Jahangirnagar University Debating Society - JUDS

Jahangirnagar University Debating Society - JUDS চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির

On this blessed occasion of sacrifice, faith, and compassion, we extend our warmest wishes to everyone celebrating Eid-u...
28/05/2026

On this blessed occasion of sacrifice, faith, and compassion, we extend our warmest wishes to everyone celebrating Eid-ul-Adha. May this Eid remind us of the values of empathy, gratitude, and togetherness, and inspire us to uplift one another with kindness and understanding.

Wishing you and your loved ones peace, prosperity, and countless moments of joy. Eid Mubarak!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় – IBA-JU DC IV National 2026 এর ফাইনালিস্ট!IBA-JU DC এর আয়োজনে অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টা...
16/05/2026

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় – IBA-JU DC IV National 2026 এর ফাইনালিস্ট!

IBA-JU DC এর আয়োজনে অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি (BP) ধারার জাতীয় আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা "IBA-JU DC IV 2026"-এ ফাইনালিস্ট হিসেবে প্রতিযোগিতা শেষ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের "JUDS অমর একুশে" দল। যুক্তির ধারাবাহিকতা, বিশ্লেষণী গভীরতা ও দলীয় সংহতির নিদর্শন রেখে পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দলটি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেছেন:

•মোয়াজ হাসান
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
(৫৩তম আবর্তন)

•ফাহিম ফরহাদ সুমিত
সাংবাদিকতা ও গণযোগাযোগ অধ্যয়ন বিভাগ
(৫৪তম আবর্তন)

এই কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য JUDS অমর একুশে দলকে আন্তরিক অভিনন্দন।

মা শুধু একটি শব্দ নয়,এটি আশ্রয়, সাহস, ভালোবাসা আর নিঃস্বার্থ ত্যাগের আরেক নাম। আন্তর্জাতিক মা দিবসে জাহাঙ্গীরনগর ইউনিভ...
10/05/2026

মা শুধু একটি শব্দ নয়,এটি আশ্রয়, সাহস, ভালোবাসা আর নিঃস্বার্থ ত্যাগের আরেক নাম। আন্তর্জাতিক মা দিবসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে পৃথিবীর সকল মাকে,যাদের নীরব সংগ্রাম আর অকৃত্রিম স্নেহ আমাদের প্রতিদিন এগিয়ে যেতে শেখায়। সব মায়ের প্রতি রইলো অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা।

শুভ আন্তর্জাতিক মা দিবস। 🌸

Jahangirnagar University Debating Society (JUDS) was honored to be the organizing partner for orientation program of the...
06/05/2026

Jahangirnagar University Debating Society (JUDS) was honored to be the organizing partner for orientation program of the youth awareness on "Combating Human Trafficking and People Smuggling" an initiative by BRAC Migration Programme under their Mass Campaign to Combat Human Trafficking and People Smuggling project, funded by the Australian Government.

BRAC brought this important programme to Jahangirnagar University, and JUDS was proud to facilitate and support its ex*****on on campus bringing together student representatives for an open dialogue on safe migration, the realities of human trafficking, and the role young people can play in their communities.

We're grateful to BRAC for choosing JUDS as their partner in making this happen.

Date: 6 May, 2026
Venue: Social Science Building, Jahangirnagar University

"শপথ নেবো পাচার রোধে, বিদেশ যাবো বৈধ পথে"
(We pledge to prevent trafficking and migrate through legal means)

#নিরাপদঅভিবাসন #মানবপাচারপ্রতিরোধ #ব্র্যাক #চলচ্চিত্রপ্রতিযোগিতা২০২৬ #সচেতনতা #অভিবাসীচোরাচালান

আজকের এই দিনটি শুধু একটি দিবস নয়, এটি শ্রম, অধিকার এবং মর্যাদার সংগ্রামের প্রতীক। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোস...
01/05/2026

আজকের এই দিনটি শুধু একটি দিবস নয়, এটি শ্রম, অধিকার এবং মর্যাদার সংগ্রামের প্রতীক।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (JUDS) মহান শ্রমিক দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি জানায় গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁদের ঘাম, পরিশ্রম এবং ত্যাগের ওপরই দাঁড়িয়ে আছে আমাদের সমাজ ও সভ্যতা। শ্রমের মর্যাদা রক্ষা হোক, অধিকার নিশ্চিত হোক এই প্রত্যাশায়।

জাডস কর্তৃক আয়োজিত অন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতা Civil War 4.0 এর চ্যাম্পিয়ন হয়েছে টীম ট্রান্সপোর্ট ও রানার আপ টীম প্রান...
20/04/2026

জাডস কর্তৃক আয়োজিত অন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতা Civil War 4.0 এর চ্যাম্পিয়ন হয়েছে টীম ট্রান্সপোর্ট ও রানার আপ টীম প্রান্তিক।

বিজয়ী দলের সদস্যবৃন্দ:
সাদাৎ ইবনে রহমান
রিফাত রায়হান
সাইফুল মানিক

বিজিত দলের সদস্যবৃন্দ:
প্রজ্ঞা রহমান
তাহমিদ রহমান সৌখিন
মোয়াজ হাসান

এছাড়া ফাইনালের সেরা বক্তা হয়েছেন রিফাত রায়হান ও টুর্নামেন্টের সেরা বক্তা হয়েছেন ফাতিমা তুজ জোহরা।

শুভ নববর্ষ ১৪৩৩!নতুন বছরের প্রথম প্রভাতে আমরা স্বাগত জানাই সম্ভাবনা, চিন্তা ও পরিবর্তনের নতুন দিগন্তকে। জাহাঙ্গীরনগর ইউন...
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩!

