অবস্থানঃ
সাধক হযরত শাহ্ জামাল (র:) এর স্মৃতি বিজড়িত, সৌন্দর্যমন্ডিত হিমালয় আর গারো পাহাড়ের পাদদেশে যমুনা-ব্রহ্মপুত্র বিধৌত বাংলাদেশের ২০তম জেলা জামালপুর। এই জেলার সরিষাবাড়ী একটি অন্যতম থানা আমাদের সরিষাবাড়ী। যমুনা ও ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন কবলিত দরিদ্র এলাকা। হযরত শাহ জামাল (র:) নামানুসারে নামকরণ হয়েছে এই জেলার। জামালপুর ময়মনসিংহ জেলার প্রথম মহুকুমা হিসেবে ১৮৪৫ সালে মর্যাদা লাভ করে। ৭টি উপ
জেলা, ৬টি পৌরসভা, ৬৮টি ইউনিয়ন, ১৩৬২টি গ্রাম নিয়ে জামালপুর জেলা গঠিত। ১৯৭৮ সালে ২৬ ডিসেম্বর জামালপুরকে স্বাধীন বাংলাদেশের ২০তম জেলা হিসেবে ঘোষণা করা হয় (জামালপুর সদর, ইসলামপুর, সরিষাবাড়ী, মেলান্দহ, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ)। সরিষাবাড়ী একটি পৌরসভা (সরিষাবাড়ী পৌরসভা) ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়ন সমূহ সাতপোয়া, কামরাবাদ, পোগলদীঘা, মহাদান, ডোয়াইল, ভাটারা, আওনা ও পিংনা। সরিষাবাড়ীতে এশিয়ার বৃহত্তম যমুনা সার কারখানা রয়েছে, সরিষাবাড়ী পাটের জন্য বিখ্যাত। এছাড়া কৃষিতে অন্যতম।
প্রশাসনিক এলাকাঃ
সরিষাবাড়ী পৌরসভা ও আটটি ইউনিয়নঃ সাতপোয়া, কামরাবাদ, পোগলদীঘা, মহাদান, ডোয়াইল, ভাটারা, আওনা ও পিংনা।
শিক্ষাঃ
সরিষাবাড়ি উপজেলা শিক্ষা ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশ এগিয়ে। উপজেলার নামকরা স্কুলগুলোর মধ্যে রয়েছে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়, সরিষাবাড়ী আর.ডি.এম পাইলট উচ্চ বিদ্যালয়, সরিষাবাড়ী পাইলট গার্লস উচ্চ বিদ্যালয়, সালেমা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়, যমুনা সারকারখানা উচ্চ বিদ্যালয় ইত্যাদি। এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে পূর্ব বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউসি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নলদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম।
অর্থনীতিঃ
কৃষি নির্ভর।
কৃতী ব্যক্তিত্বঃ
মরহুম রিয়াজ উদ্দিন তালুকদার, মরহুম মহর উদ্দিন, আবদুস সালাম তালুকদার, মরহুম মতিয়ার রহমান তালুকদার, মৌলানা নুরুল ইসলাম, মরহুম আব্দুল মালেক সাহেব, বদিউজ্জামান, ইসমাইল হোসেন বাদল, ডঃ আলাউদ্দিন, হজরত আলী, এম এ লতিফ প্রমূখ।