Dream Foundation

Dream Foundation শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে সচ্ছল শান্তিপূর্ণ সবুজ গ্রাম নির্মাণ
(1)

বালিয়াচন্ডি গ্রামের বৃক্ষ রোপন কর্মসূচীর একাংশ। আমাদের গ্রামকে সবুজ সুন্দর ফুল, ফল ও ঔষধি গাছের গ্রামে রুপান্তর করার প্...
11/06/2025

বালিয়াচন্ডি গ্রামের বৃক্ষ রোপন কর্মসূচীর একাংশ। আমাদের গ্রামকে সবুজ সুন্দর ফুল, ফল ও ঔষধি গাছের গ্রামে রুপান্তর করার প্রাথমিক উদ্যোগের কাজ চলমান। প্রথম পর্বে ১৫ প্রজাতির ২০০টি ফল, ফুল ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। অনেক গরম ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যারা এসেছেন সবার প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সামাজিক এ সমাজ কল্যাণমূলক কাজ প্রতি বছর চলমান থাকবে ইনশাআল্লাহ।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে এসব গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রামের সকলের।

আলহামদুলিল্লাহ। আম্রপালি আম গাছ ইতোমধ্যে পৌঁছেছে। বাকিগুলো আসিতেছে। আগামীকাল বৃক্ষ রোপন কর্মসূচী। সকাল সকাল সবাই চলে আসব...
10/06/2025

আলহামদুলিল্লাহ। আম্রপালি আম গাছ ইতোমধ্যে পৌঁছেছে। বাকিগুলো আসিতেছে। আগামীকাল বৃক্ষ রোপন কর্মসূচী। সকাল সকাল সবাই চলে আসবেন

প্রিয় বালিয়াচন্ডিবাসীসবার প্রতি রইলো আমাদের পক্ষ থেকে সালাম ও ভালোবাসা। আসসালামুয়ালাইকুম।আশাকরি সবার ঈদ ভালো কেটেছে। ...
09/06/2025

প্রিয় বালিয়াচন্ডিবাসী
সবার প্রতি রইলো আমাদের পক্ষ থেকে সালাম ও ভালোবাসা। আসসালামুয়ালাইকুম।
আশাকরি সবার ঈদ ভালো কেটেছে। এবারের ঈদের আনন্দকে আরও বেশি করে ভাগাভাগি করার ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১১ জুন বুধবার এলাকার তরুণ প্রজন্ম একসাথে বৃক্ষ রোপন কর্মসূচী গ্রহণ করেছে।
আমাদের গ্রামকে শেরপুর জেলার মধ্যে বৃহৎ সবুজ আদর্শ গ্রাম করার পরিকল্পনা নেয়া হয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিলুপ্ত প্রায় বিভিন্ন ধরনের ফল, ফুল ও ঔষধি গাছ স্কুল ও রাস্তার পাশে লাগানো হবে। এ কার্যক্রম প্রতি বছর চলমান থাকবে। আমরা পুরো বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই। বালিয়াচন্ডি গ্রাম একটি আদর্শ গ্রাম। একটি সবুজ সুন্দর ফুল ও ফলের গ্রাম।
আমাদের স্বপ্ন দীর্ঘদিনের। আমাদের বিশ্বাস গ্রামবাসী পাশে থাকলে এ গ্রামের সকল স্বপ্ন পূরণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তরুণ প্রজন্ম এ স্বপ্ন পূরণের সারথী।

আমরা কষ্ট করে শেরপুরের সবচেয়ে বড় নার্সারি থেকে এবার ১৫ প্রজাতির ফল ও ফুলের গাছ সংগ্রহ করেছি। নিচে এসব গাছের তালিকা দেয়া হয়েছে। প্রতিবছর নানা জাতের ফুল, ফল ও ঔষধি গাছ লাগানো হবে। এবার বালিয়াচন্ডি গ্রামের প্রধান সড়ক এবং পরবর্তীতে সকল সড়ক এ কর্মসূচির আওতায় আসবে ইনশাআল্লাহ। সবাই এই মহতী উদ্যোগের সাথে থাকবেন। কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে আবার কেউ পরামর্শ দিয়ে। আমরা সবাইকে এ কাজে যুক্ত থাকার আহ্বান জানাচ্ছি। আগামী বুধবার সকাল ৮ টায় বালিয়াচন্ডি উচ্চ বিদ্যালয়ের একত্রিত হয়ে একাজ উদ্বোধন করা হবে। আপনারা যারা ফ্রী থাকবেন সবাই চলে আসবেন। এ কাজটি সদকায়ে জারিয়া। যতদিন গাছ থাকবে ততদিন নেকি পাবেন।

সার্বিক বিষয়ে যোগাযোগ করতে

মাহবুব মাসুম - 01309 336689
মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ - 01708 364317
বিপুল- 01934 796255

এবার ফল, ফুল ও ঔষধি গাছ সমূহ হলো-
১ আম্রপালি ২. বারী-৪ ৩. হাড়িভাঙ্গা
৪. কৃষ্ণচূড়া, ৫ সোনালু, ৬ হরতকি, ৭ বহেরা,
৮ আমলকী ৯. কাঠবাদাম ১০. জারুল
১১ জলপাই, ১২ কামরাঙ্গা, ১৩. লটকন ১৪. বকুল ফুল ও ১৫ দেশী কয়েকটি জাতের আম

14/04/2025

বাংলাদেশের প্রতিটি মানুষ থাকুক সুখে শান্তিতে।
শুভ নববর্ষ

Address

Sherpur

Alerts

Be the first to know and let us send you an email when Dream Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share