03/08/2026
সু-খবর! সু-খবর!! সু-খবর!!!
প্রিয় গাবুরাবাসী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ ও বিদেশে অবস্থানরত গাবুরার সবাইকে গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজ গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি নিয়ে আপনাদের সঙ্গে একটি আনন্দদায়ক ও গৌরবের সংবাদ জানাতে চাই।
আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রায় তিন বছরের নিরলস প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম ও অফিসিয়াল সকল প্রক্রিয়ার পর আজ ৩রা আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে ‘গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের অধীনে সরকারি নিবন্ধিত সামাজিক সংগঠন হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সোসাইটির সম্মানিত উপদেষ্টা জনাব আল মুস্তানছির বিল্লাহ স্যারের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরা জেলা সমাজসেবা অফিস থেকে সনদ গ্রহণ করা হয়।
২০১৮ সালের এক পড়ন্ত বিকেলে ঢাকার রমনা পার্কে গাবুরার কয়েকজন স্বপ্নচারী মানুষের আন্তরিক চিন্তা ও আলাপচারিতার মধ্য দিয়ে যে যাত্রার সূচনা হয়েছিল, সময়ের পরিক্রমায় তা ধীরে ধীরে একটি সুসংগঠিত সামাজিক আন্দোলনে রূপ নেয়। ঢাকা, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এবং সর্বশেষ গাবুরায় ধারাবাহিক কর্মসূচী আয়োজনের মধ্য দিয়ে স্বীকৃত একটি সংগঠন হিসেবে এ পর্যায়ে আসছে।
গত আট বছরের পথচলায় গাবুরা থেকে উঠে আসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, শুভানুধ্যায়ী এবং সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সময়, শ্রম, মেধা, অর্থ ও অকুণ্ঠ ভালোবাসার সম্মিলিত ফল আজকের এই অর্জন। সোসাইটির প্রতিটি সাফল্যের পেছনে অসংখ্য মানুষের অবদান রয়েছে, যাদের প্রত্যেকের অবদান আমাদের কাছে সমানভাবে মূল্যবান ও শ্রদ্ধার।
প্রিয় গাবুরাবাসী,
আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, প্রতিষ্ঠালগ্ন থেকেই গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি মূলত গাবুরা থেকে উঠে আসা শিক্ষার্থী ও তরুণদেরকে কেন্দ্র করে বিভিন্ন জনকল্যাণ ও সমাজ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের মূল লক্ষ্য হলো পরিবর্তিত বিশ্বব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আত্মনির্ভরশীল, সৃজনশীল, দক্ষ ও মানবিক ছাত্র ও যুবসমাজ গড়ে তোলা; যারা নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে শুধু ব্যক্তিগত সাফল্যই অর্জন করবে না, বরং নিজ জন্মভূমি গাবুরার উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে সোসাইটি নিম্নোক্ত কার্যক্রমসমূহ সফলভাবে সম্পন্ন করেছে:
শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম
---------------------------------------
১। শিক্ষা বিষয়ক সেমিনার — খুলনা বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম।
২। Professional Graphic Design Programe (পরিচালনায়: ইয়াসিন আরাফাত)।
৩। Professional Digital Skills Course (পরিচালনায়: তাহসিনুল্লাহ রিয়াদ)।
৪। প্রত্যাশা পাঠশালা (২০২০)
৫। ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্প ক্যাম্প (২০২০)
৬। মোটিভেশনাল প্রোগ্রাম (২০২০)
৭। কুইজ প্রতিযোগিতা (২০২০)
৮। ক্যারিয়ার বিষয়ক সেমিনার (২০২০)
৯। Road to University ।
১০। উচ্চমাধ্যমিক ভর্তি সহায়তা- ২০২২ (খুলনা অঞ্চল)।
সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম
-------------------------------
১১। “যে সুর হৃদয় টানে” — সাংস্কৃতিক অনুষ্ঠান।
১২। GWS Inter Zone Cricket Tournament — ২০২০।
