দ্বীনি চেতনা পরিষদ ধামরাই, ঢাকা.

  • Home
  • Bangladesh
  • Savar
  • দ্বীনি চেতনা পরিষদ ধামরাই, ঢাকা.
Directions

দ্বীনি চেতনা পরিষদ ধামরাই, ঢাকা. ধামরাই থানার সর্বস্তরের ওলামা তলাবাদের একক ও প্রাচীনতম প্ল্যাটফর্ম।

26/07/2026

জরুরি বিজ্ঞপ্তি
এতদ্বারা দ্বীনি চেতনা পরিষদ ধামরাই, ঢাকা. এর সর্বস্তরের সদস্য, শুভানুধ্যায়ী, দাতা সদস্য এবং ধামরাই থানার সকল সম্মানিত আলেম-ওলামা ও তোলাবায়ে কেরামের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৭-০৭-২০২৬ ইং, রোজ সোমবার, সকাল ৯:০০ ঘটিকায় মাদ্রাসাসমূহের প্রথম সাময়িক পরীক্ষার ছুটি উপলক্ষে দ্বীনি চেতনা পরিষদের উদ্যোগে জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
সময়: সকাল ৯:০০ ঘটিকা
স্থান: দ্বীনি চেতনা পরিষদ কার্যালয়, ইসলামপুর, ধামরাই, ঢাকা।
উক্ত সভায় জুলাই শহিদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হবে এবং সংগঠনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাই সভাটিকে সফল ও ফলপ্রসূ করার লক্ষ্যে দ্বীনি চেতনা পরিষদের সকল সদস্য, শুভানুধ্যায়ী, দাতা সদস্য এবং ধামরাই থানার সকল আলেম-ওলামা ও তোলাবায়ে কেরামকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
অনুরোধক্রমে—
মাজহারুল ইসলাম
সেক্রেটারি
দ্বীনি চেতনা পরিষদ, ধামরাই, ঢাকা।

*শোক সংবাদ!*দ্বীনি চেতনা পরিষদ ধামরাই, ঢাকা. এর সহকারী অর্থ সম্পাদক হাঃ মাওঃ আমিনুল ইসলামের সম্মানিত পিতা ইন্তেকাল করেছে...
21/07/2026

*শোক সংবাদ!*
দ্বীনি চেতনা পরিষদ ধামরাই, ঢাকা. এর সহকারী অর্থ সম্পাদক হাঃ মাওঃ আমিনুল ইসলামের সম্মানিত পিতা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন). আমরা মরহুমের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি! মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করছি আল্লাহ তায়ালা যেন তাদের সবরে জামিল দান করেন!
মরহুমের জানাযার নামাজ আজ ২১/০৭/২৬ ইং রোজ মঙ্গলবার, সকাল ১১:০০ ঘটিকায় ছয়বাড়িয়া দক্ষিপাড়া কবরস্থানের পাশে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ!
যারা মরহুমের জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে!

প্রেস বিজ্ঞপ্তিদ্বীনি চেতনা পরিষদবিষয়: বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত পরামর্শ সভাগত...
16/07/2026

প্রেস বিজ্ঞপ্তি
দ্বীনি চেতনা পরিষদ
বিষয়: বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত পরামর্শ সভা
গত ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার, বিকেল ৩:০০ ঘটিকায় দ্বীনি চেতনা পরিষদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দ্বীনি চেতনা পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক এবং সভা পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাজহারুল ইসলাম আজহারী।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ সভায় দেশের চলমান বন্যা পরিস্থিতি, অধিক ক্ষতিগ্রস্ত ও দুর্যোগপ্রবণ এলাকার সার্বিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। উপস্থিত সদস্যবৃন্দের মতামত ও বিশ্লেষণের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়—
১. আগামী মঙ্গলবার দেশের অধিকতর ক্ষতিগ্রস্ত ও দুর্গম বন্যাকবলিত এলাকাগুলো বিবেচনায় নিয়ে সেখানে ত্রাণসামগ্রী নিয়ে স্বশরীরে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।
২. দ্বীনি চেতনা পরিষদের সর্বস্তরের দায়িত্বশীল, শুভানুধ্যায়ী এবং বিশেষভাবে সম্মানিত আইম্মায়ে মাসাজিদ-এর প্রতি জুমার খুতবা ও বয়ানে বন্যাদুর্গত মানুষের দুর্দশা তুলে ধরে মুসল্লিদের ত্রাণ সহায়তায় উদ্বুদ্ধ করার এবং স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ ও আর্থিক সহযোগিতা সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
দ্বীনি চেতনা পরিষদ বিশ্বাস করে, মানবিক এই দুর্যোগে সামর্থ্যবান সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতাই বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সকলের প্রতি মানবিক দায়িত্ববোধ থেকে উদারহস্তে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদানের জন্য বিনীত আহ্বান জানানো হচ্ছে।
প্রচারেঃ
দ্বীনি চেতনা পরিষদ
ইসলামপুর, ধামরাই, ঢাকা।

16/07/2026
15/07/2026

*জরুরী এলান*
এতদ্বারা দ্বীনি চেতনা পরিষদ ধামরাই, ঢাকা. -এর সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যায় অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই দুর্যোগে অসহায় ও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দ্বীনি চেতনা পরিষদ-এর উদ্যোগে একটি জরুরি পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।
সভার সময়সূচি:
তারিখ: আগামীকাল, ১৬/০৭/২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার,
সময়: বিকেল ৩:০০ ঘটিকা
স্থান: মদীনাতুল উলুম লাকুরিয়া পাড়া মাদ্রাসা।

উক্ত সভায় বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ, স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা এবং সহায়তা কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হবে। তাই পরিষদের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের যথাসময়ে উপস্থিত থেকে সভাকে সফল করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

বিনীত-
মাজহারুল ইসলাম
সেক্রেটারি
দ্বীনি চেতনা পরিষদ

28/06/2026

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৮ জুন ২০২৬
পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত, স্মারকলিপি প্রদান কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হবে।
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামীকাল ২৯/০৬/২০২৬ ইং রোজ সোমবারের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচী আপাতত স্থগিত করা হয়েছে।
তবে পূর্বঘোষিত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হবে।

প্রচারেঃ
দ্বীনি চেতনা পরিষদ ধামরাই, ঢাকা.

24/06/2026

প্রেস রিলিজ
ধামরাইয়ে ওলামায়ে কেরাম ও মাদ্রাসা মুহতামিমদের জরুরি বৈঠক অনুষ্ঠিত
ধামরাই, ঢাকা | ২৪ জুন ২০২৬
আজ ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বুধবার, দ্বীনি চেতনা পরিষদ কার্যালয়, ইসলামপুর, ধামরাই, ঢাকায় ধামরাই থানার সর্বস্তরের ওলামায়ে কেরাম, মাদ্রাসাসমূহের মুহতামিম ও বিভিন্ন ইসলামী সংগঠনের দায়িত্বশীলদের অংশগ্রহণে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, জাতীয় ঐক্য ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের বিভিন্ন অপতৎপরতা এবং ধামরাই থানার যাত্রাবাড়ী এলাকায় সরকারি জমিতে মূর্তি স্থাপনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত আলেমগণ মত প্রকাশ করেন যে, আইন-কানুন ও প্রশাসনিক প্রক্রিয়া উপেক্ষা করে যেকোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ড স্থানীয় শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ হতে পারে। তারা ধামরাইয়ের দীর্ঘদিনের পারস্পরিক সহাবস্থান, সম্প্রীতি ও সামাজিক শান্তি অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দেশের স্থিতিশীলতা, সামাজিক শান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সকল সচেতন নাগরিককে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে ধামরাই থানার আলেম-ওলামা, ইসলামী সংগঠনসমূহ এবং ধর্মপ্রাণ জনসাধারণ শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে,
আগামী শুক্রবার দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব নিয়ে খতিবরা জুম্মার বয়ানে আলোচনা করবেন এবং দেশের মানুষকে সচেতন করবেন।
এবং আগামী ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ সোমবার, বাদ জোহর ধামরাই ঢুলিভিটা থেকে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচি শেষে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করা হবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, ধামরাইয়ের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে প্রশাসন যথাযথ ভূমিকা পালন করবে এবং যেকোনো বিতর্কিত বিষয় আইনানুগভাবে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করবে।
উক্ত বৈঠকে তাহাফ্ফুজুল মাদারিসিল কওমিয়া ধামরাইয়ের নেতৃবৃন্দ, দ্বীনি চেতনা পরিষদ ধামরাই, ঢাকা. এর নেতৃবৃন্দ, ধামরাই থানা ইমাম পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন কওমি মাদ্রাসার মুহতামিম ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জামিয়া আরাবিয়া ইশাআতুল উলূম, দেপাশাই-এর মুহতামিম মাওলানা ইলিয়াস সাহেব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতের মাধ্যমে সভার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশনায়:
দ্বীনি চেতনা পরিষদ
ইসলামপুর, ধামরাই, ঢাকা।

Shout out to my newest followers! Excited to have you onboard! সাংবাদিক মোঃ চাঁন মিয়া, Amatullah Amatullah
17/06/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! সাংবাদিক মোঃ চাঁন মিয়া, Amatullah Amatullah

07/06/2026

আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোন বিজ্ঞ মতামত এবং পরামর্শ থাকলে আমাদেরকে জানাতে পারেন!
আমরা জানি প্রতিটি মহৎ কাজের মধ্যেও কিছুটা কিছু ভুল থাকে, আমরাও এর ব্যতিক্রম নই, তাই ভুলগুলো আমাদের অযোগ্যতার কারণেই হয়েছে, সেটা আমরা মাথা পেতে নিচ্ছি। আর সফলতাটুকু শুধুই আপনাদের, কারণ আপনারা উপস্থিত না হলে এতটুকু সফলতা হয়তো আমাদের আসতো না, আর ভুল করার সুযোগটুকুও আমরা পেতাম না। এজন্য সকলকে দ্বীনি চেতনা পরিষদ ধামরাই, ঢাকা. এর অসংখ্য ধন্যবাদ!!!
এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশাই রইল।

Address

Chetona Nogor, Islampur, Dhamrai, Dhaka
Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীনি চেতনা পরিষদ ধামরাই, ঢাকা. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share