ধূমকেতু স্টুডেন্ট'স এসোসিয়েশন

ধূমকেতু স্টুডেন্ট'স এসোসিয়েশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ধূমকেতু স্টুডেন্ট'স এসোসিয়েশন, Nonprofit Organization, Sakhipur, Tangail, Sakhipur.

ধূমকেতু স্টুডেন্টস' এসোসিয়েশন- এর গবেষণা বিভাগের তত্বাবধানে পরিচালিত 'আটিয়া' পাঠচক্র ঐতিহ্যবাহী মির্জাপুর উপজেলায় উদ্বোধ...
24/10/2025

ধূমকেতু স্টুডেন্টস' এসোসিয়েশন- এর গবেষণা বিভাগের তত্বাবধানে পরিচালিত 'আটিয়া' পাঠচক্র ঐতিহ্যবাহী মির্জাপুর উপজেলায় উদ্বোধনী চক্র অনুষ্ঠিত হয়েছে।।

মির্জাপুর উপজেলার পরিচালক হাসনাত আবদুল্লাহর সঞ্চালনায়, শুভ উদ্বোধন ঘোষণা করেন ইসলামি ফাউন্ডেশন পাঠাগারের সম্মানিত পরিচালক জাকির মুহাম্মদ শিপন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'ইসলামি চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট' টাংগাইল অঞ্চলের পরিচালক জনাব বায়েজিদ খান। পরবর্তীতে 'বাংলা অঞ্চলে ইসলামি সভ্যতার ইতিহাস'
নিয়ে উদ্বোধনী পাঠচক্র পরিচালনা করেন এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাফিজ আল ইসতিয়াক।
এছাড়াও এসোসিয়েশনের ভূমিকা তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক জনাব খাজা মঈন উদ্দিন।

হযরত শাহ সূফী বাবা আদম কাশ্মীরির স্মৃতিবিজড়িত অঞ্চল মির্জাপুর থেকে সবাইকে পবিত্র জুমার সালাম। (জুমা মুবারক)

ধূমকেতু স্টুডেন্টস' এসোসিয়েশন- এর গবেষণা বিভাগের তত্বাবধানে পরিচালিত 'আটিয়া' পাঠচক্র এবার আরম্ভ হতে যাচ্ছে ঐতিহ্যবাহী মি...
22/10/2025

ধূমকেতু স্টুডেন্টস' এসোসিয়েশন- এর গবেষণা বিভাগের তত্বাবধানে পরিচালিত 'আটিয়া' পাঠচক্র এবার আরম্ভ হতে যাচ্ছে ঐতিহ্যবাহী মির্জাপুর উপজেলায়!

আরম্ভ হবে ২৪ অক্টোবর ২০২৫, রোজ শুক্রবার বাদ জুমা

স্থান : ইসলামী ফাউন্ডেশন পাঠাগার, মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ।

যুক্ত হতে শীঘ্রই পূরণ করুন গুগল ফর্মঃ

https://forms.gle/wqnpDGef19867g3b8

যোগাযোগ ; +880 1722-646356 ( হাসনাত আবদুল্লাহ, তত্ত্বাবধায়ক মির্জাপুর উপজেলা )

আজ ইসলামি রেনেসাঁর অন্যতম কবি, বৃটিশ শোষণ পরবর্তী সময়ে বাংলা ভাষা এবং মুসলিম জাগরণের অন্যতম পথিকৃৎ, সপ্ত সাগরের সিন্দাবা...
19/10/2025

আজ ইসলামি রেনেসাঁর অন্যতম কবি, বৃটিশ শোষণ পরবর্তী সময়ে বাংলা ভাষা এবং মুসলিম জাগরণের অন্যতম পথিকৃৎ, সপ্ত সাগরের সিন্দাবাদ কবি ফররুখ আহমদের ৫১ তম মৃত্যুবার্ষিকী।।

ধূমকেতু স্টুডেন্টস' এসোসিয়েশন পরিবারের পক্ষ থেকে মহান এই কবিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি।। ( আল ফাতিহা)

আজ বাংলার অন্যতম আধ্যাত্মিক সাধক পুরুষ, গীতীকার, সুরকার, (ফকির সম্রাট) লালন শাহের ১৩৫তম মৃত্যু বার্ষিকী। ফকির সম্রাট লাল...
17/10/2025

আজ বাংলার অন্যতম আধ্যাত্মিক সাধক পুরুষ, গীতীকার, সুরকার, (ফকির সম্রাট) লালন শাহের ১৩৫তম মৃত্যু বার্ষিকী।

ফকির সম্রাট লালন শাহ্ ছিলেন মরমী দার্শনিক, ব্রিটিশ আধিপত্যবাদ বিরোধী কন্ঠস্বর, সমাজ সংস্কারক। সামাজিক প্রতিরোধের পাশাপাশি তার গান, কবিতা এবং অন্যান্য লেখনী ছিলো এসবের বহিঃপ্রকাশ। দীর্ঘায়ুর অধিকারী ফকির সম্রাট লালন শাহ্ ১১৬ বছর বয়সে আজকের এই দিনে মৃত্যু বরণ করেন। আজ অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার মহান এই আধ্যাত্নিক সাধক পুরুষকে।

"শুনি মরিলে পাব বেহেস্তখানা, তা শুনে তো মন মানেনা, বাকির লোভে নগদ পাওনা, কে ছাড়ে এই ভুবনে..."

