নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন - Nirontor Welfare Organization

  • Home
  • Bangladesh
  • Sarishabari
  • নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন - Nirontor Welfare Organization

নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন - Nirontor Welfare Organization Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন - Nirontor Welfare Organization, Nonprofit Organization, Sarishabari.

নিরন্তর ঈদ উৎসব ২০২৬ - একটি ভালোবাসা, সহমর্মিতা আর মানবিকতার অনন্য উদযাপন। ঈদের আনন্দ শুধু নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে, ...
20/03/2026

নিরন্তর ঈদ উৎসব ২০২৬ - একটি ভালোবাসা, সহমর্মিতা আর মানবিকতার অনন্য উদযাপন। ঈদের আনন্দ শুধু নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে, তা ছড়িয়ে দেওয়ার এক আন্তরিক প্রচেষ্টা এই আয়োজন। সরিষাবাড়ী অঞ্চলের প্রায় ৭০ জন দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে “নিরন্তর” বলতে চায়, উৎসবের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে ভাগ করে নেওয়ার মধ্যেই।

খাদ্যসামগ্রী আর প্রয়োজনীয় প্রকরণ যেমন তেল, চিনি, লবণ পেয়ে মানুষের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি। যা এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি।

নিরন্তর ঈদ উৎসব আমাদের মনে করিয়ে দেয়, ঈদ মানে শুধু আনন্দ নয়, দায়িত্বও। সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের আসল সার্থকতা অর্জিত হয়। এই ছোট ছোট উদ্যোগই গড়ে তোলে একটি সহানুভূতিশীল ও সুন্দর সমাজ।
সকলকে ঈদের শুভেচ্ছা "ঈদ মোবারক"।

নিরন্তর ঈদ উৎসব ২০২৬আমাদের উদ্যোগ সফল করতে আপনাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমাজের উচ্চবিত্ত মানুষদের পাশাপাশি যে কো...
13/03/2026

নিরন্তর ঈদ উৎসব ২০২৬

আমাদের উদ্যোগ সফল করতে আপনাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমাজের উচ্চবিত্ত মানুষদের পাশাপাশি যে কোনো সামর্থ্যবান ব্যক্তির প্রতি আমাদের আবেদন—আপনার সাধ্যানুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
আপনার সাহায্য পাঠানোর উপায়:
মোবাইল ব্যাংকিং:
বিকাশ: 017 8184 3784
নগদ: 01713777483

নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে, ইদ উৎসব ২০২৬ উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের জন্য একটি উপ...
27/02/2026

নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে, ইদ উৎসব ২০২৬ উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

১২ ডিসেম্বর, ২০২৫                                             প্রেস বিজ্ঞপ্তি                             নিরন্তর ওয়েলফে...
10/12/2025

১২ ডিসেম্বর, ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি
নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন

গত এক দশকেরও বেশি সময় ধরে সরিষাবাড়ী শহরসহ পার্শ্ববর্তী প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলের দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের কল্যাণে কাজ করে আসছে নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন। ঈদ, শীত, বন্যা ও অন্যান্য দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো—সংগঠনের শুরু থেকেই এর মূল লক্ষ্য ও নীতির অংশ।

প্রতিষ্ঠাতা সদস্যদের উদ্যেগে এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব এম.জি. সাব্বির (মুন) এর নেতৃত্বে নিরন্তরের যাত্রা শুরু হয়। পরবর্তীতে বর্তমান কার্যকরী কমিটির পরিকল্পনা ও তৎপরতায় সংগঠনটির কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে চলছিল।

তবে সাম্প্রতিক সময়ে কার্যকরী কমিটির সদস্যদের পেশাগত ব্যস্ততা বৃদ্ধি এবং সংগঠনের কর্মকাণ্ডের মান বজায় রাখতে আপসহীন অবস্থান গ্রহণের কারণে সংগঠন পরিচালনা পূর্বের মতো সম্ভব হচ্ছে না।

পরিস্থিতি বিবেচনায় উপদেষ্টা পরিষদ ও বর্তমান কার্যকরী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে সংগঠনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছেন বর্তমান সভাপতি জনাব ফাহাদ আহমেদ শাওন। একইসাথে বর্তমান কার্যকরী কমিটিকেও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ভবিষ্যতে সংগঠনের কাঠামো পুনর্গঠনের জন্য পদাধিকার বলে সভাপতি জনাব ফাহাদ আহমেদ শাওন-কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটি যথাসময়ে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করবে এবং পরবর্তীতে সংগঠনের কার্যক্রম পুনরায় শুরু হবে।

