05/09/2026
সমাজের নানা শ্রেণি-পেশার একদল স্বপ্নবাজের সুসংগঠিত মেলবন্ধনের নাম সামাজিক সংগঠন। সাতকানিয়াজুড়ে রয়েছে এমন অসংখ্য সামাজিক সংগঠন।
বিশাল জনশক্তির এই সংগঠনগুলোকে সমন্বিতভাবে সামাজিক আন্দোলনে রূপ দেয়ার লক্ষ্যে, প্রায় একশো'র কাছাকাছি সামাজিক সংগঠনের প্রতিনিধি নিয়ে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা।
উপস্থিত ছিলেন জনাব, Shahjahan Chowdhury(এম.পি,চট্টগ্রাম-১৫) এবং স্থানীয় প্রশাসন।
মাননীয় এম.পি এবং স্থানীয় প্রশাসন সামাজিক সংগঠনগুলোকে সাথে নিয়ে সমসাময়িক সমস্যা মোকাবেলা করে সুন্দর সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।