Infusion

Infusion “Infusion” - The Culture Club of IBA JU provides fun and colorful resources to explore cultural diversity in the World around Us and the education.

Since its inception, Jahangirnagar University has been known as the cultural capital of Bangladesh where IBA-JU here brings a different shade to the iconic role because it plays as the symbol of the keeper of the culture. It is culture whose representation has always been in the set of core beliefs of the institution.

“Infusion” - The Culture Club of IBA JU provides fun and colorful resources to

explore cultural diversity in IBA-JU. The content and extended learning opportunities span a number of the IBA-JU Curriculum learning areas - Personal development and Mutual understanding; The Arts; The World around Us and Education.

For many of the 90s kids, Eid Al-Adha began long before the new clothes or family gatherings. It started with tiny foots...
28/05/2026

For many of the 90s kids, Eid Al-Adha began long before the new clothes or family gatherings. It started with tiny footsteps rushing to the rooftop or garage, excited eyes peeking at the newest little friend who had just arrived. A few days of feeding them leaves, sneaking extra treats, giving them funny names, and somehow believing they understood every word we said. It was the kind of excitement that made mornings feel longer and evenings warmer.

And then came the quiet sadness we never quite knew how to explain. That strange little heaviness of saying goodbye to a friend we had only known for days, while slowly learning that sacrifice carries love, gratitude, and something greater than ourselves. Maybe that is why Eid Al-Adha always felt different, joyful, yet deeply humbling.

Beyond religion, Eid has always been about sharing: plates sent next door, laughter echoing through homes, and happiness multiplying when everyone gets a piece of it. Wishing everyone an Eid filled with warmth, kindness, and beautiful memories. Eid Mubarak!

যখন অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত হয় প্রতিবাদের ভাষা,যখন সাম্যের আহ্বানে জেগে ওঠে মানুষের কণ্ঠ,যখন ভালোবাসা আর বিদ্রোহ একই ...
24/05/2026

যখন অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত হয় প্রতিবাদের ভাষা,
যখন সাম্যের আহ্বানে জেগে ওঠে মানুষের কণ্ঠ,
যখন ভালোবাসা আর বিদ্রোহ একই সাথে ধ্বনিত হয়,
তখনই ফিরে ফিরে আসে একটি নাম।

কাজী নজরুল ইসলাম।

যে মানুষটি কলমকে কেবল সাহিত্যচর্চার মাধ্যম বানাননি, বানিয়েছিলেন শৃঙ্খল ভাঙার ভাষা। যখন চারদিকে অন্যায়, বিভাজন আর পরাধীনতার অন্ধকার, তখন তাঁর কণ্ঠেই উচ্চারিত হয়েছিল-

“বল বীর -
বল উন্নত মম শির!”

নজরুল ছিলেন বিদ্রোহের কবি, কিন্তু তাঁর বিদ্রোহ ছিল মানবতার পক্ষে। তাঁর কবিতায় যেমন আছে অগ্নি, তেমনি আছে গভীর মমতা। “কারার ঐ লৌহ কপাট” আমাদের শোনায় মুক্তির গান, আবার “মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান” হয়ে ওঠে সম্প্রীতির এক অনন্ত উচ্চারণ।

কবিতা, গান, গজল, প্রবন্ধ, সৃষ্টির প্রতিটি ধারায় তিনি রেখে গেছেন এক অদম্য প্রাণশক্তির ছাপ। তাঁর শব্দ কখনো ঝড়ের মতো, কখনো বাঁশির সুরের মতো কোমল। তাই নজরুলকে কেবল পড়া যায় না, অনুভব করতে হয়।

আজ তাঁর ১২৭তম জন্মজয়ন্তীতে আমরা ফিরে দেখি সেই কবিকে, যিনি শিখিয়েছেন মাথা নত না করতে, অন্যায়ের সামনে নীরব না থাকতে, আর মানুষকে মানুষ হিসেবেই ভালোবাসতে।

হয়তো আজও কোথাও কোনো প্রতিবাদের ভাষায়, কোনো গানের সুরে, কিংবা কোনো তরুণ হৃদয়ের সাহসে বেঁচে আছেন নজরুল।

“আমি চির-বিদ্রোহী বীর -
বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!”

বিতর্কের প্রাণবন্ত মঞ্চে সংস্কৃতির রঙ ছড়িয়ে দিতে পেরে আমরা সত্যিই আপ্লুত! যুক্তির মঞ্চে যখন সংস্কৃতির ছোঁয়া মিশে যায়, ত...
23/05/2026

বিতর্কের প্রাণবন্ত মঞ্চে সংস্কৃতির রঙ ছড়িয়ে দিতে পেরে আমরা সত্যিই আপ্লুত! যুক্তির মঞ্চে যখন সংস্কৃতির ছোঁয়া মিশে যায়, তখন সৃষ্টি হয় এক অনন্য আবহ।
IBA-JU Debating Club কর্তৃক আয়োজিত IBA JU DC IV-এর প্রাণবন্ত আয়োজনে Infusion এর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা পুরো মুহূর্তটিকে করে তুলেছিল আরও বেশি জীবন্ত ও স্মরণীয়।
সাংস্কৃতিক অংশীদার হিসেবে এই আয়োজনের অংশ হতে পেরে Infusion সত্যিই আনন্দিত!

