আদ-দাওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Savar
  • আদ-দাওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ

আদ-দাওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ আদ-দাওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ একটি অরাজনৈতিক, অলাভজনক,পূর্ণত মানবকল্যাণে নিবেদিত আখিরাতমূখী, সেবামূলক প্রতিষ্ঠান।

ঈদ উপহার বিতরণ – ২৬ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে Ad-Dawah Foundation Bangladesh এর পক্ষ থেকে অসচ্ছল ম...
21/03/2026

ঈদ উপহার বিতরণ – ২৬

ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে Ad-Dawah Foundation Bangladesh এর পক্ষ থেকে অসচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

★ ০২ জন মাদ্রাসা শিক্ষার্থীর জন্য ঈদের নতুন জামা তৈরির কাপড় কিনে দেওয়া হয়েছে এবং তা প্রস্তুতের ব্যবস্থাও করা হয়েছে।
📍 স্থান: পাটিখালঘাটা, ঝালকাঠি, বরিশাল

★ ০২ টি দরিদ্র পরিবারের জন্য ঈদের দিনের বাজার বাসায় পৌঁছে দেয়া হয়েছে।
📍 স্থান: বেলকুচি, সিরাজগঞ্জ

★ ০২জন মসজিদের খাদেম এবং ৭টি দরিদ্র পরিবারের মাঝে ঈদের বাজার পৌঁছে দেওয়া হয়েছে।
📍 স্থান: খেজুরটেক (আশেপাশের এলাকা), সাভার, ঢাকা

মোট উপকারভোগী: ১৩ টি পরিবার।
এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমরা চেষ্টা করেছি ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে, বিশেষ করে তাদের মাঝে যাদের জন্য আনন্দের এই দিনটি অনেক সময় কষ্টের হয়ে দাঁড়ায়।

এই প্রজেক্ট বাস্তবায়নে যারা অর্থ, মেধা ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন-সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
জাযাকাল্লাহু খাইরান।

ার াওয়াহ_ফাউন্ডেশন_বাংলাদেশ

আদ-দাওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে রমাদান উপলক্ষে বিভিন্ন এলাকায় ধাপে ধাপে ইফতার প্যাকেজ বিতরণ করা হয়েছে।📦 এই ধাপ...
17/03/2026

আদ-দাওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে রমাদান উপলক্ষে বিভিন্ন এলাকায় ধাপে ধাপে ইফতার প্যাকেজ বিতরণ করা হয়েছে।

📦 এই ধাপে ইফতার প্যাকেজ বিতরণ করা হয়েছে:
📍 গুদিঘাটা ও তুষখালী, মঠবাড়িয়া, পিরোজপুর
📍 পাটিখালঘাটা, কাঠালিয়া, ঝালকাঠি

রমাদানের এই পবিত্র সময়ে আমাদের লক্ষ্য,সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো।

আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন।

Ad-Dawah Foundation Bangladesh এর পক্ষ থেকে এক অসহায় দরিদ্র মায়ের হাতে রমাদানের ইফতার উপহার পৌঁছে দেওয়া হয়েছে।রমাদানের এ...
10/03/2026

Ad-Dawah Foundation Bangladesh এর পক্ষ থেকে এক অসহায় দরিদ্র মায়ের হাতে রমাদানের ইফতার উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
রমাদানের এই বরকতময় সময়ে তার ইফতারের টেবিলে যেন সামান্য স্বস্তি ও হাসি ফিরে আসে—এই নিয়তেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
📍স্থান: মধুপুর, ভেদরগঞ্জ, শরিয়তপুর
আল্লাহ তাআলা আমাদের এই সামান্য আমল কবুল করুন এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন।

'রমাদান সহায়তা বাজার’ পরিচালনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের কিছু নিবেদিতপ্রাণ সেচ্ছাসেবী ভাই। রোজার ব্যস্ততার মাঝেও...
05/03/2026

'রমাদান সহায়তা বাজার’ পরিচালনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের কিছু নিবেদিতপ্রাণ সেচ্ছাসেবী ভাই। রোজার ব্যস্ততার মাঝেও তারা মানুষের সেবায় নিজেদের সময় ও শ্রম উজাড় করে দিচ্ছেন।
তাদের এই আন্তরিক প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার ছোট্ট নিদর্শন হিসেবে আদ-দাওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে তাদের মাঝে সুন্দর গেঞ্জি উপহার প্রদান করা হয়েছে।
আমরা বিশ্বাস করি, এই সামান্য ভালোবাসা তাদের কাজের স্পৃহাকে আরও শক্তিশালী করবে এবং মানুষের কল্যাণে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।
ইনশা আল্লাহ।”

রমাদান উপহার -২০২৬স্থান :গায়বান্ধা সদর,গাইবান্ধা। একজন ইমাম এবং একজন অসুস্থ-দরিদ্র ব্যক্তির হাতে আদ-দাওয়াহ ফাউন্ডেশন বাং...
03/03/2026

রমাদান উপহার -২০২৬

স্থান :গায়বান্ধা সদর,গাইবান্ধা।

একজন ইমাম এবং একজন অসুস্থ-দরিদ্র ব্যক্তির হাতে আদ-দাওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে তুলে দেয়া হল রমাদান ইফতার প্যাক।

মসজিদের ইমামগণ শুধু নামাজ পড়ান না—তাঁরা একটি সমাজের ঈমান, নৈতিকতা ও চিন্তার দিকনির্দেশনা দেন। মিম্বার থেকে কুরআনের আলো ছ...
01/03/2026

