BD Clean- Satkhira

BD Clean- Satkhira We create mass awareness on clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৫ পর্যন্ত) ৫০ হ

াজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শেখ মঈনুল ইসলাম মহোদয়ে...
12/06/2026

জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শেখ মঈনুল ইসলাম মহোদয়ের সাথে বিডি ক্লিন সাতক্ষীরা টিম সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও মনিটরিং করে।

একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য সাতক্ষীরা গড়ে তুলতে প্রশাসন, পৌরসভা ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

#বিডিক্লিন
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

বিডি ক্লিন সাতক্ষীরা সৌজন্যে সাক্ষাৎ করে সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাউসার আজ...
10/06/2026

বিডি ক্লিন সাতক্ষীরা সৌজন্যে সাক্ষাৎ করে সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাউসার আজিজ মহোদয়ের সাথে।

সাক্ষাৎকালে বিডি ক্লিন সাতক্ষীরার চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও সচেতন সাতক্ষীরা গড়ে তোলার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিক দিকনির্দেশনা ও উৎসাহ আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি।

#বিডিক্লিন
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

09/06/2026

আমরা বাংলাদেশের এমন একটি সংস্করণ তৈরি করছি যা বিশ্ব কখনো দেখেনি।

#বিডিক্লিন
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

গত ৩ জুন বিডি ক্লিন এর সদস্যরা দাঁড়িয়েছিল এক মহৎ উদ্দেশ্যে। সারাদেশের সহস্রাধিক স্থানে আমরা দাঁড়িয়েছিলাম বুক ভরা আশা আর ...
08/06/2026

গত ৩ জুন বিডি ক্লিন এর সদস্যরা দাঁড়িয়েছিল এক মহৎ উদ্দেশ্যে। সারাদেশের সহস্রাধিক স্থানে আমরা দাঁড়িয়েছিলাম বুক ভরা আশা আর কিছু প্রাণের দাবি নিয়ে।

সেদিন আমাদের চাওয়া ছিল একটি পরিচ্ছন্ন মানসিকতার সমাজ, যেখানে মানুষের প্রতি মানুষের সম্মান থাকবে শতভাগ। আমরা চেয়েছিলাম একটি মানবিক ও দায়িত্বশীল বাংলাদেশ যেখানে প্রতিটি নাগরিক নিজের দায়িত্ব বুঝবে এবং একে অপরের পাশে দাঁড়াবে। একই সাথে আমাদের দাবি ছিল ধর্ষণমুক্ত হর্ণমুক্ত এবং প্রতিহিংসা বর্জিত এক শান্তিময় বাংলাদেশের। যা ভালোবাসায় সমৃদ্ধ করবে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে।

এছাড়া ৩ জুনকে রাষ্ট্রীয়ভাবে "পরিচ্ছন্ন দিবস" ঘোষণা করার পাশাপাশি সামগ্রিকভাবে একটি পরিচ্ছন্ন মানসিকতার বাংলাদেশ বিনির্মাণ করাই ছিল আমাদের মূল লক্ষ্য।

একটি সুন্দর সুশৃঙ্খল এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি আমাদের সকলের। আসুন শুধু ৩ জুনের দাঁড়ানোতেই সীমাবদ্ধ না থেকে এই দাবিগুলোকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ধারণ করি।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

08/06/2026

মুখেই শুধু দেশপ্রেম নেইনা দেশের ভার,
বিবেক বেইচ্চা চা খাইছি লজ্জা আছে কার?
#বিডিক্লিন
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

"গাছ লাগাই, প্রাণ বাঁচাইসবুজ দেশে সুস্থতা ছড়াই" বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশব্যাপী সবুজের বিস্তৃতি ঘটাতে এবং পরিবেশ রক্...
04/06/2026

"গাছ লাগাই, প্রাণ বাঁচাই
সবুজ দেশে সুস্থতা ছড়াই"

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশব্যাপী সবুজের বিস্তৃতি ঘটাতে এবং পরিবেশ রক্ষায় সবাইকে উৎসাহিত করতে বিডি ক্লিন-সাতক্ষীরার এবারের বিশেষ আয়োজন।

বিডি ক্লিন সাতক্ষীরা আয়োজিত দেশব্যাপী
#ওয়ান_ট্রি_ওয়ান_ক্লিক_কনটেস্ট_২০২৬

বিঃদ্রঃ কনটেস্ট চলবে আগামী ০৫/০৬/২০২৬ ইং তারিখ হতে ২০/০৬/২০২৬ ইং তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত।