১৩। GWS Khulna Zone Cricket Mania — ২০২৪।
১৪। GWS Satkhira Zone Sports Carnival — ২০২৫।
১৫। Friendship Cup — ২০২৬।
আত্মীয়তা ও সামাজিক বন্ধন সুদৃঢ়করণ
-----------------------------------------
১৬। মতবিনিময় সভা — ২০১৯ (ঢাকা ও খুলনা)।
১৭। ইফতার মাহফিল — ২০১৯–২০২৪ (ঢাকা অঞ্চল)।
১৮। ইফতার মাহফিল — ২০১৯–২০২৪ (খুলনা অঞ্চল)।
১৯। ইফতার মাহফিল — ২০২০–২০২৪ (সাতক্ষীরা অঞ্চল)।
২০। ইফতার মাহফিল — ২০২২–২০২৪ (শ্যামনগর অঞ্চল)।
২১। সৌহার্দ্য সংলাপ ও মতবিনিময় সভা — ২০২৫ (গাবুরা)।
উপকূলের অধিকার ও পরিবেশ সংরক্ষণ
-----------------------------------------
২২। “ত্রাণ নয়, বাঁধ চাই” শীর্ষক মানববন্ধন — ২০২১ (ডুমুরিয়া খেয়াঘাট)।
২৩। উপকূল দিবস পালন — ২০২০।
২৪। গাবুরার বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন — ২০২০।
২৫। সবুজায়ন কর্মসূচি — ২০২৩।
২৬। জলবায়ু অবরোধ কর্মসূচি — ২০২১ (চৌদ্দরশি)।
২৭। মানববন্ধন — ২০২১ (খুলনা)।
২৮। “আশা ও প্রত্যাশার নির্বাচন: আদর্শ ইউনিয়ন গঠনে ভূমিকা” শীর্ষক অনলাইন আলোচনা।
সম্মাননা ও স্বীকৃতিমূলক আয়োজন
------------------------------------
২৯। কৃতি সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা — ২০২৫ (সাতক্ষীরা)।
৩০। কৃতি ব্যক্তি ও শিক্ষার্থী সংবর্ধনা — খুলনা ও ঢাকা।
৩১। Connect with Creator's — ২০২৬ (গাবুরা)।
সচেতনতামূলক কর্মসূচি
-------------------------
৩২। করোনা মহামারিকালে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ।
মানবিক ও শিক্ষা সহায়তা
--------------------------
৩৩। ক্যান্সারে আক্রান্ত হাফিজুলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা।
৩৪। বিভিন্ন মাদ্রাসা, হিফজখানা, স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা।
৩৫। শিক্ষার্থীদের যাতায়াত, যোগাযোগ ও আবাসন সহায়তা।
৩৬। চিকিৎসার উদ্দেশ্যে রাজধানী ঢাকায় আগত রোগী ও তাদের স্বজনদের জন্য বিনামূল্যে আবাসনের ব্যবস্থা।
৩৭। চাকরিপ্রার্থী ও ভ্রমণকারীদের জন্য রাজধানী ঢাকায় আবাসন সুবিধা প্রদান।
বিনোদনমূলক কার্যক্রম
-------------------------
৩৮। আনন্দভ্রমণ — ২০২০ (ঢাকা)।
৩৯। আনন্দভ্রমণ ও প্রীতিভোজ — ২০২৩ (সাতক্ষীরা)।
৪০। আনন্দভ্রমণ — ২০২৫ (কেন্দ্রীয় অঞ্চল)।
৪১। ঢাকাস্থ গাবুরাবাসীর মিলনমেলা ও প্রীতিভোজ — ২০২২।
৪২। বার্ষিক বনভোজন — ২০২০ (সাতক্ষীরা অঞ্চল)।
প্রকাশনা বিষয়ক কর্যক্রম
-------------------------
৪৩। ত্রৈমাসিক ' নোনাভূমি ' পত্রিকা প্রকাশ।
উপরোক্ত কার্যক্রমের বাইরেও বিভিন্ন সময়ে সোসাইটি নীরবে আরও বহু জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে, যেগুলো প্রচারে আসেনি।
এই দীর্ঘ পথচলায় গাবুরা, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা ও ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী ও শুভানুধ্যায়ীদের আর্থিক, শারীরিক ও নৈতিক সহযোগিতা আমাদের প্রতিটি পদক্ষেপকে আরও শক্তিশালী করেছে। তাই আজকের এই অর্জন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; এটি সমগ্র গাবুরাবাসীর সম্মিলিত স্বপ্ন, শ্রম ও ভালোবাসার ফসল।
গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি পরিবারের পক্ষ থেকে প্রত্যেক সহযোগী, শুভানুধ্যায়ী ও গাবুরাবাসীর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
আমরা বিশ্বাস করি, আপনাদের অব্যাহত সহযোগিতা, দোয়া ও ভালোবাসা সঙ্গে নিয়ে আগামী দিনগুলোতে আরও সুসংগঠিত, পরিকল্পিত এবং বৃহত্তর পরিসরে মানবকল্যাণে কাজ করে যেতে পারব, ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ।
কৃতজ্ঞতায়,
গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি পরিবার।
| |