18/10/2026
রেকর্ড ৮ম বারের মতো ফাইনালে, কমলাপুর যুব সমিতি!
সম্মানিত সুধী,
সকলকে জানাই কমলাপুর যুব সমিতি এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, গতকাল ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি. (শনিবার) সাভার ওয়াইএমসিএ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর রোমাঞ্চকর দ্বিতীয় সেমিফাইনালে ১-০ গোলের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে কমলাপুর যুব সমিতি।ম্যাচে মিডফিল্ডার ডিকসন রোজারিওর নিখুঁত পাস থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণী দর্শনীয় গোলটি করেন ফরোয়ার্ড অপু! এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ৮ম বারের মতো ফাইনাল নিশ্চিত করল কমলাপুর যুব সমিতি।উক্ত সেমিফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে ফরোয়ার্ড অপু।
কমলাপুর যুব সমিতির ফুটবল দলের এই অদম্য পারফরম্যান্স, দুর্দান্ত জয় এবং ফাইনালে শুভ পদার্পণ পুরো কমলাপুর যুব সমিতি তথা কমলাপুর গ্রামের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। খেলোয়াড়দের এই বিজয়ী স্পিরিট যেন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেও বজায় থাকে—সেই প্রত্যাশা ব্যক্ত করছি।একই সাথে ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই আমাদের প্রতিপক্ষ কমলাপুর ক্লাব-কে; তারা মাঠে অত্যন্ত চমৎকার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দিয়েছে।
সংঘের সকল খেলোয়াড়বৃন্দ, ম্যানেজারদ্বয়, কার্যকরী পরিষদ, প্রাক্তন সভাপতি, প্রাক্তন কর্মকর্তাবৃন্দ, পৃষ্ঠপোষক, উপদেষ্টা, শুভানুধ্যায়ী ও সমর্থকবৃন্দের নিরবচ্ছিন্ন ভালোবাসা এবং উদ্দীপনার জন্য কমলাপুর যুব সমিতির পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের প্রতি, যারা আর্থিকভাবে সাহায্য ও সহযোগিতা করে দলকে এগিয়ে নিতে সহায়তা করেছেন।আসন্ন ফাইনাল ম্যাচে আপনাদের সকলের হৃদয়ঢালা সমর্থন, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কাম্য।
ধন্যবাদান্তে,
কমলাপুর যুব সমিতি