Jahangirnagar Co-Operative Housing Society Ltd.

Jahangirnagar Co-Operative Housing Society Ltd. JCHSL is an elite housing society of distinguished honorable members which was founded in 1977. More than 280 plots are there in two blocks (A & B)

এই সতর্কবার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক। এটি প্রতারণামূলক কর্মকাণ্ডের একটি উদাহরণ যেখানে অপরাধীরা অভ্যন্তরীণ...
11/09/2024

এই সতর্কবার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক। এটি প্রতারণামূলক কর্মকাণ্ডের একটি উদাহরণ যেখানে অপরাধীরা অভ্যন্তরীণ কর্মচারী সেজে সাধারণ মানুষের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করছে। এখানে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি:

সরকার থেকে যাচাই করুন: যদি কেউ আপনার বাড়িতে এসে দাবি করে যে তারা সরকারি কর্মচারী, তবে প্রথমেই তাদের পরিচয় নিশ্চিত করার জন্য স্থানীয় সরকারি দপ্তর বা পুলিশ স্টেশনে যোগাযোগ করুন।

ব্যক্তিগত তথ্য প্রদান করবেন না: পরিচয়পত্র, বায়োমেট্রিক তথ্য বা ব্যক্তিগত কোনো তথ্য অপরিচিত কাউকে দেবেন না, বিশেষত যদি তারা হঠাৎ এসে দাবি করে যে তারা আপনার তথ্য সংগ্রহ করতে এসেছে।

সন্দেহজনক ব্যক্তিদের রিপোর্ট করুন: যদি এমন কেউ আপনার বাড়িতে আসে এবং আপনি সন্দেহ করেন, দ্রুত নিকটস্থ থানায় বিষয়টি জানিয়ে দিন।

সচেতনতা ছড়িয়ে দিন: আপনার পরিবার, বন্ধুবান্ধব, এবং প্রতিবেশীদের এই প্রতারণা সম্পর্কে জানিয়ে দিন এবং তাদের সতর্ক থাকার অনুরোধ করুন।

এই ধরনের প্রতারণার মোকাবিলায় সতর্কতা এবং সচেতনতা খুবই জরুরি।

. . : : আতশবাজি না মৃত্যুফাঁদ : : . .একটি আতশবাজিতে ৭৫ শতাংশ পটাশিয়াম নাইট্রেট অথবা পটাশিয়াম ক্লোরেট, ১৫ শতাংশ চারকোল এব...
31/12/2023

. . : : আতশবাজি না মৃত্যুফাঁদ : : . .

একটি আতশবাজিতে ৭৫ শতাংশ পটাশিয়াম নাইট্রেট অথবা পটাশিয়াম ক্লোরেট, ১৫ শতাংশ চারকোল এবং ১০ শতাংশ পর্যন্ত সালফার থাকতে পারে। যা একই সঙ্গে স্ফুলিং সৃষ্টি সহ প্রচন্ড শব্দ উৎপন্ন করে এবং পরিবেশের জন্য মারাত্মক ভাবে ক্ষতিকর। এতে ঝুঁকির মধ্যে পড়ে শিশু, অন্তঃসত্ত্বা নারী ও বৃদ্ধরা।

আতশবাজি ফোটানোর সঙ্গে যে উচ্চ শব্দ সৃষ্টি হয়, তার কারণে যারা হার্টের রোগী, অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারী তাদের সমস্যা হতে পারে। কারণ এই আতশবাজি যদি ১১০ ডেসিবল শব্দের বেশি হয় এবং কোনো অন্তঃসত্ত্বা মহিলার আশপাশে ফোটানো হয়, তাহলে গর্ভের শিশুর শ্রবণ ক্রিয়া নষ্ট হয়ে যেতে পারে। ওই মা তো ক্ষতিগ্রস্ত হবেই, পাশাপাশি গর্ভের যে শিশু আসবে তারও ক্ষতি হবে। ওই শিশুর ব্রেইন ড্যামেজ হয়ে যেতে পারে। বাচ্চা মিস ক্যারেজ ও বিকলাঙ্গ হওয়ার ঝুঁকি থাকে।

অন্যদিকে আতশবাজির আলো ও শব্দের কারণে, টানা এক ঘণ্টা যখন ফোটাতে থাকবে তখন যেটা হবে, পাখিরা ভয় পেয়ে যাবে। অনেক পাখি দূরে চলে যাবে। অনেক পাখি বাচ্চাকে ওই সময় খাওয়াচ্ছিল তখন তারা পালিয়ে যাবে বা পারবে না। বাচ্চা মারা যাবে। ফলে আমাদের জীববৈচিত্র্যের ওপরও একটা খারাপ প্রভাব আসবে।

