Sherpur Helpline

Directions

Sherpur Helpline আমাদের শেরপুর
(1)

লোভে পাপ পাপে  মৃত্যু এই মেয়েটাই তার উদাহরণ।
21/09/2026

লোভে পাপ পাপে মৃত্যু
এই মেয়েটাই তার উদাহরণ।

বড়াইগ্রামে পুত্রবধূকে কোপাতে বাধা দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে থানায় আত্মসমর্পণনাটোরের বড়াইগ্রামে পুত্রবধূকে কোপাতে বাধা দেওয়া...
20/09/2026

বড়াইগ্রামে পুত্রবধূকে কোপাতে বাধা দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে থানায় আত্মসমর্পণ

নাটোরের বড়াইগ্রামে পুত্রবধূকে কোপাতে বাধা দেওয়ায় স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে থানায় আত্মসমর্পণ করেছেন নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি। তাঁর স্ত্রী রওশন আরাকে (৪২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটেছে বড়াইগ্রাম উপজেলার জলন্দা গ্রামে। বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, নুরুল ইসলামের ছেলে রাসেল আহমেদ প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রী অভিযোগ করলে রাসেলের চাকরি চলে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হন নুরুল ইসলাম। এই বিরোধের জেরে আজ সকালে ছেলের প্রথম স্ত্রীর সঙ্গে শ্বশুর নুরুল ইসলামের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে পুত্রবধূকে কোপাতে গেলে স্ত্রী রওশন আরা তাঁকে বাধা দেন।

তখন রাগান্বিত হয়ে নিজের স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে বাড়ি থেকে বের হয়ে যান নুরুল ইসলাম। পরে তিনি বড়াইগ্রাম থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। প্রতিবেশীরা রওশন আরাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রওশন আরার ভাই জরিফ উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জেরে ঠান্ডা মাথায় তাঁর বোনকে কোপানো হয়েছে। তিনি বলেন, ‘নুরুল ইসলাম প্রথমে তাঁর পুত্রবধূকে আঘাত করার চেষ্টা করেন। এ সময় আমার বোন বাধা দিলে তাঁকে কুপিয়ে আহত করা হয়। বোনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা জখম হয়েছে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আহত নারীর ভাই জরিফ উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় নুরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মাইসাহেবা জামে মসজিদ শেরপুর জেলার সবচেয়ে বড় মসজিদ। এটি শহরের কেন্দ্রস্থলে শেরপুর সরকারি কলেজের দক্ষিণ-পূর্ব পাশে মাইসা...
20/09/2026

মাইসাহেবা জামে মসজিদ শেরপুর জেলার সবচেয়ে বড় মসজিদ। এটি শহরের কেন্দ্রস্থলে শেরপুর সরকারি কলেজের দক্ষিণ-পূর্ব পাশে মাইসাহেবা মসজিদ অবস্থিত। এখানে ৬ হাজার মুসল্লির ধারণ ক্ষমতা রয়েছে।

আফতাবগঞ্জ বাজার মসজিদ। নবাবগঞ্জ থানা।দিনাজপুর জেলা
20/09/2026

আফতাবগঞ্জ বাজার মসজিদ। নবাবগঞ্জ থানা।দিনাজপুর জেলা

20/09/2026
১১নং বলাইরচর ইউনিয়ন  চকসাহাব্দী আসাম পাড়া। রাতের বেলা  ৪০ শতাংশ জমি লাউ ডোগা খেত তুলে ফেলে।তাং ১৮ সেপ্টেম্বর ২০২৬ এই ঘট...
19/09/2026

১১নং বলাইরচর ইউনিয়ন চকসাহাব্দী আসাম পাড়া। রাতের বেলা ৪০ শতাংশ জমি লাউ ডোগা খেত তুলে ফেলে।তাং ১৮ সেপ্টেম্বর ২০২৬ এই ঘটনাটি ঘটায়। আমি তাদের পক্ষে দ্রুত প্রশাসনের কাছে বিচার দাবি জানাই এবং সকল সাংবাদিক ভাইদের অনুরোধ জানাই বিষয়টি নিয়ে নিউজ করবেন। একজন কৃষক জমিতে দীর্ঘদিন ধরে কষ্ট করে ফসল উৎপাদন করে। আমি আরও জানতে পারলাম আসামপাড়া এলাকাবাসী অনেক অন্যায় অত্যাচার নির্যাতন শিকার হয়ে আসছে কারণ আসামপাড়া চোর এবং চোরের সদার বেশি মাদক ও ইয়াবা ব্যবসায়ীর বেশি একই জায়গায় চারজন ব্যবসায়ীর । এলাকায় যুবসমাজ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। জরুরী ভিত্তিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন। এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের ভয়ে কিছু বলতে পারে না। কিছু বললে রাতেরবেলা ফসল তুলে ফেলে এবং বাড়িতে চুরি করে বাড়িতে মারতে আসে।

©️

Address

Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sherpur Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share