O X Y G E N

O X Y G E N OXYGENএকটি সেবামূলক সংগঠন। অসহায় মানুষের প্রয়োজনে পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করাই আমাদের লক্ষ্য।

দেশের বিভিন্ন নিউজ পোর্টালে অক্সিজেন পরিবারের এবার ঈদের কার্যক্রম! ধন্যবাদ সকলকেই যারা OXYGEN (অক্সিজেন পরিবার) এর সাথে ...
17/03/2026

দেশের বিভিন্ন নিউজ পোর্টালে অক্সিজেন পরিবারের এবার ঈদের কার্যক্রম!

ধন্যবাদ সকলকেই যারা OXYGEN (অক্সিজেন পরিবার) এর সাথে বিভিন্ন কার্যক্রমে সাহায্য সহযোগিতার মাধ্যমে যুক্ত আছেন!

OXYGEN (অক্সিজেন পরিবার) এর কার্যক্রম ঢাকা ডায়েরিতে!!
17/03/2026

OXYGEN (অক্সিজেন পরিবার) এর কার্যক্রম ঢাকা ডায়েরিতে!!

আলহামদুলিল্লাহ!! অক্সিজেন পরিবারের উদ্যোগে এবং আপনাদের সবার সহযোগিতায় প্রায় ৪০টির বেশি ঈদ উপহার প্যাকেজ আজ ভীমগঞ্জ এলাকা...
17/03/2026

আলহামদুলিল্লাহ!! অক্সিজেন পরিবারের উদ্যোগে এবং আপনাদের সবার সহযোগিতায় প্রায় ৪০টির বেশি ঈদ উপহার প্যাকেজ আজ ভীমগঞ্জ এলাকা সহ শেরপুরের বিভিন্ন স্থানে অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।।

আপনাদের ভালোবাসা ও সহযোগিতার কারণেই এমন ছোট ছোট উদ্যোগ সম্ভব হচ্ছে। আমরা শুধু একটি মাধ্যম।

আরো কিছু ছোট কার্যক্রম রয়েছে,যা জানানো হবে দ্রুতই।।

ধন্যবাদ সবাইকে, যারা সব সময় পাশে ছিলেন।। 🌙

১৭মার্চ,২০২৬

২১শে ফেব্রুয়ারি—শ্রদ্ধা, ভালোবাসা আর দোয়া ভাষা শহীদদের জন্য।আল্লাহ তাঁদের জান্নাত দান করুন। 🤲আর যারা আমাদের মাঝে আছেন—আল...
20/02/2026

২১শে ফেব্রুয়ারি—
শ্রদ্ধা, ভালোবাসা আর দোয়া ভাষা শহীদদের জন্য।
আল্লাহ তাঁদের জান্নাত দান করুন। 🤲
আর যারা আমাদের মাঝে আছেন—
আল্লাহ তাদের সুস্থতা, নিরাপত্তা ও দীর্ঘায়ু দান করুন।

Alhamdulillah!  🌙May this holy month bring peace, light, and blessings to your life. Ramadan Mubarak to you and your fam...
18/02/2026

Alhamdulillah! 🌙
May this holy month bring peace, light, and blessings to your life. Ramadan Mubarak to you and your family! ✨

— O X Y G E N (Help Others Be Happy)

আলহামদুলিল্লাহ! আজ শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬ OXYGEN (অক্সিজেন পরিবার) পক্ষ থেকে আমরা শেরপুরের ভীমগঞ্জের রঘুনাথপুর গ্রামে...
09/01/2026

আলহামদুলিল্লাহ! আজ শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬ OXYGEN (অক্সিজেন পরিবার) পক্ষ থেকে আমরা শেরপুরের ভীমগঞ্জের রঘুনাথপুর গ্রামে যাই। সেখানে শীতবস্ত্র বিতরণ পর্ব–০২ হিসেবে বিধবা, নিঃসন্তান, অসহায় ও অসুস্থ এমন কিছু মানুষের মাঝে প্রায় ২০টি কম্বল বিতরণ করা হয়। শীতের এই সময়ে অন্তত তাদের রাতগুলো যেন একটু উষ্ণ হয়—এই ছোট চেষ্টাই ছিল আমাদের উদ্দেশ্য।

পাশাপাশি ওই এলাকার চারটি অসহায়, অসুস্থ ও বয়স্ক ফ্যামিলির জন্য প্রয়োজনীয় বাজার সামগ্রী এবং একজন অসুস্থ মানুষের চিকিৎসার জন্য কিছু অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। প্রতি ফ্যামিলির জন্য
চাল (১০–১৫ কেজি), ডাল (২ কেজি), তেল (২ লিটার), মুরগি (২ কেজি), আলু (২.৫ কেজি), পেঁয়াজ (২.৫ কেজি) ছাড়াও লবণ, চিড়া, সাবান ও মাথার তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়া হয়।

