Thakurgaon District Students Association of DIU

Thakurgaon District Students Association of DIU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thakurgaon District Students Association of DIU, Youth Organization, Savar.

20/11/2025

প্রাকৃতিক সৌন্দর্য আর উর্বর কৃষিভূমির মিলনস্থল আমাদের ঠাকুরগাঁও জেলা। এখানে মিশে আছে হাজার বছরের সংস্কৃতি আর ঐতিহ্যের গল্প।

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ থেকে শুরু করে শালবনের স্নিগ্ধতা সবই আমাদের জেলার গর্ব। আমাদের জনপদের জনপ্রিয় সব দর্শনীয় স্থান আর কৃষ্টি কালচার নিয়ে আমরা আসছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আঙিনায়। ঐতিহ্যের হাট ২০২৫ উৎসবে আমাদের স্টলে এলে আপনারা জানতে পারবেন এই জেলার অজানা অনেক কথা।

সবাইকে আমাদের স্টল পরিদর্শনের আমন্ত্রণ জানাচ্ছি।

🗓️ তারিখ: ২৩ নভেম্বর ২০২৫ 📍স্থান: স্বাধীনতা সম্মেলন কেন্দ্র, ড্যাফোডিল স্মার্ট সিটি

আয়োজনে: Department of Innovation & Entrepreneurship, Daffodil University এবং BRAC Bank PLC

#ঐতিহ্যেরহাট

20/11/2025

প্রকৃতির নিবিড় অরণ্য আর হাজারো বুনো ফুলের নির্যাস মিশে তৈরি হয় আমাদের ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী শালবনের মধু।

শহরের যান্ত্রিক জীবনে আমরা অনেকেই ভুলে গেছি খাঁটি মধুর সেই আদি ও আসল স্বাদ। ভেজালের ভিড়ে যখন বিশ্বাস রাখা কঠিন তখন আমরা নিয়ে আসছি শতভাগ বিশুদ্ধতার নিশ্চয়তা। আমাদের এই মধু সংগ্রহ করা হয় ঠাকুরগাঁওয়ের গভীর শালবন থেকে যেখানে মৌমাছিরা প্রকৃতি থেকে তিলে তিলে জমায় এই অমৃত।

কেন আমাদের শালবনের মধু সেরা তার কারণ হলো এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও প্রক্রিয়াজাতকরণ মুক্ত। এর ঘনত্ব এবং সুবাস আপনাকে মনে করিয়ে দেবে গ্রামবাংলার মাটির কথা। শীতের শুরুতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সুস্বাস্থ্যের জন্য এটি একটি মহৌষধ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আঙিনায় ঐতিহ্যের হাট ২০২৫ উৎসবে আমরা আসছি আমাদের জেলার এই গর্বের পণ্য নিয়ে। ঠাকুরগাঁওয়ের মাটির ঘ্রাণ আর খাঁটি মধুর স্বাদ নিতে হলে আপনাকে আসতেই হবে আমাদের স্টলে।

আমরা থাকছি আপনাদের অপেক্ষায়।

🗓️ তারিখ: ২৩ নভেম্বর ২০২৫ 📍 স্থান: স্বাধীনতা সম্মেলন কেন্দ্র, ড্যাফোডিল স্মার্ট সিটি

আয়োজনে: Daffodil International University এর Department of Innovation & Entrepreneurship, এবং BRAC Bank PLC

#ঐতিহ্যেরহাট

প্রাকৃতিক সৌন্দর্য, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ আর উর্বর কৃষিভূমির মিলনস্থল – আমাদের ঠাকুরগাঁও।Daffodil Internationa...
17/11/2025

প্রাকৃতিক সৌন্দর্য, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ আর উর্বর কৃষিভূমির মিলনস্থল – আমাদের ঠাকুরগাঁও।

Daffodil International University-এর Department of Innovation & Entrepreneurship, Daffodil University এবং BRAC Bank PLC-এর যৌথ আয়োজনে "ঐতিহ্যের হাট ২০২৫" উৎসবে আমরা আসছি আমাদের এই গৌরবময় জেলার ঐতিহ্য ও অপার সম্ভাবনার গল্প শোনাতে।

দেখা হচ্ছে সবার সাথে!