15/05/2026

We’re all set to light up Selim Al Deen Muktamancha tomorrow at 5 PM. From debates to vibes, the stage is waiting for you.
Don’t miss the vibe!!

আজ ২৫শে বৈশাখ। সময় যেন একটু থেমে যায়,কিন্তু আজও হৃদয় যেন নিজেই গেয়ে ওঠে - ‘হে নূতন দেখা দিক আরবারজন্মের প্রথম শুভক্ষণ’এই...
08/05/2026

আজ ২৫শে বৈশাখ।
সময় যেন একটু থেমে যায়,কিন্তু আজও হৃদয় যেন নিজেই গেয়ে ওঠে -
‘হে নূতন দেখা দিক আরবার
জন্মের প্রথম শুভক্ষণ’

এই দিনে জন্ম নিয়েছিলেন সেই বিশ্বকবি,
যার কলমে বাংলা খুঁজে পেয়েছে আত্মার ভাষা,যার সুরে জেগে ওঠে প্রেম, প্রতিবাদ আর মুক্তির আহ্বান। রবীন্দ্রনাথ ঠাকুর একটি নাম নয়, এক বিস্তৃত আকাশ;যেখানে কবিতা হয়ে ওঠে অনুভব, দর্শন হয়ে ওঠে পথচলার দিশা,আর সৃষ্টিশীলতা হয়ে ওঠে আত্মার মুক্তি।“চিত্ত যেথা ভয়শূন্য…”- তারই স্বপ্ন বুকে নিয়ে আমরা আজও খুঁজি একটি সাহসী, মানবিক এবং সুন্দর পৃথিবী। গীতাঞ্জলির গভীরতা, “আমার সোনার বাংলা”-র মমতা, আর প্রতিটি গানে ছড়িয়ে থাকা আবেগ, সব মিলিয়ে তিনি আমাদের চেতনার চিরন্তন সঙ্গী।

আজ ১৬৫তম জন্মজয়ন্তীতে আমরা শুধু তাঁকে স্মরণ করি না আমরা তাঁকে ধারণ করি, আমাদের চিন্তা, সৃষ্টিতে আর প্রতিটি অনুভবে। হয়তো কোনো গানের লাইনে, হয়তো কোনো কবিতার শব্দে,বা হয়তো নিঃশব্দ কোনো অনুভবে আমরা তাঁকে আবার নতুন করে পেয়ে যাবে।

“হয় যেন মর্তের বন্ধনক্ষয়
বিরাট বিশ্ব বাহু মেলি লয়-
পায় অন্তরে নির্ভয় পরিচয়
মহা-অজানার…”

বিনম্র শ্রদ্ধা, হে বিশ্বকবি।

May Day is not a celebration; it is a statement. A statement of struggle, of resilience, and of the undeniable truth tha...
01/05/2026

May Day is not a celebration; it is a statement. A statement of struggle, of resilience, and of the undeniable truth that every system we rely on stands on the labour of those who are too often overlooked.

Behind every space we stand in, every opportunity we claim, and every moment we celebrate, some people carry the weight, often without recognition, often without rest. Their labour is not background; it is the very foundation. Today is a reminder that progress does not happen on its own; it is built, every single day, by hands that deserve to be seen, valued, and never overlooked.

Infusion stands in firm respect and solidarity with all workers, not out of tradition, but out of truth. Because dignity is not a privilege, and respect is not optional.

বৈশাখ আসে নতুন স্বপ্ন, নতুন উদ্দীপনা আর নতুনভাবে শুরু করার আহ্বান নিয়ে। মুক্তমঞ্চে Infusion এর উদ্যোগে আয়োজিত আইলো রে বৈ...
22/04/2026

বৈশাখ আসে নতুন স্বপ্ন, নতুন উদ্দীপনা আর নতুনভাবে শুরু করার আহ্বান নিয়ে। মুক্তমঞ্চে Infusion এর উদ্যোগে আয়োজিত আইলো রে বৈশাখ ১৪৩৩ এর সাংস্কৃতিক পর্বের মাধ্যমে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারও মেতে ওঠে বৈশাখ এর আমেজে! গান, নৃত্য এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ ছিল উচ্ছ্বাসে ভরা। দিনটির সেই প্রাণচাঞ্চল্য আর আনন্দের মুহূর্তগুলো স্মৃতির ভাণ্ডারে থেকে যাবে দীর্ঘদিন।

