NCTF-Satkhira

NCTF-Satkhira A leading national organization which work for children rights.

এনসিটিএফ জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন যা শিশুদের দ্বারা গঠিত ও পরিচালিত।
এনসিটিএফ এর উদ্দেশ্য (Objectives):
১. শিশু অধিকার সনদ কতুটুকু বাস্তবায়িত হচ্ছে এবং তার অগ্রগতি কী তা (তৃণমূল, স্থানীয় ও জাতীয় পর্যায়ে) নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ (মনিটরিং) করা।
২. শিশু যৌন নিপীড়ন, শোষণ এবং শিশু পাচার-এর বিরুদ্ধে সরকারের গৃহীত জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ

ও পরিবীক্ষণ (মনিটরিং) করা।
৩. সর্বস্তরে শিশুদের বৈষম্যহীন অংশগ্রহণের সুযোগ সৃষ্টি ও শিশুদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বড়দের সাথে নানা কাজে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা
৪. শিশু অধিকার বাস্তবায়নের জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে দায়িত্বশীল ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে অবগত করা।

শিশুদের হাতে খেলনা মানায়, হাতুড়ি বা ইট নয়।
14/01/2026

শিশুদের হাতে খেলনা মানায়,
হাতুড়ি বা ইট নয়।

06/01/2026

বাল্যবিবাহ কে না বলুন।

শিশুদের জন্য সবচেয়ে বড় উপহার হলো আপনার সময়, মনোযোগ এবং ভালোবাসা।
01/01/2026

শিশুদের জন্য সবচেয়ে বড় উপহার হলো
আপনার সময়, মনোযোগ এবং ভালোবাসা।

"প্রতিটি শিশুর জন্য, সর্বত্র, সকল অধিকার"
28/12/2025

"প্রতিটি শিশুর জন্য, সর্বত্র, সকল অধিকার"

25/12/2025
"শিশুশ্রম বন্ধ করুন শিশুদের শিখতে এবং খেলতে দিন "
25/12/2025

"শিশুশ্রম বন্ধ করুন শিশুদের শিখতে এবং খেলতে দিন "

বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৪ই ডিসেম্বর ২০২৫ তারিখে শিশুদের অংশগ্রহ...
13/12/2025

বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৪ই ডিসেম্বর ২০২৫ তারিখে শিশুদের অংশগ্রহণে একটি বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে সাতক্ষীরা জেলার ধোপা পুকুর সংলগ্ন এলাকায়, বিকাল ৩:০০টা থেকে।

আয়োজনেঃ
এনসিটিএফ, সাতক্ষীরা জেলা শাখা।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সকল শিশুদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

তীর্যক কুমার মন্ডল
সভাপতি
এনসিটিএফ, সাতক্ষীরা জেলা শাখা।
যোগাযোগেঃ +8801610075244

এনসিটিএফ সাতক্ষীরার বার্ষিক কর্মপরিকল্পনা মিটিং সম্পন্ন। ১৬ ই নভেম্বর রবিবার দুপুর ২ টার সময় বাংলাদেশ শিশু একাডেমির হলরু...
18/11/2025

এনসিটিএফ সাতক্ষীরার বার্ষিক কর্মপরিকল্পনা মিটিং সম্পন্ন।

১৬ ই নভেম্বর রবিবার দুপুর ২ টার সময় বাংলাদেশ শিশু একাডেমির হলরুমে এনসিটিএফ সাতক্ষীরা এর বার্ষিক কর্মপরিকল্পনা মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে সভাপতিত্ব করেন এনসিটিএফ সাতক্ষীরা এর সভাপতি তীর্যক মন্ডল। উপস্থিত ছিলে জেলা ভলান্টিয়ার সামস ফাতাহ তুহিন, সাধারণ সম্পাদক ফৌজিয়া নিশাত সহ অন্যান্য সদস্যরা।

মিটিংয়ে এনসিটিএফ এর ২০২৫ সালের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালের জন্য কর্ম পরিকল্পনা প্রস্তুত করা হয়। সদস্যরা দুইটি দলে বিভক্ত হয়ে কর্মপরিকল্পনা প্রস্তুত করেন এবং পরবর্তীতে উভয় দলের পরিকল্পনাগুলো সমন্বয় করা হয়। শিশুদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয় এবং সমস্যা গুলো সমাধানের জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহন করা হয়।

সুদীপ্ত দেবনাথ
শিশু সাংবাদিক, এনসিটিএফ সাতক্ষীরা

প্রত্যেক শিশুর নিরাপত্তা-আমাদের অঙ্গীকার।
12/11/2025

প্রত্যেক শিশুর নিরাপত্তা-আমাদের অঙ্গীকার।

আমাদের ছাড়া, আমাদের নিয়ে কোন সিদ্ধান্ত নয়।
11/11/2025

আমাদের ছাড়া, আমাদের নিয়ে
কোন সিদ্ধান্ত নয়।

"শিশুদের মতামত গুরুত্বপূর্ণ তাদের কথা শুনুন, সম্মান করুন "
10/11/2025

"শিশুদের মতামত গুরুত্বপূর্ণ তাদের কথা শুনুন, সম্মান করুন "

Address

Satkhira
9400

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801724434333

Alerts

Be the first to know and let us send you an email when NCTF-Satkhira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NCTF-Satkhira:

Share