নতুন বছরের প্রথম প্রভাতে আমরা স্বাগত জানাই সম্ভাবনা, চিন্তা ও পরিবর্তনের নতুন দিগন্তকে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (JUDS) বিশ্বাস করে যুক্তি, সচেতনতা ও মুক্তচিন্তার আলোয় গড়ে উঠুক আগামীর বাংলাদেশ। নতুন বছর হোক যুক্তির শক্তিতে সমৃদ্ধ, মানবিকতায় উজ্জ্বল এবং স্বপ্নপূরণের এক নতুন সূচনা।

শোকবার্তাগভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জাডস)-র - সাবেক সাংগঠনিক স...
03/04/2026

শোকবার্তা

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জাডস)-র - সাবেক সাংগঠনিক সম্পাদক এবং প্রিয় অ্যালামনাই সাবিদ মাহমুদ শাওন (ইংরেজি ৪৪ তম আবর্তন) আর আমাদের মাঝে নেই। তাঁর আকস্মিক প্রয়াণে জাডস পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
শাওন ছিলেন অত্যন্ত শান্ত, ভদ্র ও যুক্তিবাদী একজন মানুষ। তাঁর বিনয়ী ব্যক্তিত্ব এবং সৌম্য উপস্থিতি জাডস পরিবারের স্মৃতিতে চিরকাল অম্লান হয়ে থাকবে।
এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও সহযাত্রীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। বিশেষভাবে আমরা তাঁর নিকটজনদের এই শোক বহন করার শক্তি কামনা করি। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।
-জাডস পরিবার

স্বাধীনতার চেতনায় গড়া আমাদের বাংলাদেশ—সংগ্রাম, ত্যাগ আর গৌরবময় ইতিহাসের এক প্রতিচ্ছবি; ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্...
26/03/2026

স্বাধীনতার চেতনায় গড়া আমাদের বাংলাদেশ—সংগ্রাম, ত্যাগ আর গৌরবময় ইতিহাসের এক প্রতিচ্ছবি; ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি অধ্যায় আমাদের জাতিসত্তাকে দৃঢ় করেছে, আর ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক মূল্যবোধ আমাদের এগিয়ে যাওয়ার শক্তি—এই চেতনাকে ধারণ করেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি গড়ে তুলতে চায় একটি সচেতন ও আলোকিত ভবিষ্যৎ।
সকলকে স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ এর শুভেচ্ছা

শোকবার্তা“নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁরই নিকট ফিরে যাবো।”জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন (JUDO)-এর ...
26/03/2026

শোকবার্তা
“নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁরই নিকট ফিরে যাবো।”

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন (JUDO)-এর সাবেক সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৯তম আবর্তনের মেধাবী শিক্ষার্থী আহনাফ রাইয়ান-এর অকাল মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (JUDS) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

২৫ মার্চ পদ্মা নদীতে, ফেরিঘাট থেকে যাত্রীবাহী বাস পানিতে ডুবে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনার ফলে আহনাফ রাইয়ান, তাঁর মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা নিহত হয়েছেন। এই দুর্ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। এই ক্ষতি শুধু একজন প্রতিভাবান বিতার্কিকের নয়, বরং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো বিতর্ক অঙ্গনের জন্য এক অপূরণীয় শূন্যতা।

মরহুম আহনাফ রাইয়ান সহ দুর্ঘটনার প্রান হারানো সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি তাঁদের জান্নাতুল ফেরদাউস দান করুন।

একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। আল্লাহ তাঁদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।

আমরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল দুর্ঘটনায় নিহতদের প্রতিও গভীর শোক ও শ্রদ্ধা জানাই। এই শোকের মুহূর্তে আমরা তাঁদের পরিবারের পাশে আছি এবং তাঁদের বেদনায় সমানভাবে শামিল। আমরা আশা করি এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়িত্বপ্রাপ্তরা প্রস্নের সম্মুখীন হবেন, যাতে ভবিষ্যতে আর কোনো প্রাণ এইভাবে অনাকাঙ্ক্ষিত অবহেলায় হারিয়ে না যায়।

Address

Room No./06, Teacher-Student Centre (TSC), Jahangirnagar University (JU)
Savar
1342

Telephone

+8801701072869

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahangirnagar University Debating Society - JUDS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jahangirnagar University Debating Society - JUDS:

Share