শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার উপজেলা পরিষদ এর কনফারেন্স রুমে পাহাড়ি অঞ্চলের শিশু, জেলা এনসিটিএফ এর শিশু দের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এর সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয় । মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতি উপজেলার উপজেলা পরিষদ এর উপজেলা নির্বাহী অফিসার জনাব ''মো: আশরাফুল আলম রাসেল'' স্যার মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ''ফৌজিয়া আক্তার রিমা'' স্যার মহোদয় , শিশু সুরক্ষা কর্মকর্তা
সমাজসেবা কার্যালয়, ঝিনাইগাতি শেরপুর ।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এনসিটিএফ শেরপুর জেলার শিশু সংসদ সদস্য জেরিন তাসনিম পূর্ণ । পরবর্তিতে একটি মুক্ত আলোচনা সেশন এর পর্ব অনুষ্ঠিত হয় । যেখানে শিশুরা তাদের বিভিন্ন সমস্যা এবং উক্ত সমস্যার ভিত্তিতে সুপারিশ মালা প্রধান অতিথি মহোদয় এর নিকট পেশ করেন । এবং প্রধান অতিথি মহোদয় সুপারিশ মালার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিষয়ে সমাধান এবং বিভিন্ন বিষয়ে সমাধান হবে বলে প্রতিশ্রুতি দেন । অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি মহোদয় এ সময় এনসিটিএফ এবং উপস্থিত শিশুদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন এবং সকল সময় সহায়তা করার আশ্বাস দেন ।
সবশেষ প্রধান অতিথি মহোদয় এর বক্তব্য এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিটিএফ শেরপুর জেলার শিশু গবেষক তাসনোভা আলম ।
ধন্যবাদ

আপনাদের সকলের সহায়তায় আমরা বন্যার্ত শিশুদের মাঝে শিশু খাদ্যগুলো পৌছে দিতে পেরেছি । শিশু দিবসে সকল শিশুরা ভালো থাকুক এটাই...
07/10/2024

আপনাদের সকলের সহায়তায় আমরা বন্যার্ত শিশুদের মাঝে শিশু খাদ্যগুলো পৌছে দিতে পেরেছি ।
শিশু দিবসে সকল শিশুরা ভালো থাকুক এটাই আমাদের চাওয়া । আমাদের এই কাজে যারাযারা আমাদের সহায়তা করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । বিশেষ করে হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন কে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি । ধন্যবাদ জানাচ্ছি ব্রাউন দা এবং তিলক দাদা কে ।
পাশাপাশি অন্যান্য যারা এই সময়ে শিশুদের পাশে দাঁড়িয়েচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ।
শিশুরা ভালো থাকুক ।

Address

Bangladesh Shishu Academy (Sherpur), Kharampur
Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when National Children's Task Force (NCTF), Sherpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Children's Task Force (NCTF), Sherpur:

Share