02/08/2026
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।
[সূরা আল-বাকারা: ১৫৬]
শোকবার্তা
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশনের
প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব রাকিব মুসল্লির শ্রদ্ধেয় ভাবি এবং
কার্যনির্বাহী পরিষদের সদস্য জনাব সাজিদ মুসল্লির শ্রদ্ধেয় মাতা
ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার ইন্তেকালে বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং জনাব রাকিব মুসল্লি, জনাব সাজিদ মুসল্লি ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানাই।
মহান আল্লাহ তাআলার দরবারে আমাদের বিনীত প্রার্থনা— তিনি যেন মরহুমার সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, তাঁর কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় শোক ধৈর্য ও ঈমানের সাথে বহন করার তাওফিক দান করেন।
اللَّهُمَّ اغْفِرْ لَهَا وَارْحَمْهَا وَعَافِهَا وَاعْفُ عَنْهَا وَأَسْكِنْهَا الْجَنَّةَ الْفِرْدَوْسَ
আমিন
বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশন