আন-নূর ফাউন্ডেশন : An-Nur Foundation

আন-নূর ফাউন্ডেশন : An-Nur Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আন-নূর ফাউন্ডেশন : An-Nur Foundation, Nonprofit Organization, Akhrakhula-আখড়াখোলা, Satkhira.
(1)

আন-নূর ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, মানবিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সেবামূলক প্রতিষ্ঠান। একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে শিক্ষা, দাওয়াহ্, পরিবেশ ও মানবকল্যাণ মূলক কাজে নিয়োজিত। আন-নূর ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, মানবিক, সামাজিক, অলাভজনক ও পূর্ণ মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। ২০২১ সালে মোঃ ইমরান হোসেন এটি প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে প্রত্যক্ষভাবে পরিচালনা

করছেন। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পদাঙ্ক অনুসরণ করে কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ ইলমের প্রচার, বিস্তার ও মানবকল্যাণ মূলক কাজ করা আন-নূর ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। সালফে সালিহীনের পথ ধরে কুরআন ও সুন্নাহ ভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি।‘যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন-সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং নিজের মনকে সুদৃঢ় করার জন্য, তাদের উদাহরণ টিলায় (উঁচু ভূমি) অবস্থিত বাগানের মতো, যাতে প্রবল বৃষ্টিপাত হয়; অতঃপর দ্বিগুন ফসল দান করে। যদি এমন প্রবল বৃষ্টি না-ও-হয়, তবে হালকা বর্ষণই যথেষ্ট। আল্লাহ তোমাদের কাজকর্ম যথার্থই প্রত্যক্ষ করেন। (সূরা বাকারা, আয়াত; ২৬৫)। মহান আল্লাহ্ বলেন-“আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দর থেকে সুন্দরতর অববয়ে” (সূরা আত ত্বীন: আয়াত-৪)। আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সমাজের জন্য, আমাদের আশে পাশের মানুষের জন্য সামান্য কিছু করার মাঝে তৃপ্তি ও মহান আল্লাহর নৈকট্যের লাভের প্রয়াস নিয়ে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ নিম্নরুপ:
১) সংগঠনটির প্রধান উদ্দেশ্য; মানবিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সেবামূলক কাজের মাধ্যমে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
২) ইসলাম ধর্ম ও শিক্ষা প্রসার, দাওয়াহ্ এবং নবমুসলিমদের সহযোগিতা করা।
৩) সুদ মুক্ত সমাজ ব্যবস্থা প্রচলনের জন্য “কর্জে হাসানা” ব্যবস্থা চালু করা।
৪) অস্বচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরন ও শিক্ষা সহায়তা প্রদান করা ।
৫) অসহায়, দুস্থ ও কন্যাদায় গ্রস্থদের সার্বিক সহায়তা করা।
৬) দুরারোগ্য ও ব্যয়বহুল চিকিৎসার রোগে আক্রান্ত রোগীকে সহায়তা প্রদান করা।
৭) অস্বচ্ছল দ্বীনি ভাই, বোনদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা।
৮) যেকোন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের পাঁশে দাড়ানো।
৯) মাদক, সন্ত্রাস রোধসহ সামাজিক অপরাধ সমূহের বিরুদ্ধে সবাইকে সচেতন করা, খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে ছাত্র-যুবকদের অংশগ্রহনে সাহায্যে করা।
১০) বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা ও পরিবেশ বান্ধব কর্মকান্ডে অংশগ্রহন করা।
১১) গ্রামের মানুষের মাঝে বিভিন্ন রকম শাক-সবজির বীজ ও চারা বিতরণ করা।
১২) রক্তদানের মত মানবিক কাজে উৎসাহিত করন ও অংশগ্রহন।
১৩) সংগঠনের সকল সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করে ঐক্যবদ্ধ ভাবে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করা এবং কল্যাণময় সবকিছুতে নিজেদের অন্তর্ভুক্ত করা। (আমিন)

ঠিকানাঃ আন-নূর ফাউন্ডেশন, আখড়াখোলা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।
Email: [email protected]

10/05/2026
15/01/2026

#ইসলামি শরীয়া আইন কী?
শরীয়া (شريعة) শব্দের অর্থ— সঠিক পথে পৌঁছানোর সরল রাস্তা।
পরিভাষায়: কুরআন ও সুন্নাহর আলোকে প্রণীত আল্লাহর বিধানসমূহই ইসলামি শরীয়া আইন।

শরীয়া আইন সাধারণভাবে ৫টি প্রধান ভাগে বিভক্ত:

১️) আকিদা সংক্রান্ত আইন (العقيدة)
বিশ্বাস ও ঈমানসংক্রান্ত বিধান।
এর অন্তর্ভুক্ত:
আল্লাহর একত্ব (তাওহীদ)
ফেরেশতা
কিতাবসমূহ
রাসূলগণ
আখিরাত
তাকদির
উদ্দেশ্য: মানুষের ঈমানকে বিশুদ্ধ করা।