ছোট ছোট মৌমাছি যারা ফুলের পরাগায়নের জন্য কাজ করে, হঠাৎ এত ধোঁয়া ও শব্দের কারণে কেউ কেউ মারা যাবে, কেউ পালিয়ে যাবে। ফলে শহরে ফুলের পরাগায়ন কম হলে সারা বছর এর প্রভাব আমরা দেখতে পাব।

এটা আসলে জটিল ও ত্রিমুখী সমস্যা সৃষ্টি করে। আর ফানুস ওড়ানোর ক্ষেত্রে যেকোনো সময় যেকোনো স্থাপনার ওপর পড়ে আগুন লাগার ঝুঁকি থাকে। অনেক সিএনজি পাম্প ও অনেক সেনসিটিভ জায়গা রয়েছে। যেখানে আগুন লাগতে পারে। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

আতশবাজির এই প্রাণ সংহারক রূপ প্রথমবারের মতো গণমাধ্যমে উঠে আসে ২০২১ সালে। ইতালির রোম শহরের একটি রেল স্টেশনের বাইরে হাজার হাজার স্টারলিং পাখির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। কোনো সঠিক কারণ খুঁজে না পাওয়া গেলেও ধারণা করা হয় যে আতশবাজি ফোটানোর পরে যে প্রচণ্ড আওয়াজের সৃষ্টি হয় তার ফলস্বরূপ ব্লান্টফোর্স ট্রমার কারণে পাখিগুলোর মৃত্যু হয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর দ্য প্রটেকশন অব অ্যানিম্যাল রাইটস এই ঘটনাটিকে ‘ম্যাসাকার’ বলে ঘোষণা দিয়েছে।

মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ফানুস পড়ার কারণে ১ জানুয়ারি ২০২৩ দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল। এ ছাড়া প্রতিবছর রাজধানীর নানা জায়গায় ফানুস ওড়ানো নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০২১ সালেও রাজধানীর মহাখালী, খিলগাঁও ও মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দেশের বাইরে এ ধরনের অগ্নিকাণ্ডের বড়সর দুর্ঘটনার নজির আছে। ২০২১ সালে জার্মানিতে ফানুস থেকে আগুন লেগে একটি চিড়িয়াখানার অনেক পশু মারা গিয়েছিল। ২০১৩ সালে যুক্তরাজ্যের একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে ফানুস থেকে আগুন লেগে যায়। সে আগুন নেভাতে ২০০ জন অগ্নিনির্বাপককর্মীর সময় লেগেছিল ৩ দিন।

সাবধান হোন, সতর্ক থাকুন। আনন্দ হোক খুশির কারণ। বিরত থাকুন অপচয় ও ক্ষতির কারণ থেকে। সবার মঙ্গল কামনায় প্রার্থনা রইল।



https://rb.gy/8lq213

.. :: সতর্কতা মূলক পোস্ট :: .. ঈদে বাড়ি যাওয়ার আগে আমাদের যা করনীয়। বাসার করনীয় কাজ সমূহ : ১. বাসার কারেন্ট এর মেইন ...
19/04/2023

.. :: সতর্কতা মূলক পোস্ট :: ..
ঈদে বাড়ি যাওয়ার আগে আমাদের যা করনীয়।

বাসার করনীয় কাজ সমূহ :

১. বাসার কারেন্ট এর মেইন সার্কিট ব্রেকার অফ করা
২. চুলা থেকে গ্যাস সংযোগ অফ করা
৩. পানির ট্যাপ ভালো ভাবে চেক করে অফ করা
৪. দামি জিনিসপত্র সাথে নিয়ে যাওয়া বা আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা
৫. বাসার সিকিউরিটি গার্ড কে তার কাজ সমূহ বুঝিয়ে দাওয়া ও সচেতন মূলক পরামর্শ দাওয়া
৬. বাড়িওয়ালাদের করনীয় হচ্ছে ভাড়াটিয়াদের ফ্ল্যাট গুলি দেখে রাখা যাতে কোন প্রকার চুরি/ ডাকাতি বা অন্য কোন সমস্যা না হয়

অফিসে করনীয় কাজ সমূহ:

