14/08/2026
পরিচ্ছন্ন শেরপুর গড়ার প্রত্যয়ে এগিয়ে চলছে তারুণ্য।
শেরপুর পুলিশ লাইন গেইট সংলগ্ন ও এর আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে #বিডি_ক্লিন_শেরপুর টিমের উদ্যোগে পরিচালিত হলো পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম।
পরিচ্ছন্নতা শুধু একদিনের আয়োজন নয়, এটি একটি সুন্দর অভ্যাস, একটি দায়িত্ব এবং একটি সুন্দর ভবিষ্যতের অঙ্গীকার। যেখানে ময়লা পড়ে, সেখানেই সচেতনতার বার্তা পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট প্রয়াস।
আমরা বিশ্বাস করি
একজনের সচেতনতা বদলাবে একটি পরিবার,
একটি পরিবারের সচেতনতা বদলাবে একটি সমাজ,
আর সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে পরিচ্ছন্ন বাংলাদেশ।
আসুন, যেখানে-সেখানে ময়লা না ফেলি, অন্যকেও ময়লা ফেলতে নিরুৎসাহিত করি এবং নিজের শহরকে নিজের ঘরের মতো পরিচ্ছন্ন রাখি।
পরিচ্ছন্ন শেরপুর আমাদের স্বপ্ন, আমাদের দায়িত্ব।
আজকের পরিচ্ছন্নতাই হোক আগামীর সুন্দর বাংলাদেশের ভিত্তি।
#বিডিক্লিন
#বিডিক্লিনশেরপুর
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন