Mawlana Manzil Foundation

Mawlana Manzil Foundation Mawlana Manzil Foundation is dedicated to uplifting rural communities through education, healthcare, and economic support.
(1)

We empower village people to build a better future with sustainable solutions and compassionate care. Mawlana Manzil Foundation is a non-profit organization committed to empowering rural communities through targeted programs in education, healthcare, and economic development. Our mission is to uplift village life and create sustainable growth, ensuring a better future for all.

Good to know
03/09/2024

Good to know

মাওলানা মঞ্জিল ফাউন্ডেশন এর উদ্যোগে বন্যা কবলিত মানুষদের সাদেকপুর বালিকা বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোকে...
31/08/2024

মাওলানা মঞ্জিল ফাউন্ডেশন এর উদ্যোগে বন্যা কবলিত মানুষদের সাদেকপুর বালিকা বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোকে নিরবিচ্ছিন্নভাবে খাদ্য, নগদ অর্থ, জরুরী ঔষধ, মশার কয়েল, নিরাপদ পানি, স্যানিটারি ন্যাপকিন, রান্না করা খাবার এবং অন্যান্য সহায়তা প্রদান করে আসছে। বিভিন্ন স্থান আগত ত্রাণসামগ্রী ও অন্যান্য জিনিসপত্র সুষ্ঠুভাবে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর মাঝে বণ্টন করা হচ্ছে। গত দুইদিন ধরে যেসকল কাজ করা হয়েছে :

১। গতকাল ঢাকার উত্তরা থেকে বেশ কয়েকজন ব্যবসায়ীদের উদ্যোগে ১৩০ প্যাকেট ত্রাণ সামগ্রী আমাদের কাছে উনারা নিয়ে আসেন। যা আশ্রয়কেন্দ্রসহ সাদেকপুর গ্রাম ও পশ্চিম লালপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের মাঝে উনাদের উপস্থিতিতে বিতরণ করা হয়। এছাড়াও উনারা নারীদের জন্য ৩ বস্তা পোশাক নিয়ে আসেন যা গ্রাম ও আশ্রয়কেন্দ্রে বিতরণ করা হয়েছে।

২। বিশিষ্ট ইসলামিক আলোচক ও বক্তা মাওলানা আব্দুল হালিম হেলালী যুক্তিবাদী সাহেবের রেফারেন্সে কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আড়াইহাজার, নারায়ণগঞ্জ এর উদ্যোগে নিরাপদ পানি এবং ৫২ প্যাকেট ত্রাণ সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্রে আসে। যার মধ্যে ২৫ প্যাকেট এলাকার পানিবন্দী মানুষদের মাঝে বিতরণ করা হয় এবং বাকি ২৭ প্যাকেট আশ্রয়কেন্দ্রের পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়।

বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে চাইলে আমাদের গ্রামের আশ্রয়কেন্দ্র এবং গ্রামবাসীর জন্য সরাসরি সহযোগিতা করুন।

আপনার সহোযোগিতা সর্বোচ্চ সততার সাথে বন্যার্তদের সেবায় পৌছে যাবে ইনশাআল্লাহ।

আপডেট: ৩০.০৮.২৪বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি করছে। পানি ৬-৭" কমেছে। এখনো অনেক মানুষের ঘরে পানি রয়েছে। ঘর থেকে পানি নামত...
30/08/2024

আপডেট: ৩০.০৮.২৪
বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি করছে। পানি ৬-৭" কমেছে। এখনো অনেক মানুষের ঘরে পানি রয়েছে। ঘর থেকে পানি নামতে সম্ভবত আরো ২-৩ দিন সময় লাগবে।

পানিতে নিমজ্জিত রাস্তা, বাড়ি-ঘর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নামার সাথে সাথে এসব ক্ষতি দৃশ্যমান হবে। এখনো যারা দিনে আনে দিনে খায় তারা কর্মহীন সময় পার করছে। চর্মরোগ ও পানিবাহিত রোগ এর প্রকোপ দেখা দিচ্ছে৷

এ মুহূর্তে আশ্রয় কেন্দ্রে ২৭ টি পরিবারের ৮০র অধিক সদস্য রয়েছেন।

আমরা আশ্রয় কেন্দ্রে বিভিন্ন সংগঠনের ত্রাণ পৌঁছে দিচ্ছি। এছাড়া আমাদের মসজিদের দোতলায় ফাউন্ডেশন এর নিজস্ব মজুত খাদ্য থেকে চাহিদা মাফিক খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

একজন প্রবাসী প্রতিবেশীর উদ্যোগে কিছু নগদ সহায়তা পরিবার প্রতি দেয়া হয়েছে।

আরেকজন এলাকার সমাজসেবীর রান্না করা খাবার আমরা বন্টন কাজে সহায়তা করেছি।

আমরা কিছু ক্লিনিং ম্যাটেরিয়াল যেমন ব্লিচিং পাউডার, ডেটল/স্যাভলন/লাইজল ইত্যাদি যথাযথ সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করে দিবো যাতে করে ঘর-বাড়ির পানি নামার সাথেই জীবাণুমুক্তকরণ করা যায়।

আশ্রয় কেন্দ্রে চিকিৎসা সেবার টেলি-মেডিসিন সেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ বলবৎ রয়েছে।

কিছু পুনর্বাসন কাজ নিয়ে চিন্তা ভাবনা করছি এবং আমরা ফান্ড প্রাপ্তির উপর নির্ভর করে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবো।

এ পর্যন্ত ফান্ড প্রাপ্তি ও ব্যয়ের হিসাব অনেকখানি আপডেট করা হয়েছে। শীঘ্রই আমাদের ডোনারদের জন্য ডেটাশীট ও সবার জন্য একটা সার্বিক চিত্র তুলে ধরবো।

পাশে থেকে সাহস যুগিয়ে যাবেন, ইনশাআল্লাহ।

Admin post: GM

মাওলানা মঞ্জিল ফাউন্ডেশন এর উদ্যোগে বন্যা কবলিত মানুষদের জন্য আজকের কর্মসূচি নিম্নরূপ :১। ভোলা থেকে আগত একদল স্বেচ্ছাসেব...
29/08/2024

মাওলানা মঞ্জিল ফাউন্ডেশন এর উদ্যোগে বন্যা কবলিত মানুষদের জন্য আজকের কর্মসূচি নিম্নরূপ :

১। ভোলা থেকে আগত একদল স্বেচ্ছাসেবীদের উদ্যোগে দুপুরের খাবার রান্না করে আশ্রয় কেন্দ্রের মানুষদের মাঝে এবং আশেপাশের পানিবন্দি মানুষদের মাঝে বিতরণ করা হয়।

২। নরসিংদী থেকে একদল স্বেচ্ছাসেবী ভারী খাবারের প্যাকেট আশ্রয় কেন্দ্রের মানুষদের মাঝে বিতরণ করেন।

৩। সাদেকপুর মুসলিম পন্ডিত বাড়ির প্রবাসী জনাব আজাদ আশ্রয় কেন্দ্রে অবস্থানরত প্রত্যেক পরিবারকে নগদ অর্থ প্রদান করেন।

৪। সাদেকপুর গ্রামের কৃতি সন্তান জনাব ইউসুফ ভুইয়ার মাধ্যমে সংগ্রহকৃত খিচুড়ি রাতে খাবারের জন্য বিতরণ করা হয়।

৫। কাবিলপুর বসুমিয়া বাড়ির জনাব বিপ্লব আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের জন্য ৮ কেস ২ লিটারের পানি প্রদান করেন।

বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে চাইলে আমাদের গ্রামের আশ্রয়কেন্দ্র এবং গ্রামবাসীর জন্য সরাসরি সহযোগিতা করুন।

আপনার সহোযোগিতা সর্বোচ্চ সততার সাথে বন্যার্তদের সেবায় পৌছে যাবে ইনশাআল্লাহ।

আপডেট: ২৯.০৮.২৪বন্যার পানি ক্রমান্বয়ে কমছে কিন্ত অনেকটা স্লোলি। এখনো ঘরের ভেতর থেকে পানি নামেনি। বিভিন্ন সংগঠনের ত্রাণ ত...
29/08/2024