🗓️ তারিখ: ২৩ নভেম্বর ২০২৫
📍স্থান: স্বাধীনতা সম্মেলন কেন্দ্র, ড্যাফোডিল স্মার্ট সিটি।

ঠাকুরগাঁওয়ের মাটির ঘ্রাণ নিতে ও আমাদের সমৃদ্ধ সংস্কৃতির সাথে পরিচিত হতে চলে আসুন "ঐতিহ্যের হাট"-এ আমাদের স্টলে। আপনাদের সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ।

#ঐতিহ্যেরহাট

আসছি আমরা! ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যের গল্প নিয়ে।Department of Innovation & Entrepreneurship, Daffodil University এবং BRAC Ban...
16/11/2025

আসছি আমরা! ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যের গল্প নিয়ে।

Department of Innovation & Entrepreneurship, Daffodil University এবং BRAC Bank PLC আয়োজিত "ঐতিহ্যের হাট ২০২৫" উৎসবে আমরা আসছি ঠাকুরগাঁওয়ের মা ও মাটির খাঁটি স্বাদ আর ঐতিহ্য নিয়ে।

আমাদের স্টলে কী কী থাকছে? ঠাকুরগাঁওয়ের বিশ্বখ্যাত বালিশ মিষ্টি, ঢেঁকি ছাঁটা চালের পিঠা, মিষ্টি দই, চ্যাপা কলা, খেজুর গুড় এবং শালবনের খাঁটি মধু তো থাকছেই!

সাথে আরও থাকছে গ্রামীণ ঐতিহ্যের সিদর পাতা, লাল শাক, আলু, গম, ভুট্টা, তুত এবং আমাদের মাটির আরও কত শত দেশি খাবারের স্বাদ। সেই সাথে থাকছে আমাদের জেলার ঐতিহ্যবাহী নানান হস্তশিল্প।

ঠাকুরগাঁওয়ের স্বাদ ও সংস্কৃতির সাথে পরিচিত হতে "ঐতিহ্যের হাট"-এ আপনাদের সকলকে আমন্ত্রণ! চলে আসুন আমাদের স্টলে, কথা হবে, গল্প হবে ঐতিহ্যের।

#ঐতিহ্যেরহাট

The Thakurgaon District Students Association of DIU, wishes to formally announce the successful constitution and appoint...
23/10/2025

The Thakurgaon District Students Association of DIU, wishes to formally announce the successful constitution and appointment of its new Executive Committee. This administrative transition marks the commencement of a new term dedicated to organizational progress and the continued service of our student community.

We extend our official congratulations to the newly inducted members of the Executive Committee. They are now charged with the stewardship of the association, bearing the responsibility to uphold our organizational charter, execute strategic initiatives, and represent the interests of the Thakurgaon student body at DIU.

In conjunction with this announcement, we express our profound gratitude to the members of the outgoing committee. Their dedicated service and substantive contributions during their tenure have established a commendable legacy and provided a solid institutional framework upon which the new leadership will build.

The TDSA remains steadfast in its core mission: to foster an environment of unity, integrity, and mutual support. Our primary objective is to continue working diligently for the comprehensive welfare, development, and effective representation of all students originating from Thakurgaon.

To ensure a seamless transition and the continued advancement of our goals, we call upon all general members, alumni, advisors, and organizational stakeholders to extend their full cooperation and professional support to the new committee as they assume their duties.

We look forward to a productive and successful term under this new leadership.

The Thakurgaon District Students Association of DIU is proud and delighted to announce the formation of its new Executiv...
20/10/2025

The Thakurgaon District Students Association of DIU is proud and delighted to announce the formation of its new Executive Committee. This new leadership marks the dawn of a promising new chapter in our continuous journey toward unity, collaboration, and student development.

We extend our heartfelt congratulations to all members of the newly appointed committee. They have been entrusted with the significant responsibility to lead, represent, and uphold the core values that define TDSA. We are confident that their dedication, vision, and dynamic leadership will further strengthen the bond among students from Thakurgaon across all institutions.

At this time, we also wish to express our profound gratitude and sincere appreciation to the outgoing committee. Their unwavering commitment, diligent work, and invaluable contributions have laid a robust foundation upon which this new team will continue to build and flourish. Their leadership has been instrumental in our organization's progress.

The Thakurgaon District Students Association has always stood as a beacon of unity, integrity, and brotherhood. As we move forward under new stewardship, we reaffirm our collective goal: to work relentlessly for the betterment, representation, and welfare of all students from Thakurgaon.