সংগঠনের কার্যক্রম স্থগিত থাকা অবস্থায় নিরন্তর-এর কোনো পর্যায়ের সদস্য, সহযোগী সদস্য বা স্বেচ্ছাসেবীর সঙ্গে আর্থিক লেনদেন, অনুদান প্রদান বা ডোনেশন গ্রহণ/প্রদান না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।

নিরন্তরের দীর্ঘ পথচলায় পাশে থাকা সকল সদস্য, স্বেচ্ছাসেবী, শুভানুধ্যায়ী ও দাতাদের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমরা আশাবাদী—প্রয়োজনীয় পুনর্গঠনের পর দ্রুতই সংগঠনের কার্যক্রম পুনরায় শুরু হবে এবং মানবকল্যাণে নিরন্তর তার অঙ্গীকার ধরে রাখবে।

বার্তা প্রেরক
মুনসাতুল ইসলাম মুন
সাধারণ সম্পাদক
নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন

নিরন্তর ঈদ উৎসব ২০২৫ স্থান: নাছের উদ্দিন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল সময়: মার্চ ৩০, ২০২৫ (সকাল ৮:০০ ঘটিকা)আপনাদের সকলের...
29/03/2025

নিরন্তর ঈদ উৎসব ২০২৫
স্থান: নাছের উদ্দিন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল
সময়: মার্চ ৩০, ২০২৫ (সকাল ৮:০০ ঘটিকা)
আপনাদের সকলের উপস্থিতি কাম্য


নিরন্তর ঈদ উৎসব ২০২৫আমাদের উদ্যোগ সফল করতে আপনাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমাজের উচ্চবিত্ত মানুষদের পাশাপাশি যে কো...
21/03/2025

নিরন্তর ঈদ উৎসব ২০২৫

আমাদের উদ্যোগ সফল করতে আপনাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমাজের উচ্চবিত্ত মানুষদের পাশাপাশি যে কোনো সামর্থ্যবান ব্যক্তির প্রতি আমাদের আবেদন—আপনার সাধ্যানুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

ঈদ সামগ্রী বিতরণ:
তারিখ: ২৮ ও ২৯ রমজান ( ২৯ মার্চ, ৩০ মার্চ )

আপনার সাহায্য পাঠানোর উপায়:
মোবাইল ব্যাংকিং:
বিকাশ: 01610916767
নগদঃ 01772457415
রকেট: 019719167671

নিরন্তরের পক্ষ থেকে আমরা সবার সহযোগিতা ও সমর্থন কামনা করছি।"সবার জন্য আনন্দময় ইদ" – আসুন, মানবতার পাশে দাঁড়াই! 💙🌙✨
08/03/2025

নিরন্তরের পক্ষ থেকে আমরা সবার সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

"সবার জন্য আনন্দময় ইদ" – আসুন, মানবতার পাশে দাঁড়াই! 💙🌙✨

সকলের সহযোগিতায় অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টায় নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন। গত শীতেও সর্ব সাধারণের সহায়তায় শ...
27/11/2024

সকলের সহযোগিতায় অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টায় নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন। গত শীতেও সর্ব সাধারণের সহায়তায় শীতবস্ত্র বিতরণ করে প্রায় ১৫০+ মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি আমরা।
একই উদ্যমে এবারও আয়োজিত হতে যাচ্ছে নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৪।

প্রতিবছর হেমন্তের উষ্ণ দিনগুলোকে বিদায় দিয়ে প্রকৃতি প্রবেশ করে রিক্ত শীতের দিনগুলোতে। সমাজের সামর্থ্যবান মানুষগুলোর কাছে শীতকাল পিঠা খাওয়া বা আরাম করার ঋতু হলেও দরিদ্র শীতবস্ত্রহীন মানুষগুলোর কাছে শীতকাল এক বিভীষিকার নামই বটে। তবে এসময় শীতবস্ত্রের অভাবটুকু কোনোভাবে পূরণ হয়ে গেলে শীতের বিভীষিকাময় দিনগুলোও সেই মানুষগুলোর কাছে হয়ে উঠতে পারে অনেকটাই সহনীয়। শীতের কনকনে হাওয়া থেকে উষ্ণ চাদর বা কম্বল যখন দেহকে রক্ষা করে, গ্রামের ৬০ বছর বয়সী দাদার মুখে তখন ঝলমল করে ওঠে এক চিলতে হাসি। এ হাসিই যেন শীতের সবথেকে সুন্দর দৃশ্য।

প্রতিবছর অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে সরিষাবাড়ীর সেবামূলক, অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন। একই ধারাবাহিকতায় এ বছর আমরা আমাদের কর্মসূচি হাতে নিয়েছি।