আপডেট: ২৯.০৮.২৪
বন্যার পানি ক্রমান্বয়ে কমছে কিন্ত অনেকটা স্লোলি। এখনো ঘরের ভেতর থেকে পানি নামেনি। বিভিন্ন সংগঠনের ত্রাণ তৎপরতা চলছে মোটামুটি আকারে।

এখন আমরা আশ্রয় কেন্দ্রে চাহিদা মাফিক খাদ্য সহায়তা প্রদান করছি এবং চিকিৎসা সেবা তদারকি অব্যাহত রেখেছি।

ঘরের পানি নামা মাত্রই জীবানু নাশক দ্রব্যাদি যেমন ব্লিচিং পাউডার, স্যাভলন/ডেটল ইত্যাদি ফ্লোর ক্লিনিং ম্যাটেরিয়াল প্রয়োজন হবে। আমরা কিছু ক্লিনিং ম্যাটেরিয়াল দেয়ার প্ল্যান করছি।

পুনর্বাসন অনেক ব্যয়সাপেক্ষ ব্যাপার এবং এখানে সরকারি-বেসরকারি উদ্যোগের অংশীদারত্বের ভিত্তিতে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে মোবিলাইজেশন এবং ইমপ্লিমেন্টেশন সহায়তা দিতে সচেষ্ট থাকবো। এটা নিয়ে আমরা সবার মতামতের ভিত্তিতে আগাবো, ইনশাআল্লাহ।

আশা করি পাশে থেকে আমাদের প্র‍য়াসে অংশগ্রহণ করবেন।

Admin post: GM

মাওলানা মঞ্জিল ফাউন্ডেশন একটা অলাভজনক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন যা সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছে। ঐতিহ্যবাহী ...
28/08/2024

মাওলানা মঞ্জিল ফাউন্ডেশন একটা অলাভজনক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন যা সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছে। ঐতিহ্যবাহী মাওলানা মঞ্জিল, নোয়াখালীর সেনবাগ থানার অধীনে সাদেকপুর গ্রামে অবস্থিত। অত্র ফাউন্ডেশনের অধীনে মসজিদ, মাদ্রাসা পরিচালনাসহ সামাজিক উন্নয়নমূলক কাজ করা হয়। সম্প্রতি নোয়াখালীর বন্যায় আমরা আমাদের ফাউন্ডেশনের ব্যানারে বন্যার্তদের সহায়তায় কার্যক্রম পরিচালনা করেছি। আমাদের মাওলানা মঞ্জিল প্রাঙ্গনে প্রাথমিক বিদ্যালয়ের দোতলায় একটি আশ্রয় কেন্দ্রে ৮২ জন পানিবন্দি আশ্রয় নিয়েছে।

আমরা এখন পর্যন্ত মোট ৮০ টি পরিবারের মধ্যে ভারী খাবার, চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, ঔষধ, ফিটকিরি ও বিশুদ্ধ খাবার পানি ইত্যাদি সামগ্রী বিতরণ করেছি। আমাদের খাদ্য সহায়তা প্যাকেজে একটি পরিবারের ৪/৫ দিনের মতো খাবার চলবে।

এছাড়া আমরা আশ্রয় কেন্দ্রে আশ্রিত বন্যার্তদের এমবিবিএস ডাক্তারের মাধ্যমে টেলিমেডিসিন সেবা চালু করেছি। পল্লী চিকিৎসকের মাধ্যমে চেকআপ ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করছি।

বর্তমানে বন্যার পানির কারণে চর্মরোগ, পানিবাহিত রোগ ইত্যাদি পরিলক্ষিত হচ্ছে তাই আমরা এই স্বাস্থ ঝুকি মোকাবিলায় চিকিৎসা সেবা চালিয়ে যাবো।