১. অপ্রয়োজনীয় রুম সমূহের সার্কিট ব্রেকার অফ করা
২ . ভিজিল্যান্স টিমকে তাদের কাজ সমূহ বুঝিয়ে দাওয়া
৩. ফায়ার পাম্প, স্মোক ডিটেক্টর, স্প্রিংকলার এবং প্যানেল বোর্ড ঠিক মত কাজ করে কিনা তা চেক করা
৪. গ্যাস সংযোগ থাকলে তা অফ করা
৫. সিকিউরিটি গার্ড কে তার কাজ সমূহ বুঝিয়ে দাওয়া

মটরবাইক্ করে যারা যাতায়াত করবেন তাদের করনীয় কাজ সমূহ:

১. হেলমেট, জ্যাকেট বা ভেস্ট, হ্যান্ড গ্লাভস এবং সুরক্ষা গিয়ারসমূহ ব্যবহার করা
২. দুই জনের বেশি মানুষ না নিয়ে যাতায়েত করা
৩. মটরবাইক্ চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকা
৪. মটরবাইক্ চালানোর সময় ওভার স্পিড বা ওভারটেক করা থেকে বিরত থাকুন
৫. মটরবাইক্ চালানোর সময় ছোট বাচ্চা সামনে এবং পিছনে কোলে করে ছোট শিশু নিয়ে যাতায়েত করা থেকে বিরত থাকুন
৬. মটরবাইক্ চালানোর সময় প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখুন

প্রাইভেট কার এবং দূরপাল্লার বাসে করে যারা যাতায়াত করবেন তাদের করনীয় কাজ সমূহ:

১. গাড়ি চালকের সেফটি বেল্ট পরিধান নিশ্চিত করা
২. গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকা
৩. গাড়ি চালানোর সময় ওভার স্পিড ও ওভারটেক করার থেকে বিরত রাখুন
৪. বাসের জানালার বাইরে থেকে মাথা ও হাত ভিতরে রাখুন
৫. তাড়াহুড়ো করে বাসে না উঠা ও নিজের জিনিসপত্র গুছিয়ে রাখা
৬. গ্যাস চালিত গাড়ির সিলিন্ডার, গ্যাস পাইপ এবং নজেল নিয়মিত পরীক্ষা করা
৭. গ্যাস চালিত গাড়ি ছায়া ও ঠান্ডা যুক্ত স্থানে রাখুন

ঈদে সবাই সাবধানে বাড়িতে যাই ও ঈদের আনন্দ পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেই ।

বিঃদ্রঃ: আমাদের অসচেতনতার কারনে যেন নিজের এবং পরিবারের সদস্যদের ঈদ কষ্টকর না হয়

আমরা সকলেই একে অন্যের জন্য.....!

সবাই কে ঈদের অগ্রীম শুভেচ্ছা
ঈদ মোবারক

27/09/2022
প্রতিবছরই বজ্রপাতে ⛈️ অনেকে মৃত্যুবরণ ☠️ করছেন, এজন্য সাবধানে থাকি ও সতর্কতা অবলম্বন করি 👀
19/05/2021

প্রতিবছরই বজ্রপাতে ⛈️ অনেকে মৃত্যুবরণ ☠️ করছেন, এজন্য সাবধানে থাকি ও সতর্কতা অবলম্বন করি 👀

27th Ramadan📸: Kaneez
11/05/2021

27th Ramadan
📸: Kaneez

``শোক প্রস্তাব``
15/09/2020

``শোক প্রস্তাব``

« নোটিশ »
15/09/2020

« নোটিশ »

জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সম্মানিত সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ...
14/09/2020

জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সম্মানিত সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ মনজুরুল করিম আজ সকাল আনুমানিক সাড়ে ১০ টায় শ্বাসকস্ট জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)

আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।

-আমিন

[মরহুমের নামাজে জানাজা আজ বেলা ২ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ]

Hello Intruders !   🕵️‍♂️
17/07/2020

Hello Intruders ! 🕵️‍♂️

«NOTICE»
09/04/2020

«NOTICE»

~  please follow accordingly ~
24/03/2020

~ please follow accordingly ~

Address

Jahangirnagar Co-operative Housing Society Limited, Bhatpara, Dhaka
Savar
1343

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8802224443064

Alerts

Be the first to know and let us send you an email when Jahangirnagar Co-Operative Housing Society Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jahangirnagar Co-Operative Housing Society Ltd.:

Share