মসজিদের ইমামগণ শুধু নামাজ পড়ান না—তাঁরা একটি সমাজের ঈমান, নৈতিকতা ও চিন্তার দিকনির্দেশনা দেন। মিম্বার থেকে কুরআনের আলো ছড়িয়ে দেন, মানুষকে সৎপথে ডাকেন, দ্বীনের মৌলিক শিক্ষা পৌঁছে দেন ঘরে ঘরে। সংকটে মানুষ প্রথমে যার কাছে যায়—তিনি ইমাম। তিনি সমাজের নীরব শিক্ষক, আধ্যাত্মিক পরামর্শদাতা এবং চরিত্র গঠনের কারিগর।
এই সম্মানিত দায়িত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদ-দাওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ -এর পক্ষ থেকে আমাদের এলাকার সম্মানিত ইমাম সাহেবের হাতে ইফতার প্যাক হাদিয়া তুলে দেওয়া হয়েছে।
এটি কোনো অনুগ্রহ নয়—বরং দ্বীনের খাদেমদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার ক্ষুদ্র প্রকাশ।
আল্লাহ তাআলা তাঁর ইলম, খিদমত ও দাওয়াহর কাজে বারাকাহ দান করুন এবং আমাদের সবাইকে দ্বীনের খাদেমদের কদর করার তাওফীক দিন।

৫ম রমাদান থেকেই দরীদ্র পরিবারের লোকদের রোযার কষ্ট লাঘবে 'রমাদান সহায়তা বাজার' প্রজেক্ট টি হাতে নেয়া হয়।📍 স্থান: খেজুরটেক...
28/02/2026

৫ম রমাদান থেকেই দরীদ্র পরিবারের লোকদের রোযার কষ্ট লাঘবে 'রমাদান সহায়তা বাজার' প্রজেক্ট টি হাতে নেয়া হয়।

📍 স্থান: খেজুরটেক বাজার রোড ও কমলারচালা রাস্তার সংযোগস্থল।

এই দোকানটি শুধুমাত্র অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের জন্য। এখানে প্রয়োজনীয় পণ্য বিনালাভে (ক্রয়মূল্যে) প্রদান করা হবে, যাতে তারা স্বল্প খরচে নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারেন।
আপনার পরিচিত কোনো অসচ্ছল ব্যক্তি থাকলে তাকে আমাদের এই উদ্যোগের কথা জানাতে পারেন এবং প্রয়োজন হলে দোকানে পাঠাতে পারেন।
আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন।

পণ্যের তালিকা:
১. চাউল
২. সয়াবিন তেল
৩. মসুর ডাল
৪. লবণ
৫. ছোলা
৬. চিনি
৭. খেসারি ডাল
৮. বেসন
৯. মুড়ি
১০. খেজুর (মধ্যম মান)
১১. কাবলি ছোলা
১২. লেবু

আয়োজনে : আদ-দাওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ

Ad-Dawah Foundation Bangladesh এর পক্ষ থেকে রমাদান উপলক্ষে ধামরাই, নওগাঁর দুটি দরিদ্র পরিবারের মাঝে ইফতার উপহার বিতরণ কর...
28/02/2026

Ad-Dawah Foundation Bangladesh এর পক্ষ থেকে রমাদান উপলক্ষে ধামরাই, নওগাঁর দুটি দরিদ্র পরিবারের মাঝে ইফতার উপহার বিতরণ করা হয়েছে।

মানবকল্যাণ, দাওয়াহ ও সেবার লক্ষ্যে পরিচালিত আমাদের এই ক্ষুদ্র উদ্যোগের উদ্দেশ্য একটাই—রমাদানের বরকতময় সময়ে যেন কোনো পরিবার ইফতারের মুহূর্তে অভাবের কষ্ট অনুভব না করে। খাদ্যসামগ্রীর এই সহায়তা কেবল উপহার নয়, বরং ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও দায়িত্ববোধের একটি প্রকাশ।

আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন।

আলহামদুলিল্লাহ! অবরুদ্ধ Gaza-এর নির্যাতিত শিশুদের জন্যআদ-দাওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে ৫,০০০৳ সহায়তা প্রেরণ করা...
27/02/2026

আলহামদুলিল্লাহ!
অবরুদ্ধ Gaza-এর নির্যাতিত শিশুদের জন্য
আদ-দাওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে ৫,০০০৳ সহায়তা প্রেরণ করা হয়েছে।

হয়তো খুবই অল্প,কিন্তু এই মাহে রমাদানে আমরা তাদের ভুলে যাইনি

🌟প্রজেক্ট আপডেট:শিক্ষাই বদলে দিতে পারে একটি জীবনআলহামদুলিল্লাহ।আদ-দাওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী ...
02/02/2026

🌟প্রজেক্ট আপডেট:
শিক্ষাই বদলে দিতে পারে একটি জীবন
আলহামদুলিল্লাহ।
আদ-দাওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী মাহিনুর আক্তার-এর হাতে শিক্ষা সহায়তা হিসেবে বই হাদিয়া প্রদান করা হয়েছে।
🏫 ডেওয়াতলী আতিকিয়া দাখিল মাদ্রাসা
🎓 ৭ম শ্রেণি
📍 মহিদপুর, বরুড়া, কুমিল্লা
অভাব যেন তার পড়াশোনার পথে বাধা না হয়। এই নিয়তেই আমাদের ছোট্ট প্রয়াস।
আমরা বিশ্বাস করি,
একটি বই মানে শুধু কাগজ নয়, একটি স্বপ্ন, একটি ভবিষ্যৎ, একটি সম্ভাবনা।
আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের শক্তি।
আসুন, একসাথে আরও অনেক মাহিনুরের পাশে দাঁড়াই।
🤍
Ad-Dawah Foundation Bangladesh
মানবতার পথে, দাওয়াহর সাথে।

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when আদ-দাওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আদ-দাওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ:

Share