28/02/2026
দূর হোক অজ্ঞতার অমানিশা, সুশিক্ষাই দেখাবে আলোর দিশা।
আজ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬; ১০ই রমজান, ১৪৪৭ হিজরি; রোজ: শনিবার “আলোর পথে” সংগঠনের ঢাকাস্থ ইফতার মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ্।
রমজান আমাদের শেখায়— সংযমে শক্তি, ত্যাগে মহিমা, নীরবতায় ধ্যান, আর সেবায় শ্রেষ্ঠত্ব। সেই শিক্ষা সেবার লক্ষ্য নিয়েই ২০১৬ সালের ৪ জুলাই প্রতিষ্ঠিত হওয়া আলোর পথে সংগঠন ধারাবাহিক সফলতা নিয়ে আজকের এই মাহেন্দ্রক্ষণে।
আজকের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সুধীবৃন্দ, শুভানুরাগী ও পৃষ্ঠপোষক জনাব শেখর আহমেদ, সহযোগী অধ্যাপক; জনাব জি এম মিজানুর রহমান, সিনিয়র ম্যানেজার, ইনসি সিমেন্ট বিডি লিমিটেড; জনাব মো: শফিকুল ইসলাম শফিক, সেক্রেটারি, আশাশুনি উপজেলা কল্যাণ সমিতি; জনাব মো. আক্তার রসুল, জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; জনাব মো. রফিকুল ইসলাম, কর্মকর্তা, ঢাকা শিক্ষাবোর্ড; জনাব মো. শফিকুল ইসলাম, কর্মকর্তা, অগ্রণী ব্যাংক; জনাব মো. শাহিনুর রহমান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; জনাব মো. মোকলেছুর রহমান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; জনাব মো. আল-আমীন, সহকারী অধ্যাপক, প্রাইম ইউনিভার্সিটি; জনাব আনোয়ার হোসেন, চাকুরীজীবী; জনাব মিজানুর রহমান সবুজ, অডিট অফিসার, প্রতিরক্ষা মন্ত্রণালয় ছাড়াও প্রমুখ অতিথিবৃন্দ।
উপস্থিত ছিলেন আলোর পথে সংগঠনের অন্যতম সিনিয়র উপদেষ্টা জনাব আবু সাদেক, প্রভাষক, সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ, বাগেরহাট; ছাড়াও প্রমুখ সম্মানিত অতিথিবৃন্দ ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আলোর পথে সংগঠনের নিবেদিত প্রাণ শুভানুধ্যায়ী কার্যনির্বাহী পরিষদের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মেধাবী, সম্ভাবনাময়, আলোকপ্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, নাইমুর রহমান, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দোয়া ও ইফতার পরবর্তী আলোচনা অনুষ্ঠানের শেষে আলোর পথে সংগঠনের সম্মানিত সভাপতি মো. জহুরুল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।