Red Crescent Youth- R C Y, Jahangirnagar University.

Directions Website Contact the organization

Red Crescent Youth- R C Y, Jahangirnagar University. Red Crescent Youth-Jahangirnagar University (RCY-JU) is a youth volunteering movement under Bangladesh Red Crescent Society.

RCY-JU is the first RCY unit among all Public Universities in Bangladesh. Red Crescent Youth-Jahangirnagar University (RCY-JU) unit is a youth volunteering movement under Red Crescent Youth (RCY) program of Bangladesh Red Crescent Society (BDRCS) that works to promote humanitarian values and principles among young people.

World First Aid Day 2026বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস ২০২৬“An annual opportunity for everybody to promote and gain knowled...
12/09/2026

World First Aid Day 2026
বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস ২০২৬

“An annual opportunity for everybody to promote and gain knowledge in First Aid” - এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবসকে স্বাগত জানাচ্ছে যুব রেড ক্রিসেন্ট - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দল।

প্রাথমিক চিকিৎসা শুধু একটি দক্ষতা নয়-এটি জীবন রক্ষার একটি গুরুত্বপূর্ণ মানবিক সক্ষমতা। দুর্ঘটনা, অসুস্থতা কিংবা দুর্যোগের মুহূর্তে সঠিক সময়ে সঠিক প্রাথমিক চিকিৎসা একজন মানুষের জীবন বাঁচাতে পারে এবং পরিস্থিতির অবনতি রোধ করতে পারে।

যুব রেড ক্রিসেন্ট - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দল বিশ্বাস করে, প্রত্যেক মানুষের প্রাথমিক চিকিৎসার মৌলিক জ্ঞান থাকা প্রয়োজন।

আসুন, আমরা নিজেরা শিখি, অন্যকে শেখাই এবং একটি নিরাপদ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তুলি।

শিখুন প্রাথমিক চিকিৎসা, প্রস্তুত থাকুন-বাঁচাতে পারে একটি জীবন।

❤️ Happy World First Aid Day❤️

যুব রেড ক্রিসেন্ট - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Red Crescent Youth - Jahangirnagar University

#বিশ্বপ্রাথমিকচিকিৎসাদিবস #প্রাথমিকচিকিৎসা #জীবনবাঁচান

ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ব...
12/09/2026

ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনে Bangladesh Red Crescent Society(BDRCS)'র এক হাজার ভলান্টিয়ার অংশগ্রহণ করেন।

তিন মাসব্যাপী এ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম ও মহাসচিব মো. হাবিবুর রহমান খান। অনুষ্ঠানে তারা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে Red Crescent Youth - Jahangirnagar University (RCY-JU) এর স্বেচ্ছাসেবকবৃন্দ।

-JU

11/09/2026

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, নিরাপদ থাকুন।

ডেঙ্গু শুধু একটি রোগ নয়, অসচেতনতার কারণে এটি আমাদের পরিবার ও সমাজের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে।

বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখুন। ফুলের টব, বালতি, ড্রামসহ যেসব পাত্রে পানি জমে থাকে, সেগুলো পরিষ্কার ও ঢেকে রাখুন। মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখুন এবং জ্বর বা ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার সামান্য সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধে বড় ভূমিকা রাখতে।

আসুন, নিজে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি।

Red Crescent Youth -Jahangirnagar University (RCY-JU)

🌿 Green Impact : Clean & Grow - A Green Initiative for a Sustainable FutureThe “Green Impact: Clean & Grow” activity, or...
10/08/2026

🌿 Green Impact : Clean & Grow - A Green Initiative for a Sustainable Future

The “Green Impact: Clean & Grow” activity, organized by The Duke of Edinburgh’s International Award – Team Navigators, was successfully held in association with Red Crescent Youth -Jahangirnagar University (RCY-JU)

🌱 The initiative aimed to promote environmental awareness among young people, encourage campus cleanliness, and inspire collective action toward building a greener, cleaner, and more sustainable Jahangirnagar University.

🤝 Red Crescent Youth – Jahangirnagar University is proud to have supported this meaningful initiative of Team Navigators. The collective strength, enthusiasm, and volunteer spirit of young people can play a vital role in creating a cleaner, greener, and more sustainable environment.

💚 Let cleanliness become a habit, and greening our surroundings become a commitment.
🌍 Let today’s Green Impact be the foundation for tomorrow’s Sustainable Future.