৪টি পরিবারের অসুবিধা তাদের ছবিতে আলাদা ভাবে তুলে ধরা হয়েছে।
আমরা জানি—এটা কোনো স্থায়ী সমাধান নয়। তবে যদি কারো পেট একবেলা ভরে, যদি কারো রাতটা একটু স্বস্তিতে কাটে—তাহলেই আমাদের এই প্রয়াস সার্থক মনে করি।

এই মানবিক কাজ আপনাদের সবার সাহায্য ও সহযোগিতা ছাড়া সম্ভব হতো না। যারা সবসময় অক্সিজেন পরিবারের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

— অক্সিজেন পরিবার 🤍

অক্সিজেন শীতবস্ত্র বিতরণ ২০২৬ | পর্ব–১আলহামদুলিল্লাহ ! OXYGEN (অক্সিজেন পরিবার) পরিবারের উদ্যোগে ও আপনাদের সহযোগিতায় গতক...
06/01/2026

অক্সিজেন শীতবস্ত্র বিতরণ ২০২৬ | পর্ব–১

আলহামদুলিল্লাহ ! OXYGEN (অক্সিজেন পরিবার) পরিবারের উদ্যোগে ও আপনাদের সহযোগিতায় গতকাল রাত ও আজ সকালে শেরপুরের বিভিন্ন এলাকায় ঘুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রায় ৪০টির বেশি কম্বল বিতরণ করা হয়েছে। একটি কম্বল কারো কাছে,এক রাতের উষ্ণতা ও স্বস্তি।

এই কাজে যারা শরিক হয়েছেন ও সহযোগিতা করেছেন—
সবার প্রতি আন্তরিক ধন্যবাদ। 🤍

ইনশা’আল্লাহ খুব শীঘ্রই পর্ব–২ নিয়ে আপডেট জানাবো।

অক্সিজেন পরিবার
৬ জানুয়ারি, ২০২৬

আলহামদুলিল্লাহ! ঈদ আনন্দ ছড়িয়ে দিতে আমাদের ছোট্ট প্রয়াস 🎁 OXYGEN (অক্সিজেন পরিবার) এর উদ্যোগে ও আপনাদের সহযোগিতায় বিশেষ ...
28/03/2025

আলহামদুলিল্লাহ! ঈদ আনন্দ ছড়িয়ে দিতে আমাদের ছোট্ট প্রয়াস 🎁

OXYGEN (অক্সিজেন পরিবার) এর উদ্যোগে ও আপনাদের সহযোগিতায় বিশেষ মানুষদের জন্য ঈদ উপহার হিসেবে ৩০টি উপহার ব্যাগ আজ পৌঁছে দেওয়া হয়েছে।

যেখানে প্রতিটি ব্যাগে ছিল ১০টি প্রয়োজনীয় আইটেম।

💝 **উপহার সামগ্রী:**
✅ পোলাও চাল
✅ ডাল
✅ তেল
✅ চিনি
✅ সেমাই
✅ নুডুলস
✅ আটা
✅ সাবান
✅ দুধ

আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের শক্তি! ❤️
যারা সবসময় পাশে ছিলেন, সহায়তা করেছেন—আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।

আসুন, একসাথে ঈদের আনন্দ ছড়িয়ে দিই! 🥰*
সবার ঈদ হোক আনন্দময়, সুখময়! 🎉✨

িবার #ঈদউপহার #মানবতারসেবা #ঈদআনন্দ

আলহামদুলিল্লাহ! সবকিছুর মালিক আল্লাহ তায়ালা। এই ঈদে OXYGEN (অক্সিজেন পরিবার) থেকে দুটি  উদ্যোগ নেওয়ার ইচ্ছা ছিল—  ✅ সুবি...
24/03/2025

আলহামদুলিল্লাহ! সবকিছুর মালিক আল্লাহ তায়ালা।

এই ঈদে OXYGEN (অক্সিজেন পরিবার) থেকে দুটি উদ্যোগ নেওয়ার ইচ্ছা ছিল—

✅ সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ
✅ একটি মাদ্রাসার বাচ্চাদের জন্য প্রয়োজনীয় বাজার করে দেওয়া

কিন্তু ফান্ড সংগ্রহ ও সবার ব্যস্ততার কারণে সব কিছু একসঙ্গে মেলানো কঠিন হয়ে যাচ্ছিল। মাদ্রাসা থেকেও বাচ্চাদের খাবারের বিষয়ে জানানো হয়েছিল,কিন্তু তখন ঈদ উপহার বিতরণের জন্য ফান্ড সংগ্রহ শুরু হয়ে গিয়েছিল।

আল্লাহ সব ব্যবস্থা করে দেন!