#কনটেস্ট_নীতিমালা_ও_কার্যক্রম

১. পোস্টের প্রথমেই নিচের হ্যাশট্যাগগুলো ব্যবহার করে পোস্ট করতে হবে। অন্যথায় পোস্ট বাতিল বলে গণ্য হবে।
#ওয়ান_ট্রি_ওয়ান_ক্লিক


২. বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে প্রতিযোগীকে নিজ উদ্যোগে যেকোনো উপযুক্ত স্থানে অন্তত **১টি** গাছের চারা রোপণ করতে হবে।

৩. গাছ লাগানোর মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে এবং গাছসহ সুন্দর ও স্পষ্ট ছবি তুলে নিজের নাম, গাছ লাগানোর স্থান এবং গাছের নাম উল্লেখ করে সুন্দর একটি ক্যাপশনসহ পোস্ট করতে হবে।

৪. অবশ্যই নিজের তোলা বাস্তব ছবি হতে হবে। ইন্টারনেট থেকে ডাউনলোড করা বা অন্য কারও ছবি ব্যবহার করলে সেটি সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৫. বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ (সকল সদস্য ও সাধারণ নাগরিক) এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

৬. ক্যাপশনটি অবশ্যই বাংলা অথবা ইংরেজি ভাষায় হতে হবে।

৭. পোস্ট করার পর ঐ পোস্টের অর্জিত এনগেজমেন্ট (লাইক, কমেন্ট ও শেয়ার)-এর সর্বোচ্চ সংখ্যার ওপর ভিত্তি করে সেরা ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। (বিঃদ্রঃ কোনো প্রকার অটো-লাইক বা স্প্যামিংয়ের প্রমাণ পাওয়া গেলে পোস্টটি বাতিল করা হবে)।

৮. বিজয়ী ১০ জন পাবেন বিডি ক্লিন-সাতক্ষীরার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার!

৯. যেকোনো অসঙ্গতিপূর্ণ ছবি, ক্যাপশন বা নীতিমালার বাইরের যেকোনো কারণে পোস্টটি রিমুভ বা বাতিল করার সম্পূর্ণ এখতিয়ার বিডি ক্লিন সাতক্ষীরা কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত থাকবে।

★★★অবশ্যই বিডি ক্লিন-সাতক্ষীরার নির্ধারিত ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে।
গ্রুপ লিংকঃ https://facebook.com/groups/bdcleanshatkhira/

#ওয়ান_ট্রি_ওয়ান_ক্লিক

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

02/06/2026

বিডি ক্লিন এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে,
আমরা থাকবো সারাদেশের সহস্রাধিক স্থানে,
দশে মিলে উঠবো মেতে পরিষ্কারের জয়গানে।

দীর্ঘ এক দশকের এই পথচলায় পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা বুকে ধারণ করেছি, আজ তা রূপ নিয়েছে পরিচ্ছন্ন দেশ গড়ার সামাজিক আন্দোলনে। আমরা বিশ্বাস করি, শুধু বাহ্যিক পরিচ্ছন্নতায় নয়, বরং এ আন্দোলনকে সফল করতে দরকার মানসিকতার মানোন্নয়নে অব্যাহত চর্চা।

আজ ৩ জুন ২০২৬, বিডি ক্লিন এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে বিডি ক্লিন এর সকল সদস্য ও শুভানুধ্যায়ীগণকে জানাই ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।

"প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার বাংলাদেশ হবে পরিষ্কার"

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

27/05/2026

জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন পবিত্রতায়,
পশুত্বের কোরবানি হোক, এবারের ঈদ আনন্দ।

পবিত্র ঈদ-উল-আযহা'র মূল চেতনাই হলো ত্যাগের মহিমায় মনের ভেতরের পশুত্ব ও অহংকারকে বিসর্জন দেওয়া। আমাদের এই ত্যাগ তখনই সার্থক হবে, যখন চারপাশের পরিবেশও থাকবে সম্পূর্ণ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত। কোরবানির আনন্দ শুধু উদযাপনে নয়, বরং দায়িত্বশীল নাগরিক হয়ে সমাজকে সুন্দর রাখায়।

আসুন, মন ও পরিবেশ উভয়কেই পবিত্র রেখে এবারের ঈদকে করে তুলি নিরাপদ ও আনন্দময়। ঈদ মোবারক!

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

26/05/2026

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে একজন সাংবাদিকের বার্তা || BD Clean

#বিডিক্লিন
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

আমার শহর, আমার অহংকার পরিষ্কার রাখার দায়িত্ব আমার   #বিডিক্লিন    #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন
24/05/2026

আমার শহর, আমার অহংকার
পরিষ্কার রাখার দায়িত্ব আমার

#বিডিক্লিন
#পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean- Satkhira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD Clean- Satkhira:

Share