04/10/2024
মেঘালয় পর্বতের পাহাড়ি ঢল ও শেরপুর জেলার বন্যা পরিস্থিতির আপডেট:
মেঘালয় পর্বতের পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যে নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার পানি বিপদসীমা অতিক্রম করেছে এবং পানি বাড়ছে।ভোগাই নদীর তীরবর্তী নালিতাবাড়ীর অবস্থা বেশি খারাপ।এর পরেই আছে ঝিনাইগাতি। তারপর শ্রীবরদী।
অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
অনেক জায়গায় পানি কমতে শুরু করেছে। ক্ষতি যা হবার হয়ে গেছে।
তিন উপজেলায় হাজার হাজার মৎস্য খামার ভেসে গেছে ।
পানি যদি ২দিনের মধ্য না কমে তাহলে বোরো মৌসুমের ধান সব নষ্ট হয়ে যাবে।
আপনারা অনেকেই জানেন আমাদের শেরপুর ধান, চাল, মাছ কৃষি সম্বৃদ্ধ জেলা৷
আমাদের জিআই পণ্য তুলশিমালা আতাব চালের কথা সবার জানা।
এছাড়াও পাহাড়ে উৎপন্ন আমাদের তরিতরকারি রাজধানি সহ সারা দেশের চাহিদা পূরন করে থাকে।
দেশে একটার পর এক প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে।
আপনারা সকলেই জানেন উত্তরবঙ্গের বন্যার পরিস্থিতির কথা। বিভিন্ন সংস্থা অনেকেই উত্তরবঙ্গে যাচ্ছে।বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করছে।
সীমান্তবর্তী পাহাড়ি প্রান্তিক জেলা শেরপুরের কৃষি নির্ভরশীল মানুষগুলোর দুঃখ দুর্দশা দেখে কোনোভাবেই আর ঘরে বসে থাকা যায় না।
প্রিয় জন্মস্থানের এই ভয়াবহ অবস্থা দেখে আমরা চিন্তা করেছি আমরা রিলিফ/ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কিছু হাদিয়া নিয়ে যাব।
আমাদের ভলান্টিয়ার টিম রেডি।
আরো টিম মেম্বার প্রয়োজন। কেউ ভলান্টিয়ার হিসেবে যোগ দিতে চান জানাবেন।
আমরা প্রাথমিকভাবে নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য রিলিফের ব্যবস্থা করছি।
যারা যারা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চান এবং কন্ট্রিবিউট করতে চান...
ফান্ড পাঠানোর নাম্বার:
বিকাশ + নগদ:
01642590928 (Sazid)
রকেট:
016425909288 (Sazid)
Bank: KH DIN MOHAMMAD ASIF
20501886700531814
Bank: IBBL (Islami Bank)
নগদ টাকা ছাড়াও আপনারা চাইলে শুকনো খাবার, প্রয়োজনীয় পণ্য ও ঔষধ কিনে দিতে পারেন।
আমাদের টিম আগামী ৩ দিনের মধ্যে বন্যা কবলিত নালিতাবাড়ী, ঝিনাইগাতি ও শ্রীবরদির উদ্দেশ্যে রওনা দিবে। শুকনা খাবার, ঔষধ, নিত্য প্রয়োজনীয় পণ্য দিতে চাইলে যোগাযোগ করুন:
01626616062 (Kh Din Mohammad Asif) Dokkhin Badda
পানি হয়তো কাল পরশুর মধ্যে কমে যাবে কিন্তু যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়।
আপনারা সবাই যে যার অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করুন।