30/11/2025
স্বচ্ছ দেবনাথ (২ বছর বয়স) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সম্প্রতি তার এই জটিল রোগটি ধরা পড়েছে। প্রথমে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে তার চিকিৎসা শুরু হয় ডাঃ লেঃ কর্নেল রুবিনা ইয়াসমিন-এর অধীনে। সেখানে ডাক্তাররা সাধ্যমতো সুচিকিৎসা দেয়ার চেষ্টা করেছেন, কিন্তু একটি শিশুর জন্য হাসপাতালের পরিবেশ এবং ব্যবস্থাপনা পর্যাপ্ত ছিল না। তাই তিনি তাকে এভারকেয়ার হাসপাতালে রেফার করে দেন।
বর্তমানে সে সেখানে ডাঃ আবু জাফর মোহাম্মদ সালেহ-এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তারদের মতে, তার রোগটি, Precursor B-cell Lymphoblastic Leukemia, ৯০% নিরাময়যোগ্য। তবে, সম্পূর্ণ নিরাময় হতে দীর্ঘ সময় লাগবে এবং রক্ত ও অস্থিমজ্জার নিরাময় প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন। সম্পূর্ণ চিকিৎসায় প্রায় ২০ লাখ টাকার বেশি খরচ হবে, যা একজন নিম্নবিত্ত মানুষ হিসেবে পলক ভাইয়ের জন্য একা বহন করা প্রায় অসম্ভব।
তাই এই কঠিন যুদ্ধে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। যদি কেউ ২ বছরের বাচ্চাটির পাশে দাঁড়াতে চান তাহলে তার পুরো পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে।
সরাসরি যোগাযোগ বাচ্চার বাবা :
+880 1772‑700429
bKash/Nagad: 01629305889 Bashonti Debnath
Bank info
A/C Name : Debonjit Debnath Palak
A/C No : 0200321243811
Branch Name : Cherag Ali Branch
Routing : 120330276
Swift : IFIC BD DH