মানুষের ঘরের ভিতর হাটু পানি ফলে অন্তত ঘর থেকে পানি নামার আগ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে মানুষ থাকবে এবং আমরা আশ্রয় কেন্দ্রে আশ্রিত বন্যার্তদের সার্বিক সাপোর্ট দিতে চাই।

আমাদেরকে প্রদত্ত অনুদান এর ডাটাশীট করা হচ্ছে গুগল শীটে এবং আমরা সার্বিক কার্যক্রম এর একটি রিপোর্ট পাবলিশ করবো ইনশাআল্লাহ।

আমাদের সহযোগিতা করে বন্যার্তদের সেবায় পাশে থাকবেন।

মাওলানা মঞ্জিল ফাউন্ডেশন এর উদ্যোগে আপনাদের সহায়তায় আজকে ৫০ টি পরিবার এবং আশ্রয় কেন্দ্রে অবস্থান করা পরিবারগুলোর মাঝে...
27/08/2024

মাওলানা মঞ্জিল ফাউন্ডেশন এর উদ্যোগে আপনাদের সহায়তায় আজকে ৫০ টি পরিবার এবং আশ্রয় কেন্দ্রে অবস্থান করা পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আপনাদের সহায়তায় আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে আপনাদের ভালোবাসা পৌঁছে দিচ্ছি। আজকে আমাদের প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল:

৫ কেজি চাল
৫০০ মিঃ লিঃ তেল
১ কেজি ডাল
১ কেজি আলু
৫০০ গ্রাম পেঁয়াজ
৩ টি স্যালাইন
১ পাতা নাপা
১ পাতা ম্যাট্রিল
৪ টি কয়েল
স্যানিটারি ন্যাপকিন
৫ লিটার বিশুদ্ধ পানি

আজকে প্রথম বারের মতো আমাদের আশ্রয় কেন্দ্রে সরকারি ত্রাণ পাঠিয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন বাহার। এছাড়াও একদল স্বেচ্ছাসেবী আশ্রয় কেন্দ্রের জন্য উপহার সামগ্রী দিয়ে গেছেন। সবকিছু তাদের মাঝে সুন্দরভাবে বন্টন করে দেয়া হয়েছে।

এই দুর্যোগ মোকাবেলায় যাদেরকে পাশে পেয়েছি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনাদের সহায়তা আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, বন্যার্তদের মুখে হাসি ফোঁটায়।

বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে চাইলে আমাদের গ্রামের আশ্রয়কেন্দ্র এবং গ্রামবাসীর জন্য সরাসরি সহযোগিতা করুন।

আপনার সহোযোগিতা সর্বোচ্চ সততার সাথে বন্যার্তদের সেবায় পৌছে যাবে ইনশাআল্লাহ।

মাওলানা মঞ্জিল ফাউন্ডেশন এর উদ্যোগে আপনাদের সহায়তায় আজকে ৫০ টি পরিবার এবং আশ্রয় কেন্দ্রে অবস্থান করা পরিবারগুলোর মাঝে...
27/08/2024

মাওলানা মঞ্জিল ফাউন্ডেশন এর উদ্যোগে আপনাদের সহায়তায় আজকে ৫০ টি পরিবার এবং আশ্রয় কেন্দ্রে অবস্থান করা পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আপনাদের সহায়তায় আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে আপনাদের ভালোবাসা পৌঁছে দিচ্ছি। আজকে আমাদের প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল:

৫ কেজি চাল
৫০০ মিঃ লিঃ তেল
১ কেজি ডাল
১ কেজি আলু
৫০০ গ্রাম পেঁয়াজ
৩ টি স্যালাইন
১ পাতা নাপা
১ পাতা ম্যাট্রিল
৪ টি কয়েল
স্যানিটারি ন্যাপকিন
৫ লিটার বিশুদ্ধ পানি

আজকে প্রথম বারের মতো আমাদের আশ্রয় কেন্দ্রে সরকারি ত্রাণ পাঠিয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন বাহার। এছাড়াও একদল স্বেচ্ছাসেবী আশ্রয় কেন্দ্রের জন্য উপহার সামগ্রী দিয়ে গেছেন। সবকিছু তাদের মাঝে সুন্দরভাবে বন্টন করে দেয়া হয়েছে।