মেলার প্রতিটি মুহূর্ত ছিল রঙ, আনন্দ আর মিলনমেলার এক অনন্য গল্প। মানুষের প্রাণচঞ্চল ভিড়, মুখে মুখে ফেস পেইন্টিংয়ের রঙিন ছ...
21/04/2026

মেলার প্রতিটি মুহূর্ত ছিল রঙ, আনন্দ আর মিলনমেলার এক অনন্য গল্প। মানুষের প্রাণচঞ্চল ভিড়, মুখে মুখে ফেস পেইন্টিংয়ের রঙিন ছোঁয়া, আর চারপাশজুড়ে বৈশাখী আমেজে মুখর ছিল পুরো প্রাঙ্গণ।
Infusion আয়োজিত আইলো রে বৈশাখ ১৪৩৩ এর উৎসবের আমেজ সঞ্চারিত হয়েছিল প্রতিটি হৃদয়ে, হাসি ও উচ্ছ্বাসে ভরে উঠেছিল প্রতিটি ক্ষণ, যেন আনন্দ নেমে এসেছিল আমাদের মাঝে।

কিছু সুন্দর মুহূর্ত, কিছু প্রাণভরা সময়, আর অমূল্য কিছু স্মৃতির রঙে রঙিন হয়ে উঠেছিল ১৪৩৩ এর সূচনা। আইবিএ-জেইউ পরিবারের শি...
19/04/2026

কিছু সুন্দর মুহূর্ত, কিছু প্রাণভরা সময়, আর অমূল্য কিছু স্মৃতির রঙে রঙিন হয়ে উঠেছিল ১৪৩৩ এর সূচনা। আইবিএ-জেইউ পরিবারের শিক্ষক, তাঁদের পরিবার ও শিক্ষার্থীদের একসাথে নববর্ষ বরণের এই আয়োজন যেন হয়ে উঠেছিল এক নতুন অধ্যায়ের শুভ উন্মোচন। ফ্রেমবন্দী হয়ে রইল আইলো রে বৈশাখ ১৪৩৩ এর সেই অমূল্য কিছু মুহূর্ত।

বৈশাখ মানেই নতুনের শুরু, নতুন আশা আর পুরোনো সব ক্লান্তি ঝেড়ে ফেলে এগিয়ে যাওয়ার এক সুন্দর উপলক্ষ। ‘এসো হে বৈশাখ এসো এস...
19/04/2026

বৈশাখ মানেই নতুনের শুরু, নতুন আশা আর পুরোনো সব ক্লান্তি ঝেড়ে ফেলে এগিয়ে যাওয়ার এক সুন্দর উপলক্ষ। ‘এসো হে বৈশাখ এসো এসো’ সেই চিরচেনা সুরে বাংলার আবহমান বর্ষবরণের সংস্কৃতিকে লালন করে আইবিএ-জেইউ পরিবারে স্বাগত জানানো হয় নতুন বছরকে। এটা শুধু একটা উৎসব নয়, বরং একসাথে উদযাপন করার, হাসি ভাগ করে নেওয়ার আর নতুন স্মৃতি তৈরি করার অনন্য উপলক্ষ। এরই ধারাবাহিকতায় Infusion কর্তৃক আয়োজিত আইলো রে বৈশাখ ১৪৩৩ এর এই আয়োজনে গান, নাচ আর সবার অংশগ্রহণে পুরো পরিবেশটা হয়ে উঠেছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। স্মৃতির পাতায় এ এক নতুন সংযোজন হয়ে থাকবে।

বৈশাখের আগমনী বার্তায় পুরো আইবিএ পরিবারে লেগেছিল উৎসবের আমেজ। শিক্ষক আর শিক্ষার্থীদের সম্পর্ক শুধু পড়াশোনার ভেতর সীমাবদ্...
19/04/2026

বৈশাখের আগমনী বার্তায় পুরো আইবিএ পরিবারে লেগেছিল উৎসবের আমেজ। শিক্ষক আর শিক্ষার্থীদের সম্পর্ক শুধু পড়াশোনার ভেতর সীমাবদ্ধ নয় বরং প্রতিটি পথ চলায় তাদের প্রভাব স্পষ্ট। এরই ধারাবাহিকতায় আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ ও শিক্ষার্থীদের সাথে জমে উঠেছিল আনন্দের এক সুন্দর বর্ষবরণ আয়োজন। আইলো রে বৈশাখ ১৪৩৩ এর পুরো আয়োজন জুড়ে তাদের দিকনির্দেশনামূলক বক্তব্যে অনুষ্ঠানটি পেয়েছিল আরও অর্থবহ ও অনুপ্রেরণামূলক মাত্রা। তারই কিছু মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে আমাদের কাছে।

Address

Savar

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Infusion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Infusion:

Share