আলহামদুলিল্লাহ, সবসময় আমাদের অক্সিজেনের পাশে থাকা আমাদের একজন বড় আপু মাদ্রাসার বাচ্চাদের জন্য ৫,০০০ টাকা পাঠিয়েছেন গতকাল রাতেই।

এই অর্থ দিয়ে আজ মাদ্রাসার শিশুদের জন্য—
📌 ২৫ কেজি চাল
📌 ২ কেজি ডাল
📌 ৮ কেজি মুরগি
📌১০ কেজি তরমুজ
📌 ৫ কেজি পেঁয়াজ
📌 ১০ কেজি আলু
📌 ৫ কেজি তেল

ক্রয় করে মাদ্রাসায়(বাগে জান্নাত মাহমুদীয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা,পুলিশ লাইন,শেরপুর) পৌঁছে দেওয়া হয়েছে।

ইনশাআল্লাহ, ঈদের আগেই সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ সম্পন্ন করা হবে। সেটার ফান্ড সংগ্রহ এখনো চলমান।

যে কেউ চাইলে সেটায় অংশ নিতে পারেন। সকলের সহযোগিতা কাম্য।

❤️ সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ।

ধন্যবাদ! 🌸

২৪মার্চ(সোমবার) ,২০২৫

আলহামদুলিল্লাহ OXYGEN (অক্সিজেন পরিবার)  উদ্যোগে শেরপুরে বিভিন্ন এলাকা ঘুরে গতকাল রাত ও আজ সকাল অব্দি প্রায় ৪০জনের বেশি ...
09/01/2025

আলহামদুলিল্লাহ OXYGEN (অক্সিজেন পরিবার) উদ্যোগে শেরপুরে বিভিন্ন এলাকা ঘুরে গতকাল রাত ও আজ সকাল অব্দি প্রায় ৪০জনের বেশি শীতার্ত মানুষদের উপহার হিসেবে কম্বল পৌছে দেয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে যারা এ কাজে সাহায্য ও সহযোগিতা করে পাশে ছিলেন।

৯জানুয়ারি,২০২৫
শেরপুর

OXYGEN (অক্সিজেন পরিবার)  উদ্যোগে এবং Sanjoy Banik  স্যার ও  টিমের সহযোগিতায় শেরপুর জেলার বন্যাকবলিত বারোমাসি এলাকায় শুক...
11/10/2024

OXYGEN (অক্সিজেন পরিবার) উদ্যোগে এবং Sanjoy Banik স্যার ও টিমের সহযোগিতায় শেরপুর জেলার বন্যাকবলিত বারোমাসি এলাকায় শুকনা খাবার এবং উরফা ও গজারিয়া এলাকায় খিচুড়ি ও ডিম পৌঁছে দেওয়া হয়েছে। তিনটি স্থানে মোট ৪০০ প্যাকেট খিচুড়ি ও ডিম বিতরণ করা হয়েছে বন্যার্ত মানুষের মাঝে।

উক্ত উদ্যোগে যারা সম্পৃক্ত ছিলেন, তাদের সকলকে অক্সিজেন পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষভাবে সঞ্জয় স্যার ও তার টিমের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

OXYGEN (অক্সিজেন পরিবার) ও National Children's Task Force (NCTF), Sherpur এর  যৌথ উদ্যোগে গত ২৭ জুন থেকে শুরু হয়েছিলো জল...
15/07/2024

OXYGEN (অক্সিজেন পরিবার) ও National Children's Task Force (NCTF), Sherpur এর যৌথ উদ্যোগে
গত ২৭ জুন থেকে শুরু হয়েছিলো জলবায়ু পরিবর্তন এর উপর গৃহীত ক্যাম্পেইন " Green" ।

তারই ধারাবাহিকতায় আজ শেরপুর জেলার "আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল" এ উক্ত ক্যাম্পেইনটি আয়োজন করা হয় ।

ক্যাম্পেইন এর শুরুতে উপস্থিত শিক্ষার্থীদের সাথে এনসিটিএফ, অক্সিজেন এবং ইয়ুথ মেন্টর গ্রুপ এর সদস্যরা একটি উন্মুক্ত আলোচনা পর্বের আয়োজন করেন।

সেখানে জলবায়ু পরিবর্তন এর কারণ এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করা হয় ।

এ থেকে পরিত্রানের জন্য যা যা করা প্রয়োজন তা নিয়ে আলোচনা করা হয় ।

পরবর্তীতে শিশুদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় । এবং শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে বৃক্ষ প্রদান করা হয় ।

ধন্যবাদ

Address

Sherpur Sadar
Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when O X Y G E N posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to O X Y G E N:

Share