সানন্দ ফাউন্ডেশন

Directions Website

সানন্দ ফাউন্ডেশন It’s a charity organization, Constructed by a group of energetic youth.

We love to serve humanity.

“It’s not how much we give but how much love we put into giving.”
– Mother Theresa

মানবতার প্রধান শিক্ষা এটাই যে দানের মাধ্যমে মানুষ কখনোই ফকির হয়ে যায় না।
13/06/2024

মানবতার প্রধান শিক্ষা এটাই যে দানের মাধ্যমে মানুষ কখনোই ফকির হয়ে যায় না।

আমাদের সমাজে এমন অনেক বৃদ্ধ মা বাবা আছেন যারা এই গরমে অতিষ্ট অসহায় জীবন যাপন করছে তাদের হয়তো খোঁজ খবর রাখার মতোও কেউ নেই...
27/04/2024

আমাদের সমাজে এমন অনেক বৃদ্ধ মা বাবা আছেন যারা এই গরমে অতিষ্ট অসহায় জীবন যাপন করছে তাদের হয়তো খোঁজ খবর রাখার মতোও কেউ নেই।
তাই আমরা যারা সমাজে বিত্তবান মানুষ আছি আসুন আমাদের মানবতার ছিটেফোঁটা দিয়ে হলেও এই গরমে তাদের প্রতি দৃষ্টিপাত করি তাদের একটু খোঁজ খবর রাখি।
তাদেরকে অন্তত কয়েকটি সেলাইন এবং ঠান্ডা পানি দিয়ে সাহায্যে করি।
বিনিময়ে আপনি এদের কাছ থেকে যে ভালোবাসা আর দোয়া পাবেন তা আপনি কল্পনাও করতে পারবেন না।

আমাদের চারপাশে খেয়াল করলে দেখা যায় যে অসংখ্য অসহায় মানুষ মানবেতর জীবন যাপন করছে। অন্যের দুঃখ বা কষ্ট দেখে যে মানুষের ...
27/04/2024

আমাদের চারপাশে খেয়াল করলে দেখা যায় যে অসংখ্য অসহায় মানুষ মানবেতর জীবন যাপন করছে। অন্যের দুঃখ বা কষ্ট দেখে যে মানুষের মনের মধ্যে দুঃখ বা কষ্ট অনুভূত হয় না, সেই মানুষ আসলে প্রকৃতপক্ষে মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ নয়। আমাদের অবশ্যই উচিত আমাদের চারপাশের মানুষদের খেয়াল রাখা এবং তাদের দুঃখ কষ্টে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে মানবিক আচরণ করা।

আপনার দুটো হাত রয়েছে। একটা নিজেকে সাহায্য করার জন্য এবং অপরটা অন্যদের সাহায্য করার জন্য।
25/04/2024

আপনার দুটো হাত রয়েছে। একটা নিজেকে সাহায্য করার জন্য এবং অপরটা অন্যদের সাহায্য করার জন্য।

আমাদের প্রান প্রিয় নবীজির (সঃ) ভাষ্যমতে মনের বিত্তই প্রকৃত বিত্ত। অন্যের দুঃখ দুর করার জন্য অনেক বড় বিত্তশালী হওয়া লাগে ...
24/04/2024

আমাদের প্রান প্রিয় নবীজির (সঃ) ভাষ্যমতে মনের বিত্তই প্রকৃত বিত্ত। অন্যের দুঃখ দুর করার জন্য অনেক বড় বিত্তশালী হওয়া লাগে না, লাগে কেবল দুঃখী দরিদ্র মানুষের কষ্টগুলো অনুভব করার মত সুন্দর মন। আল্লাহ আমাদের সবার ভেতর সংবেদনশীলতা দিয়ে দিন। প্রবল করে দিন আমাদের সহানুভূতির শক্তি।

আল্লাহ সুবহানাহু তায়ালা ইরশাদ করেন, যারা নিজেদের সম্পদ রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাদের পুণ্য ফল তাদের পালন...
24/04/2024

আল্লাহ সুবহানাহু তায়ালা ইরশাদ করেন, যারা নিজেদের সম্পদ রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাদের পুণ্য ফল তাদের পালনকর্তার নিকট রয়েছে, তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না। [বাকারা, আয়াত: ২৭৪]

আমরা মনে করি, দরিদ্র মানুষকে সহায়তা করতে হবে সত্য, কিন্তু এসব দান সদকা বড় বিত্তশালী লোকদের কাজ। আমি তো নিজেই খেতে পাই না। আমি কি অন্যকে সাহায্য করব?

নিজের পরিবার পরিজনের নিত্য প্রয়োজন মিটাতে যাদের হিমশিম খেতে হয় তাদের আবার দান সদকা কিসের? আগে তো নিজে বাঁচতে হবে? তারপর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা করা যাবে।

খুবই দুঃখজনকভাবে এমন ক্ষুদ্র চিন্তা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। অথচ এটা কোনো ইসলামী ভাবনা নয়। ইসলাম তো শেখায় যার সামান্য আছে সে তার সামান্য থেকেই অন্য অভাবীদের সাহায্যার্থে এগিয়ে আসবে। বরং যখন অভাব থাকে তখন আরও বেশি মনোযোগী হতে হবে অন্যকে সাহায্য করায়।

"সানন্দ ফাউন্ডেশন " যার উদ্দেশ্য হচ্ছে নিজের অর্থায়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো।অ...
18/04/2024

"সানন্দ ফাউন্ডেশন " যার উদ্দেশ্য হচ্ছে নিজের অর্থায়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো।

অবহেলিত বৃদ্ধ মা-বাবা, অসহায় গৃহহীন পরিবার, সুবিধা বঞ্চিত শিশু, অসহায় কন্যা দায়গ্রস্ত পিতা, দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রী যাদের পাশে থেকে সমাজে অসংগতি দূর করাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য।

আর্ত মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা।জীবন শুধু নিজের জন্য নয় বরং নিজেকে দাড় করাও মানবিক...
15/04/2024

আর্ত মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা।

জীবন শুধু নিজের জন্য নয় বরং নিজেকে দাড় করাও মানবিক দেয়ালে।
মানবতাই হোক জীবনের উদ্দেশ্য।

"সানন্দ ফাউন্ডেশন" _ SanandaFoundation
_আর্ত-মানবতার সেবায় আমরা_

Address

S A Plaza , Main Road, Sananda Bari Bazar, Dewanganj, Jamalpur
Sanandabari
2030

Alerts

Be the first to know and let us send you an email when সানন্দ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share