তারুণ্যের জাগরণ

তারুণ্যের জাগরণ সততা ও আমানত রক্ষা কারীরাই

হলো বর্তমান সময়ের মুজাহিদ

পবিত্র মাহে রমজান উপলক্ষে তারুণ্যের জাগরণ কতৃক আয়োজিত ২৬দিন ব্যাপি কোরআন ও নামাজের মাসায়েল শিক্ষার সমাপ্তির পর শিক্ষার্থ...
17/03/2026

পবিত্র মাহে রমজান উপলক্ষে তারুণ্যের জাগরণ কতৃক আয়োজিত ২৬দিন ব্যাপি কোরআন ও নামাজের মাসায়েল শিক্ষার সমাপ্তির পর শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল।

তারুণ্যের জাগরণ কর্তৃক আয়োজিত কোরআন শিক্ষা কোর্সের স্কুল এবং মসজিদ শাখার পুরস্কার বিতরণী এবং ইফতার মাহফিল।
17/03/2026

তারুণ্যের জাগরণ কর্তৃক আয়োজিত কোরআন শিক্ষা কোর্সের স্কুল এবং মসজিদ শাখার পুরস্কার বিতরণী এবং ইফতার মাহফিল।

সবাই যার যার সমার্থ্য অনুযায়ী ডোনেশন করুন
11/03/2026

সবাই যার যার সমার্থ্য অনুযায়ী ডোনেশন করুন

মাহে রমজানে ফ্রীতেকোরআন শিক্ষা কোর্স১ম রমজান থেকে শুরুদুপুর: ২টা থেকে৩:১৫ মিনিট পর্যন্তএতদ্বারা মোগড়াকান্দা এলাকার সকল স...
07/02/2026

মাহে রমজানে ফ্রীতে
কোরআন শিক্ষা কোর্স

১ম রমজান থেকে শুরু

দুপুর: ২টা থেকে
৩:১৫ মিনিট পর্যন্ত

এতদ্বারা মোগড়াকান্দা এলাকার সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সম্মানিত সাধারণ মুসল্লীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজান উপলক্ষে ১ম রমজান থেকে ২৭শে রমজান পর্যন্ত সম্পূর্ণ ফ্রীতে কোরআন শরীফের নির্বাচিত কিছু বিশেষ সূরা ও নামাজের গুরুত্বপূর্ণ মাসায়েল শিক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

স্থান :-
১/ বাইতুস সুজুদ জামে মসজিদ (কবরস্থান মাদ্রাসা)
২/ বাইতুল নুর জামে (উত্তর পাড়া মোড়ের মসজিদ)
৩/ সদরগর গাজী বাইতুল আকসা মসজিদ (উত্তর পাড়া)
৪/ মধ্য পাড়া নূরানী জামে মসজিদ
৫/ সড়ক পাড় জামে মসজিদ (দক্ষিণ পাড়া)

যোগাযোগ :-
০১৮২৯-০৭৯১২০ – (মাসুদুর রহমান)
০১৭৪৫-৮৬৩৭৯১ – (মাহদী হাসান)

বি.দ্র. :- কোর্স শেষে, কোর্সে নিয়মিত অংশ গ্রহণ কারীদের জন্য রয়েছে আকর্ষণীয় মূলক হাদিয়া।
আয়োজনে :- তারুণ্যের জাগরণ
(রাজনীতি মুক্ত সমাজ উন্নয়ন মূলক সংগঠন)

আসসালামু আলাইকুম।পবিত্র শবে বরাত উপলক্ষে তারুণ্যের জাগরণ–এর পক্ষ থেকে সকল মুসলিম ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবা...
03/02/2026

আসসালামু আলাইকুম।
পবিত্র শবে বরাত উপলক্ষে তারুণ্যের জাগরণ–এর পক্ষ থেকে সকল মুসলিম ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
এই বরকতময় রজনী আমাদের সকলের জীবনে ক্ষমা, হেদায়েত ও শান্তি বয়ে আনুক—এই দোয়াই কামনা।

26/11/2025

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।

তারুণ্যের জাগরণ সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে আমরা এটিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠানের রূপ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এ লক্ষ্যে আমাদের সংগঠনের একটি নিজস্ব অফিস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এই অফিসে আমরা—

সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করবো

সদস্যদের নিয়ে নিয়মিত পরিকল্পনা গ্রহণ করবো

এবং একটি ছোট পাঠাগার গড়ে তুলবো, যেখানে ভবিষ্যৎ ব্যাচের ভাই-বোনরা নিজেদের পছন্দমতো বই পড়ে জ্ঞান ও চিন্তাশক্তিকে সমৃদ্ধ করতে পারবেন।

📌 অফিসের ঠিকানা

মোগড়াকান্দা উত্তর পাড়া,
অথেন্টিক মডেল স্কুলের সামনে।

📌 আর্থিক বিষয়

অফিসটি নিতে আমাদের প্রয়োজন হচ্ছে—

৪০,০০০ টাকা এডভান্স (যা থেকে প্রতি মাসে ভাড়া কেটে নেওয়া হবে)

মাসিক ভাড়া: ২,০০০ টাকা

বিদ্যুৎ বিল: প্রকৃত ব্যবহারের ভিত্তিতে

অফিস নেওয়ার পর আরও প্রয়োজন হবে—
চেয়ার, টেবিল, বুকশেলফ/র্যাক, পাঠাগারের বই, সাজসজ্জা ইত্যাদি।
সর্বমোট ব্যয় আনুমানিক ৫৫,০০০–৬০,০০০ টাকা।

📌 সহযোগিতার আবেদন

আমাদের সংগঠনের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পাঠাগার গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই যার যার সামর্থ অনুযায়ী আমাদের এই উদ্যোগে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ রইল।
আপনাদের ছোট ছোট সহযোগিতাই আমাদের বড় শক্তি।

আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজের সাথে যুক্ত হওয়ার তাওফিক দান করুন। আমিন

ভকুর্তা টায়ার ফ্যাক্টরি বন্ধ চাই! পরিবেশ দূষণ, কৃষি জমির ক্ষতি এবং জনস্বাস্থ্যের ঝুঁকি আর নয়। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্...
07/11/2025

ভকুর্তা টায়ার ফ্যাক্টরি বন্ধ চাই! পরিবেশ দূষণ, কৃষি জমির ক্ষতি এবং জনস্বাস্থ্যের ঝুঁকি আর নয়। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশের দাবি জানাচ্ছি। আজকের এই মানববন্ধন সেই দাবিরই প্রতিফলন।
​ #ভকুর্তাটায়ারফ্যাক্টরি #পরিবেশবাঁচাও #মানববন্ধন

05/11/2025

মানববন্ধন! মানববন্ধন!📣📣

তারুণ্যের জাগরণের পক্ষ থেকে আগামী শুক্রবার, জুমুআর নামাজের পর, তুরাগ নতুন ব্রিজের ওখানে রাস্তা পাড়াপাড়ের দাবীতে একটি ফুটওভার ব্রিজের জন্য মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
সকলকে বন্ধু-বান্ধব ভাই-ব্রাদার নিয়ে উপস্থিত হওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। মহান সৃষ্...
21/07/2025

উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। মহান সৃষ্টিকর্তা সকলের পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন। এ ঘটনায় আহত ও নিহতদের সঠিক সংখ্যা দ্রুত জানানো হোক।

16/07/2025

এ জন্যই এই সূরাকে এন্টি-ডিপ্রেশন বলা হয়!!💟
-সূরা আদ-দুহা!💙🦋

08/07/2025

রাসূলুল্লাহ ﷺ বলেন:

> "প্রতিদিন সকালে মানুষের শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের উপর সদকা আবশ্যক হয়।

মানুষের মধ্যে ন্যায়বিচার করাও সদকা,
কোনো ব্যক্তিকে তার বাহনে উঠতে সাহায্য করা বা তার মালপত্র উঠিয়ে দেওয়া সদকা,
ভালো কথা বলা সদকা,
নামাজের দিকে একটি একটি কদম ফেলা সদকা,
এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সদকা।"**

📚 সহীহ বুখারী, হাদিস নম্বর: ২৯৮৯
📚 সহীহ মুসলিম, হাদিস নম্বর: ১০০৯

এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণকারী সকলকে তারুণ্যের জাগরণ-এর পক্ষ থেকে শুভকামনা ও দোয়া।আল্লাহ যেন সবাইক...
25/06/2025

এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণকারী সকলকে তারুণ্যের জাগরণ-এর পক্ষ থেকে শুভকামনা ও দোয়া।

আল্লাহ যেন সবাইকে সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করে সফলতা অর্জনের তৌফিক দেন।

Address

Dhaka
Savar

Alerts

Be the first to know and let us send you an email when তারুণ্যের জাগরণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share