11/01/2026
আপনাদের ধৃষ্টতা দেখে আমরা অবাক হচ্ছি আসলেই!
পুরো ফেনীর তথা দক্ষিণাঞ্চলের পরিবহন খাত কে জিম্মি করে আপনারা হাজার হাজার কোটি টাকা নিজেদের পকেটে ভরেছেন অথচ নিজেদের অবহেলায় যেখানে যাত্রী রা মরে যাচ্ছে সেখানে আপনাদের কোন ভ্রুক্ষেপ ই নেই???
আপনারা তো শুধু Syedul Hoque Rasel কে মারেননি!
একটা পরিবারের একমাত্র উপার্জন করা ছেলেটাকে মেরেছেন,একটা বোন কে বিধবা করেছেন,একটা বাবা কে সন্তান হারা করেছেন,একটা বাচ্চা কে এতিম করেছেন!একটা বন্ধু সার্কেল কে নিঃস্ব করেছেন!
একজন ভালো মানুষ কে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন এরপরেও আপনাদের কোন টনক নড়ছে না?
না আপনারা কোন খোঁজ খবর রেখেছেন না আপনারা কোন ক্ষতিগ্রস্তের পরিবার কে সাহায্যের বিষয়ে আশ্বাস দিয়েছেন!
কি ভেবেছেন?রাসেল একটা ভদ্র ছেলে তাই কেউ কিছু বলবে না?
রাসেলের পরিবার দূর্বল?
রাসেলের কাছে আপনাদের মতো হাজার কোটি টাকা না থাকলেও আপনাদের বাসের চাকা জ্যাম করে দেয়ার মতো হাজারও বন্ধু রেখে গেছে রাসেল।
যদি সব বন্ধু রা একসাথে রাজপথে নেমে আসে তবে তখন শুধু জরিমানা দিয়েই কুল পাবেন না!
আপনাদের নিজস্ব পেইজ থেকে এখনো পর্যন্ত কোন শোকবার্তা চোখে পড়েনি!
চুপ করে থেকে পার পাবেন না এটা মনে রাখবেন!
আপাতত আপনারা আপনাদের বাসগুলোর জন্য অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ দিবেন।
এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে রাসেলের পরিবার কে ৫০ লক্ষ টাকা এফডিআর করে দিবেন যেন বাবা হারা সন্তান হারা পরিবার টি বানের জলে ভেসে না যায়।
যদি আপনারা দাবী না মেনে নেন তাহলে আমরা আরো শক্ত পন্থা অবলম্বনে বাধ্য হবে।
#0709
Star Line Bus Counter Feni
(জেনে রাখবেন ইতিপূর্বে আমরা সেলফি পরিবহন কে শিক্ষা দিয়েছিলাম)