বায়তুল মাকদিস পুনরুদ্ধারকারী মহান সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর আধ্যাতিক উস্তাজ, সুলতানুল আউলিয়া কাদেরী সিলসিলার প্রতিষ্ঠাত...
04/10/2025

বায়তুল মাকদিস পুনরুদ্ধারকারী মহান সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর আধ্যাতিক উস্তাজ, সুলতানুল আউলিয়া কাদেরী সিলসিলার প্রতিষ্ঠাতা আবু মোহাম্মদ মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী রহ. এর উফাত দিবস / ১১ই রবিউস সানি তথা পবিত্র (ফাতেহা-ই ইয়াজ-দহম)। আজকের এই দিনে সুদূর বঙ্গ থেকে হযরতের রুহের প্রতি অসংখ্য সালাত ও সালাম।

ধূমকেতু স্টুডেন্টস' এসোসিয়েশন- পরিবারের পক্ষ থেকে তাসাউফী ধারার অন্যতম মহান এই সূফীকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।। (আল ফাতিহা)

বাংলার আউলিয়া সম্রাট মুজাহিদে আকবর হযরত শাহজালাল রহ. এর সফরসঙ্গী, ৩৬০ আউলিয়ার অন্যতম সদস্য,পূণ্যভূমি টাংগাইলের গর্ব হযরত...
30/09/2025

বাংলার আউলিয়া সম্রাট মুজাহিদে আকবর হযরত শাহজালাল রহ. এর সফরসঙ্গী, ৩৬০ আউলিয়ার অন্যতম সদস্য,পূণ্যভূমি টাংগাইলের গর্ব হযরত শাহ কামাল রহ. এর- খানকা শরীফে ধূমকেতু স্টুডেন্টস' এসোসিয়েশন—এর গবেষণা বিভাগের তত্বাবধানে পরিচালিত আটিয়া পাঠচক্র। সাময়িক বিরতির পর আজ আয়োজিত হয়েছে ৩য় পাঠচক্র। ‘বাঙালি মুসলমানের উৎসব' (বই পর্যালোচনা)

বাঙালি মুসলমি মানস জীবনের সাথে সম্পৃক্ত উৎসব এবং অনুষ্ঠান ও তাদের ভিত্তির উৎস, আজকের আলোচনায় উঠে এসেছে এসব সাংস্কৃতিক প্রয়োজনীয়তা।
জনাব খন্দকার সালমানের সঞ্চালনায় আজকের নির্ধারিত বিষয়ে চক্র পরিচালনা করেন জনাব নাফিজ আল ইসতিয়াক।
সবশেষে ফিলিস্তিনের মুক্তির প্রার্থনায় যাত্রারত সুমুদ ফ্লোটিলার সাফল্য কামনা করে সমাপ্ত হয় আজকের নান্দনিক চক্র।

ধূমকেতু স্টুডেন্টস' এসোসিয়েশন– এর গবেষণা বিভাগের তত্ত্বাবধানে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে চলমান আটিয়া পাঠচ...
29/09/2025

ধূমকেতু স্টুডেন্টস' এসোসিয়েশন– এর গবেষণা বিভাগের তত্ত্বাবধানে স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে চলমান আটিয়া পাঠচক্রের ৩য় পাঠচক্র অনুষ্ঠিত হতে যাচ্ছে–

বিষয়ঃ বাঙালি মুসলমানদের উৎসব। (বই পর্যালোচনা)

স্থানঃ হযরত শাহ্ কামাল রহ. মাজার শরীফ।

সময়ঃ ৩০ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার, বিকেল ০৩: ১৫ ঘটিকা।

"ধূমকেতু স্টুডেন্টস' এসোসিয়েশন"– এর পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীলের জানাই, শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসবের অনিন্দ্য শুভেচ্ছ...
21/09/2025

"ধূমকেতু স্টুডেন্টস' এসোসিয়েশন"– এর পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীলের জানাই, শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসবের অনিন্দ্য শুভেচ্ছা। এবারের দুর্গোৎসব বয়ে আনুক অশেষ সুকৃতি, শান্তি এবং নিরাপদ কাটুক প্রতিটি দিবকাল।