২️) ইবাদত সংক্রান্ত আইন (العبادات)
আল্লাহর ইবাদত ও উপাসনা বিষয়ক বিধান।
যেমন:
নামাজ
রোজা
যাকাত
হজ
কুরবানি
নফল ইবাদত
উদ্দেশ্য: আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সুদৃঢ় করা।

৩️) মু‘আমালাত সংক্রান্ত আইন (المعاملات)
মানুষে-মানুষে লেনদেন ও সামাজিক সম্পর্কের বিধান।
এর অন্তর্ভুক্ত:
ব্যবসা-বাণিজ্য
ঋণ ও সুদ
চুক্তি
সম্পত্তি ও উত্তরাধিকার
ওয়াকফ
উদ্দেশ্য: সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা।

৪️) পারিবারিক আইন (الأحوال الشخصية)
পরিবার ও ব্যক্তিগত জীবন সংক্রান্ত বিধান।
যেমন:
বিবাহ (নিকাহ)
তালাক
খোরপোশ
দাম্পত্য অধিকার
উত্তরাধিকার বণ্টন
উদ্দেশ্য: পরিবারকে সুস্থ ও স্থিতিশীল রাখা।

৫️) দণ্ডবিধি ও বিচারব্যবস্থা (الحدود والقضاء)
অপরাধ ও বিচার সংক্রান্ত আইন।
এর অন্তর্ভুক্ত:
হদ (চুরি, ব্যভিচার, মদপান ইত্যাদি)
কিসাস ও দিয়া
তাআযির
সাক্ষ্য ও বিচার পদ্ধতি
উদ্দেশ্য: সমাজে শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠা।

মোঃ নুরুল ইসলাম নামে এই ব্যক্তি মুকুন্দপুর, আখড়াখোলা, সাতক্ষীরা এলাকায় আছেন। কোন সহৃদয় ব্যক্তি তাকে চিনতে পারলে ছবিতে দে...
09/01/2026

মোঃ নুরুল ইসলাম নামে এই ব্যক্তি মুকুন্দপুর, আখড়াখোলা, সাতক্ষীরা এলাকায় আছেন। কোন সহৃদয় ব্যক্তি তাকে চিনতে পারলে ছবিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নয়স্থ ০৭ নং ওয়ার্ডের বলাডাঙ্গা গ্রামের প্রিয় লিটন ভাই খুবই অসুস্থ, সবাই তার জন্য মহ...
01/12/2025

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নয়স্থ ০৭ নং ওয়ার্ডের বলাডাঙ্গা গ্রামের প্রিয় লিটন ভাই খুবই অসুস্থ, সবাই তার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন। কেমোথেরাপির জন্য অনেক টাকার দরকার। সবাইকে সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। উনি ব্রেন টিউমার এ আক্রান্ত। বর্তমান খুবই ক্রিটিকাল অবস্থা। লিটন ভাইয়ের বিকাশ নাম্বার/যোগাযোগ : ০১৬০৮-১৯৯৩২৯

25/11/2025

🌿 ১) “তোমরা নিজেদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না।”

সূরা আন-নিসা: 171

এই আয়াতটি প্রথমত খ্রিস্টানদের উদ্দেশে নাজিল হয়েছে—যারা ঈসা (আ.)-কে আল্লাহর সন্তান বা ঈশ্বর বলে অতিরঞ্জন করেছিল।
👉 মূল শিক্ষা:

ধর্মে অতিরঞ্জন বা বাড়াবাড়ি করা নিষিদ্ধ।

ইসলাম মধ্যপন্থা শিক্ষা দেয়—না বাড়াবাড়ি, না হেলাফেলা।

কেউকে নবী বা অলির মর্যাদার ঊর্ধ্বে তোলা ইসলামে হারাম।

---

🌿 ২) “অন্যের দেবতাকে গালি দিও না।”

সূরা আন‘আম: 108

আল্লাহ বলেন, তোমরা মুশরিকদের মিথ্যা উপাস্যদের গালি দিও না—
👉 কেন?
“তাহলে তারা অজ্ঞতা ও বিদ্বেষবশত আল্লাহকেই গালি দেবে।”

মূল শিক্ষা:

বিতর্কে শালীনতা রক্ষা করা আবশ্যক।

কারো বিশ্বাসকে অপমান করলে প্রতিক্রিয়ায় আল্লাহকে অপমান করা হতে পারে—এটি বড় গুনাহ।

দাওয়াতের ক্ষেত্রে নরম ভাষা, যুক্তি ও শ্রদ্ধা বজায় রাখতে হবে।

---

🌿 ৩) “ধর্মের ব্যাপারে কোনো জোর–জবরদস্তি নেই।”

সূরা আল-বাকারা: 256

👉 মূল শিক্ষা:

ইসলামে কাউকে জোর করে মুসলমান বানানো নিষিদ্ধ।

সত্য ও মিথ্যার পথ স্পষ্ট—যে ইচ্ছা গ্রহণ করবে, যে ইচ্ছা করবে না।

ইসলাম মানুষকে বিবেক ও যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়।

26/10/2025

#ইসলামী_আন্দোলন

Address

Akhrakhula-আখড়াখোলা
Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when আন-নূর ফাউন্ডেশন : An-Nur Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আন-নূর ফাউন্ডেশন : An-Nur Foundation:

Share