02/05/2026
সক্ষমতা বৃদ্ধিতে এক ধাপ এগিয়ে: সমতায় তারুণ্য প্রজেক্ট
আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উদারতা যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সফলভাবে ‘সমতায় তারুণ্য (Shomotay Tarunno)’ প্রজেক্টের অধীনে আয়োজিত "Capacity Enhancement Session of Youth-Led Organizations (YLO)" প্রশিক্ষণটি সম্পন্ন করেছি। খুলনায় অনুষ্ঠিত এই সেশনে আমরা মিডিয়া লিটারেসি, লবি এবং অ্যাডভোকেসি বিষয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করেছি। তরুণদের নেতৃত্বে সমাজ পরিবর্তনের এই যাত্রায় আমাদের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এই অভিজ্ঞতা আমাদের ফাউন্ডেশনের আগামী দিনের সামাজিক কাজগুলোকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
ধন্যবাদ জানাই এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট Kingdom of the Netherlands, JAAGO Foundation Trust এবং Plan International-কে।
আমরা বিশ্বাস করি, প্রশিক্ষিত তরুণরাই গড়বে আগামীর সুন্দর ও সমতাপূর্ণ বাংলাদেশ। আমাদের এই পথচলায় আপনাদের দোয়া ও ভালোবাসা কাম্য।