07/10/2026
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ট্র্যাডক্রাফট এক্সচেঞ্জ এর সহায়তায়, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) এর বাস্তবায়নে -SWABOL Project-এর আওতায়, ঝিনাইগাতী উপজেলার এফএসএফসিএসও (FSFCSO) কর্তৃক এলএফও (LFO) সদস্যদের মাঝে গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়-উপজেলার হলরুমে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক, শেরপুর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
অনিন্দিতা রানী ভৌমিক, এসি ল্যান্ড, ঝিনাইগাতী,
আরও উপস্থিত ছিলেন Alice Oyaro, CEO Transform Trade,
জহির বিন সিদ্দিক, কান্ট্রি ডিরেক্টর, ট্র্যাডক্রাফট এক্সচেঞ্জ,
ড. পার্থ সারথি কর, সাধারণ সম্পাদক, আরডিএস
মোঃ নূরু উদ্দিন, CEO, আরডিএস সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলায় স্থাপনকৃত সীড ব্যাংক উদ্বোধন, সমিতিতে কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়।