বিশ্বমানবতার মুক্তির দূত, রহমাতাল্লিল আলামীন জনাবে আকরাম হযরত মুহাম্মদ (স.)- এর শুভাগমন উপলক্ষে কুরআন পাঠ, সীরাত আড্ডা, ...
06/09/2025

বিশ্বমানবতার মুক্তির দূত, রহমাতাল্লিল আলামীন জনাবে আকরাম হযরত মুহাম্মদ (স.)- এর শুভাগমন উপলক্ষে কুরআন পাঠ, সীরাত আড্ডা, কবিতা, মিলাদ পাঠের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরী উদযাপন সম্পন্ন হয়েছে।

ধূমকেতু স্টুডেন্টস' এসোসিয়েশন- এর গবেষণা বিভাগের প্রধান জনাব নাহিয়ান নাবিলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাফিজ আল ইসতিয়াক। (বিষয় ; রাসূল (সা.)-এর শিক্ষা জীবন ও সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় সীরাত পাঠের গুরুত্ব)। এসোসিয়েশনের সাংগঠিক সম্পাদক জনাব খাজা মঈন উদ্দীন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এধরণের আয়োজনে সকলের অংশগ্রহণ কামনা ও ধারাবাহিক রাখার আশাবাদ ব্যাক্ত করে আলোচনা পর্বের সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ হযরত পয়গম্বর (সা.)-এর প্রতি দরুদ, মিলাদ ও দোয়া পাঠের পর বিশেষ তবারক ও মিষ্টিমুখ করার মাধ্যমে আজকের দীর্ঘ সময়ের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

#রাহমাতাল্লিলআলামিন
#ঈদে_মিলাদুন্নবী_মোবারক
#ধূমকেতুস্টুডেন্টসএসোসিয়েশন

বিশ্বমানবতার মুক্তির দূত, আদালত, মারহামাত, ইনসানিয়াতের নবী হযরতে পয়গম্বর মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ল...
05/09/2025

বিশ্বমানবতার মুক্তির দূত, আদালত, মারহামাত, ইনসানিয়াতের নবী হযরতে পয়গম্বর মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দুনিয়া জাহানে আগমনের দিন।

রাহমাতাল্লিল আলামিনের আগমনের এই সুখকর মাসকে কেন্দ্র করে দুনিয়া জাহানে জুলুমের বিপরীতে মারহামাতের সুবাতাস বয়ে যাক দুনিয়া জুড়ে সেই প্রত্যাশায়, ধূমকেতু স্টুডেন্টস' এসোসিয়েশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শুভেচ্ছা।

#মিলাদুন্নবী
#রাহমাতাল্লিলআলামিন
#ধূমকেতুস্টুডেন্টসএসোসিয়েশন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধূমকেতু স্টুডেন্টস' এসোসিয়েশন-এর পক্ষ থেকে থাকছে বিশেষ আয়োজন। (সীরাত আড্ডা) বিশেষ আ...
04/09/2025

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধূমকেতু স্টুডেন্টস' এসোসিয়েশন-এর পক্ষ থেকে থাকছে বিশেষ আয়োজন। (সীরাত আড্ডা)

বিশেষ আয়োজন হিসেবে থাকছেঃ গান, কবিতা, মিলাদ।

তারিখঃ ১৩ই রবিউল আউয়াল, ০৬ সেপ্টেম্বর, রোজ শনিবার।
সময়ঃ বিকেল ৩:৩০ ঘটিকা।
স্থানঃ সখিপুর উপজেলা পাবলিক লাইব্রেরী।

ধূমকেতু স্টুডেন্টস' এসোসিয়েশন– এর পক্ষ থেকে সখীপুর উপজেলা পরিষদের মাননীয় নির্বাহী অফিসার জনাব “মোঃ আবদুল্লাহ আল রনী" স্য...
31/08/2025

ধূমকেতু স্টুডেন্টস' এসোসিয়েশন– এর পক্ষ থেকে সখীপুর উপজেলা পরিষদের মাননীয় নির্বাহী অফিসার জনাব “মোঃ আবদুল্লাহ আল রনী" স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এসময় তাকে এসোসিয়েশনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। সাম্প্রতিক সময়ে যাত্রা শুরু করা 'আটিয়া' পাঠচক্র সম্পর্কে অবহিত করা হয় এসময় তিনি আমাদের এই উদ্যোগ'কে সাধুবাদ জানান পাশাপাশি আমাদের
সামগ্রিক কার্যক্রমকে ধারাবাহিক রাখার পরামর্শ প্রদান করেন।

সবশেষে এসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধেয় স্যারকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

Address

Sakhipur, Tangail
Sakhipur

Telephone

+8801713626306

Website

Alerts

Be the first to know and let us send you an email when ধূমকেতু স্টুডেন্ট'স এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ধূমকেতু স্টুডেন্ট'স এসোসিয়েশন:

Share