Heartiest congratulations to Team Navigators and sincere appreciation to all the young volunteers and participants who contributed to making this initiative a success. ❤️










সম্প্রতি চট্টগ্রাম অঞ্চলে বন্যা-দুর্গত মানুষের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS)-এর দুর্যোগ মোকাবিলা কার্...
19/07/2026

সম্প্রতি চট্টগ্রাম অঞ্চলে বন্যা-দুর্গত মানুষের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS)-এর দুর্যোগ মোকাবিলা কার্যক্রমে ২৭,০০০ টাকা অনুদান প্রদান করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদকে যুব রেড ক্রিসেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (RCY-JU)-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ধন্যবাদ আইন অনুষদ, জাবি ❤️https://daynikdesherkotha.com/news/bnzartder-shaztaz-red-krisentke-jabi-ain-onushder-fand-hsta...
16/07/2026

ধন্যবাদ আইন অনুষদ, জাবি ❤️

https://daynikdesherkotha.com/news/bnzartder-shaztaz-red-krisentke-jabi-ain-onushder-fand-hstantr?fbclid=IwdGRjcATF20NjbGNrBMXbE2V4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHgyo8hqdy8Lgd8N4d5BRwvYOtLAnyOghEug6BWIPXz3qOBBGVn_gkNKgShjn_aem_N5Sng38xmVBUiiMfsqDJJw

দেশের বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন অনুষদের পক্ষ থেকে সংগৃ.....

বন্যাকবলিত চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে Red Crescent Youth- R C Y, Ja...
15/07/2026

বন্যাকবলিত চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে Red Crescent Youth- R C Y, Jahangirnagar University. এর পক্ষ থেকে যথাসম্ভব সহযোগিতা ও অনুদান হস্তান্তর করা হয়েছে । চট্টগ্রাম জেলা সমিতির কাছে আমরা ৳২২৫০০ হ্যান্ডওভার করা হয়।

এই মানবিক উদ্যোগ প্রমাণ করে—দুর্যোগের সময় একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই সহযোগিতা বন্যাদুর্গত মানুষের দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
মানবতার এই বন্ধন আরও দৃঢ় হোক। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইনশাআল্লাহ দুর্গত মানুষের পাশে থেকে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথকে আরও সহজ করে তুলতে পারব।

মানুষ মানুষের জন্য। 🤝 বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাড়াতে আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমাদের সংগৃহীত অনুদান গতকাল 'চট্টগ্রা...
15/07/2026

মানুষ মানুষের জন্য। 🤝
বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাড়াতে আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমাদের সংগৃহীত অনুদান গতকাল 'চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়' -এর কাছে হস্তান্তর করা হয়েছে। আশা করি এই সাহায্য সংকটের এই মুহূর্তে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে। আসুন, যার যার সামর্থ্য অনুযায়ী সবাই সবার পাশে দাঁড়াই।

https://www.facebook.com/share/p/1MwkGiZTXi/

13/07/2026

আসসালামু আলাইকুম
প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন সম্প্রতি ভারী বৃষ্টিপাত জনিত কারণে চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল গুরুতর ভাবে বন্যাক্রান্ত হয়েছে। এ বন্যায় এ পর্যন্ত প্রায় ৫০ জনের প্রাণহানি ও প্রায় ১০ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন
এ নাজুক সময়ে আমাদের উচিত বন্যার্তদের জন্য ত্রাণ, মানবিক সহায়তা পৌঁছানো ও পুনর্বাসনের মাধ্যমে তাদের পাশে দাড়ানো
এজন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে বন্যার্তদের সাহায্যের জন্য ক্রাউড ফান্ডিং এর আয়োজন করা হয়েছে।
ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী, ও আবাসিক বাসিন্দাগণ কে আগামীকাল থেকে শুরু হওয়া এই ক্রাউড ফান্ডিং এ স্বতঃফূর্ত অবদান রাখার জন্য আহ্বান জানাচ্ছি
আপনার এই অবদানই পারে এ দু্র্যোগে অনেকের প্রাণ বাচাতে ও পুনর্বাসনের সহায়তা করতে

আমরা আছি পাশে, আপনি আছেন তো?

বিকাশ: 01783602176

Meet our powerhouse,The driving force of our organization ⚡️ Introducing the team that leads the way, Best wishes to the...
03/07/2026

Meet our powerhouse,
The driving force of our organization ⚡️

Introducing the team that leads the way,
Best wishes to the "RCY JU Extended Committee 2026-27" ❤️

Address

Red Crescent Youth (RCY) Jahangirnagar University
Savar
1342

Alerts

Be the first to know and let us send you an email when Red Crescent Youth- R C Y, Jahangirnagar University. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Red Crescent Youth- R C Y, Jahangirnagar University.:

Shortcuts

Share