06/07/2025
সবাইকে পবিত্র আশুরার শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম ---------।
আজ ১০ ই মুহররম। পবিত্র আশুরার দিন। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চারটা মাসকে সম্মানিত মাস ( আরবাআতুন হুরুম) হিশেবে আখ্যায়িত করেছেন, মুহররম তার মধ্যে একটা।
আরবী মাসের প্রথম মাস মহরম, আজ ১০ ই মহরম ১৪৪৭হিজরী রোজ রবিবার পবিত্র আশুরা।মুসলিম জাহানের পবিত্র ও গুরুত্বপূর্ণ দিবস আশুরা বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন ও পাপ মুক্তির, পবিত্র বরকত ময় মাস হিসেবে মহরম মুমিনের ইবাদতের মাস আবার মুনিনের স্মরনীয় ও যুগান্তকারী ঘটনা। রাসুল (সাঃ) এই দিনে রোজা রাখতেন এবং অন্যদের ও রোযা রাখার উৎসাহ ও নির্দেশ দিতেন। রমজানের রোযার আগে আশুরা রোযা ফরজ ছিল। রমজানের রোযা ফরজ হলে আশুরা রোযা মোস্তাহাব করা হয়।পবিত্র আশুরার এই দিনে সংঘটিত ঐতিহাসিক ঘটনাবলির মধ্যে রয়েছে ----------
১।আকাশ জমিন পাহাড় পর্বত সবকিছুর সৃষ্টি পবিত্র আশুরার দিনে।
২। হজরত আদম (আ:)কে সৃষ্টি।
৩।হজরত নূহ( আ:) কে মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে অবতরণ।
৪।হজরত ইব্রাহিম (আ:)কে নমরুদের প্রজ্বালিত অগ্নিকুণ্ড থেকে মুক্তির ব্যবস্থা করেন।
৫।দ্বীর্ঘ আটার বছর রোগ ভোগের পর হজরত আইয়ুব (আ:) কে দুরারোগ্য ব্যাধি হতে মুক্ত করেন।
৬।হজরত সুলাইমান (আ:)কে পৃথিবীর একচ্ছত্র রাজত্ব দান করেন।
৭।হজরত ইউনুস (আ:)কে চল্লিশ দিন পর দজলা নদীর মাছের পেট থেকে উদ্ধার করেন।
৮। হজরত মুছা(আ:)কে ফেরাউনের কবল থেকে রক্ষা করেন।
৯।হজরত ঈসা(আ:)কে পৃথিবীতে প্রেরণ এবং জীবিতাবস্থায় আসমানে উত্তোলন, যা পবিত্র কোরআানের সুরা আল্ ইমরানের ৫৫নং আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন।
১০।পবিত্র এই দিনে হজরত ইদ্রিস (আ:)কে আসমানে উত্তোলন।
১১।হজরত দাউদ (আ:)কে বিষেশ সম্মান প্রদান করনে।।
১২।গাজওয়ায়ে খায়বার যুদ্ধে বিজয় লাভ করেন।
১৩।মাদায়েন ও কাদিসিয়ার যুদ্ধে বিজয়।
১৪।হজরত আদম (আ:) কে জান্নাত প্রবেশ করানো হয়।
১৫।হজরত আদম (আ:) কে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করেন এবং গুনাহ মাফের পর তার সঙ্গে বিবি হাওয়াকে আরাফাতের ময়দানে জাবালে রহমতে পুঃন সাক্ষাৎ করান।
১৬।হজরত নুহ (আ:) কে তুফান ও প্লাবন থেকে রক্ষা করেন।
১৭। হজরত সোলায়মান (আ:) কে হারানো বাদশায়ী ফিরিয়ে দেওয়া হয়।
১৮।হজরত ইয়াকুব (আ:)এর হারানো পুত্র হজরত ইউছুপ (আ:) পিতা পুত্রের সাক্ষাৎ করান।
১৯। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সাঃ) কে মক্কা থেকে মদিনায় হিজরত করান।
২০। হজরত ইমাম হোসাইন, হাসান (রা:) এবং তার ৭৭জন ঘনিষ্ঠ কে স্বৈরশাসক ইয়াজিদের সৈন্যরা কারবালার প্রান্তের নির্মমভাবে শাহাদাত বরন করেন।
আমরা যদি একটু চিন্তা করি আজকের দিনটা মুসলিম জাহানের জন্য কত বড় নেয়ামত রব্বেকরীম আমাদের হেদায়েতের আলোর মশাল হিসেবে প্রেরন করেন। আমাদের উচিত এই মাসে অধিকবেশি আল্লাহর যিকির, আযকার, দুয়া, দরুদ, তিলাওয়াতে সময় কাটানো৷ নবি মুসা আলাইহিস সালামের জীবনকে কুরআন থেকে জানা এবং বোঝা।
কারবালার ঘটনাও আমাদের উচিত স্ট্যাডি করা। অত্যন্ত হৃদয়বিদারক এবং সকরুণ এই ঘটনাকে না জানলে, আমরা ইতিহাসের বড় একটা অংশ থেকেই দূরে থেকে যাব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহররম মাসের মর্যাদাকে বোঝার, এবং এই পবিত্র আশুরা থেকে আমাদের কে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে রুপান্তর ও আমল করার তাওফিক দান করুন। আমিন।