আর নিরন্তর এর এই উদ্যোগকে সফল করার জন্য আমাদের প্রয়োজন আপনার সহযোগীতার।
অতএব, সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আমাদের আহ্বান, আপনার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য অবদানেই হয়তো একটি অসহায় মানুষের মাঝে পৌছাতে পারে শীতের সাথে লড়াই করার একমাত্র অবলম্বন।

আমাদের সাহায্য করতেঃ
★আমাদের মোবাইল ব্যাংকিং নাম্বার:

বিকাশ: 01610916767

নগদ : 01772457415

রকেট: 019719167671

★ ব্যাংক একাউন্টঃ
নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন
রূপালি ব্যাংক লিমিটেড
সঞ্চয়ী হিসাব নংঃ ১০৫৭০১০০১৮৩৫৮
সরিষাবাড়ী শাখা, সরিষাবাড়ী, জামালপুর।

নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত ২০২৩-২৪ বছরের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির কিছু মূহুর্ত!!
23/11/2024

নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত ২০২৩-২৪ বছরের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির কিছু মূহুর্ত!!

২০২৪/২৫ এর "নিরন্তর শীতবস্ত্র বিতরণ কর্মসূচি" কে সামনে রেখে নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন ভলান্টিয়ার নেওয়ার সিদ্ধান্ত গ...
12/11/2024

২০২৪/২৫ এর "নিরন্তর শীতবস্ত্র বিতরণ কর্মসূচি" কে সামনে রেখে নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন ভলান্টিয়ার নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সরিষাবাড়ীর সকল ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে নিরন্তরের সহযোগিতা পৌঁছাতে স্থানীয় ভলান্টিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। নিজের এলাকার অসহায় মানুষের জন্য সামান্য হলেও ভূমিকা রাখার জন্য ভলান্টিয়ার হিসেবে কাজ করে স্বেচ্ছাসেবী সার্টিফিকেট অর্জনের পাশাপাশি থাকছে পরবর্তীতে নিরন্তর পরিবারের স্থায়ী সদস্য হওয়ার সুযোগ। নিচের ফর্মটি পূরণ করে ভলান্টিয়ার হিসেবে রেজিষ্ট্রেশন করতে পারেন।

যোগাযোগঃ
সাঈদ হাসান সামী(সাংগঠনিক সম্পাদক)
মোবাইলঃ +8801313157589

★ কারও সন্ধানে একেবারে সম্বলহীন অসহায় মানুষের সন্ধান থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা প্রকৃতপক্ষেই সহযোগিতা পাওয়ার যোগ্য তাদের কাছে পৌছানোই আমাদের মূল লক্ষ্য।

যেকোনো পরামর্শ/মতামত জানাতে-

ফাহাদ আহমেদ শাওন, সভাপতি
+8801865156675

মুনসাতুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক
+8801772 457415

নিরন্তর শীতবস্ত্র বিতরণ উপলক্ষে যারা স্বেচ্ছাসেবী হিসবে আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক তারা ফর্মটি পূরণ করেন।

সরিষাবাড়ী পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময়।
10/10/2024

সরিষাবাড়ী পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময়।

"উৎসবমুখর পরিবেশে আমাদের সবার জীবন হোক সম্প্রীতির আলোকচ্ছটায় উদ্ভাসিত"- সম্প্রতির এই বার্তাকে ধারণ করে সরিষাবাড়ী পৌরসভার...
09/10/2024

"উৎসবমুখর পরিবেশে আমাদের সবার জীবন হোক সম্প্রীতির আলোকচ্ছটায় উদ্ভাসিত"- সম্প্রতির এই বার্তাকে ধারণ করে সরিষাবাড়ী পৌরসভার অন্তর্ভুক্ত ১৬টি পূজা মণ্ডপের দায়িত্বশীলদেরকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতা প্রদানে আমরা নিরন্তর পরিবার সম্মিলিতভাবে আপনাদের পাশে আছি।

যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সর্বোচ্চ সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

যোগাযোগের জন্য:
অফিসিয়াল নম্বর: 01610-916767

সুদীপ্ত দাস শুভ: 01957-146292
সাব্বির এহসান (পলক): 01681-850134
শিশির দাস: 01795-272945
রিজওয়ানুল কবির (রাঈদ): 01792-451692

আসন্ন দুর্গাপূজা আমাদের সবার মাঝে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সহাবস্থানের অতীতের ধারাই চলমান থাকুক আমাদের প্রিয় সরিষাবাড়ীতে।

শুভ দুর্গাপূজা!

Address

Sarishabari
2050

Alerts

Be the first to know and let us send you an email when নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন - Nirontor Welfare Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নিরন্তর ওয়েলফেয়ার অর্গানাইজেশন - Nirontor Welfare Organization:

Share