We call upon all current and former members, well-wishers, and supporters to extend their full cooperation and encouragement to the new committee as they embark on their tenure. Together, let us continue to uphold the vibrant spirit of TDSA and elevate our organization to even greater heights.

Together we grow. Together we lead. Together we are TDSA.

Recently, our association hosted a special program to warmly welcome the freshers of Batch 252 and 253. On this occasion...
19/10/2025

Recently, our association hosted a special program to warmly welcome the freshers of Batch 252 and 253. On this occasion, we received them with gifts and flowers, a heartfelt gesture that made the day truly memorable.

This joyous event would not have been possible without the support and efforts of countless individuals. We are deeply grateful to every member, student, and supporter who dedicated their time, energy, and love to make this celebration a reality. Your presence and encouragement made all the difference.

Every smile, every gesture of goodwill, and every small act of help added life and warmth to the event. This program was not just about welcoming the freshers; it reminded us of the strength of unity, the joy of friendship, and the spirit of our community.

We sincerely thank everyone for their love and support. These moments will remain unforgettable, inspiring us to continue fostering a strong, united, and welcoming community. 🖤

Mr. Md. Aminul Islam, Adviser and Member of the Thakurgaon District Students Association of DIU, has successfully repres...
31/07/2025

Mr. Md. Aminul Islam, Adviser and Member of the Thakurgaon District Students Association of DIU, has successfully represented our community at the 2nd International Terahertz Summer School 2025 held at Beihang University, China. His achievement exemplifies the global excellence and leadership emerging from Thakurgaon.

আজ Milestone School and College-এ ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। এ দুর্ঘটনায় প্রাণ হারানো ...
21/07/2025

আজ Milestone School and College-এ ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। এ দুর্ঘটনায় প্রাণ হারানো ও আহত হওয়া শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ছিল ভবিষ্যতের স্বপ্ন বয়ে বেড়ানো কোমলমতি শিশু ও তরুণ। তাদের অকাল মৃত্যু সত্যিই হৃদয়বিদারক।

আমরা নিহত প্রতিটি শিশুর আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি।

শিশু ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। এ ধরনের দুর্ঘটনা যেন আর কখনো ঘটতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি।

একটি শিশুর হাসি যেন আর কখনো থেমে না যায়।
আমরা শোকাহত, আমরা সংহত।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের সম্মানিত নাগরিকবৃন্দ, Daffodil In...
30/03/2025

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের সম্মানিত নাগরিকবৃন্দ, Daffodil International University শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, কর্মীবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

মাসব্যাপী সিয়াম সাধনার পর এই পবিত্র উৎসব আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। এই বিশেষ দিনে, আমরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ হই।

Thakurgaon District Students Association of DIU পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক। 🌙

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আমরা অত্যন্ত শোকস্তব্ধ এবং মর্মাহত, আমাদের বিশ্ববিদ্যালয়ের ২১৩ ব্যাচের টেক্সটাই...
28/03/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমরা অত্যন্ত শোকস্তব্ধ এবং মর্মাহত, আমাদের বিশ্ববিদ্যালয়ের ২১৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের প্রিয় Mahfuj Uddin Sohan ভাইয়ের শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন এবং তার কবরকে نور (নূর) ও রহমতের দ্বারা ভরে তুলুন।

Thakurgaon District Students Association of DIU-র পক্ষ থেকে আমরা মাহফুজ ভাই এবং তার শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য্য ও শক্তি দান করুন এবং তাদের হৃদয়ে শান্তি বর্ষণ করুন।

আমিন 🤲

আজ ২৬শে মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। এই দিনে বীর বাঙালিরা স্বাধীনতার লক্ষ্যে প্রথম পদক্ষেপ নিয়েছিল, শুরু হয়েছি...
26/03/2025

আজ ২৬শে মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। এই দিনে বীর বাঙালিরা স্বাধীনতার লক্ষ্যে প্রথম পদক্ষেপ নিয়েছিল, শুরু হয়েছিল মুক্তির লড়াই। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি লাল-সবুজের পতাকা।

এই বিশেষ দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদ ও মুক্তিযোদ্ধাকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আজকের স্বাধীন বাংলাদেশ।

আসুন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাই।

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thakurgaon District Students Association of DIU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share