এই দুর্যোগ মোকাবেলায় যাদেরকে পাশে পেয়েছি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনাদের সহায়তা আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, বন্যার্তদের মুখে হাসি ফোঁটায়।

বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে চাইলে আমাদের গ্রামের আশ্রয়কেন্দ্র এবং গ্রামবাসীর জন্য সরাসরি সহযোগিতা করুন।

আপনার সহোযোগিতা সর্বোচ্চ সততার সাথে বন্যার্তদের সেবায় পৌছে যাবে ইনশাআল্লাহ।

নোয়াখালীর সেনবাগ থানার সাদেকপুর  গ্রামে মাওলানা মঞ্জিল ফাউন্ডেশন   এর উদ্যোগে আজকের ৫০ টি পরিবারের জন্য খাদ্য সহায়তা বিত...
27/08/2024

নোয়াখালীর সেনবাগ থানার সাদেকপুর গ্রামে মাওলানা মঞ্জিল ফাউন্ডেশন এর উদ্যোগে আজকের ৫০ টি পরিবারের জন্য খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি:

৫ কেজি চাল
০.৫ লিটার তেল
১ কেজি ডাল
২ কেজি আলু
০.৫ কেজি পেঁয়াজ
৩ টি স্যালাইন
১ পাতা নাপা
১ পাতা ম্যাট্রিল
৪ টি কয়েল
৫ লিটার বিশুদ্ধ পানি
নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন।

কর্মসূচি চলমান রাখতে সহায়তা পাঠিয়ে বন্যার্তদের পাশে থাকুন৷

সাদেকপুর,  সেনবাগ,  নোয়াখালীতে আমাদের মাওলানা মঞ্জিল ফাউন্ডেশন কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পরিকল্পনা: গত শনিবার ২৪.০৮.২৪ তারি...
27/08/2024

সাদেকপুর, সেনবাগ, নোয়াখালীতে আমাদের মাওলানা মঞ্জিল ফাউন্ডেশন কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পরিকল্পনা:
গত শনিবার ২৪.০৮.২৪ তারিখে ৩০ টি পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এই খাবারে পরিবার ৪/৫ চলতে পারবে।
আশ্রয় কেন্দ্রে এই মুহুর্তে ৭০ এর বেশি নারী, পুরুষ ও বাচ্চা আছেন। এমবিবিএস ডাক্তারের মাধ্যমে তাদের জন্য টেলি-মেডিসিন সেবা চালু করা হয়েছে। এছাড়া পল্লী চিকিৎসকের মাধ্যমে চেকআপ ও বিনামূল্যে ঔষধ বিতরণ এর উদ্যোগ নেয়া হয়েছে।

আজ ২৭.০৮.২৪ তারিখ, আরো ৫০ টি পরিবারের জন্য খাদ্য সহায়তা বিতরণ করা হবে। আশ্রয় কেন্দ্রে ও আশেপাশের পানিবন্দি মানুষের মাঝে৷

আজ থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে খুব ধীরে ধীরে এবং ঘরের ভিতর হাটু পানি নামার আগ পর্যন্ত মানুষজন আশ্রয় কেন্দ্রে অবস্থান করবে। সেটা অন্তত ১ সপ্তাহ লাগবে। সে পর্যন্ত আশ্রয় কেন্দ্রে কেন্দ্রিক সার্বিক সাপোর্ট দেয়া দরকার।

চর্মরোগ, পানিবাহিত রোগ ইত্যাদি ছড়াচ্ছে। তাই প্রয়োজনীয় ওষধ ও চিকিৎসার ব্যবস্থা চালিয়ে যাওয়া প্রয়োজন।

আশা করি পাশে থাকবেন।

26/08/2024

প্যাকেজিং ভিডিও ২

Address

Mawlana Manzil, Vill: Sadekpur P/O: Kabilpur
Senbag
3821

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mawlana Manzil Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share