27/10/2025
অস্থির এক জেনারেশন
লোকমান আহমেদ
আমরা আছি অস্থির জেনারেশনের ভেতর
দিকহারা প্রজন্ম,শুধু স্বপ্নে বিভোর,
লক্ষ্য নেই, মিশন নেই, আদর্শ হারা
এদের ভবিষ্যৎ অনেক দুর।
রোদে হাঁটে না, বৃষ্টিতে ভিজে না
ঘাসে এলার্জি, কাঁদায় পা মেলে না,
আধা কিলো রাস্তা,রিক্সার অপেক্ষা
কখনো তাদের চলে পা।
গান শুনে না,সিনেমা বোঝে না
খেলার মাঠে যেতে রাজি নয়,
ভোরের সূর্য,রাতে আকাশ দেখে না
তবু রাত জেগে রয়।
মোবাইল স্ক্রিনে ডুবে থাকে
স্ক্রিনে আলোর অভ্যস্থতা,
চোখে ক্লান্তি, মনে শূন্যতা
তবু ওরা হাসে, ভার্চুয়াল ব্যস্ততা।
বড়দের দেখলে মুখ ফিরিয়ে যায়
ধাক্কা মেরে হাসে,সরি বলে না হায়,
শিক্ষকের মুখে পরামর্শ লাগে না
ওরা বলে,ওল্ড ফ্যাশনড এই বলে যায়।
বাসে খালি সিট দেখলে যুদ্ধ শুরু হয়
বয়স্ক লোক দাঁড়িয়ে,তবু সে বসে,
স্কুল যেখানে ওদের শেখার কথা
সেখানে শিখে না, বসে আছে তাসে।
রাতভর জেগে রিল দেখে যায়
ভোরের রোদে উঠে ন,অ্যালার্মে ঘুমায়,
সূর্যোদয় বিছানায়, সূর্যাস্ত স্ক্রিনে
ভার্চুয়াল চিনে,বাস্তব হারায়।
ইতিহাস জানে না, সাহিত্য বোঝে না
বইয়ের পাতায় আঙুলও ফেলে না,
তাদের একটাই স্কিল,রিল দেখা
হাসা ভুলে যাওয়া,নিজেকে হারিয়ে ফেলা।
গাছে চড়ে না,নদীতে নামে না
দৌড়াতে পায় ভয়,
সাহস নেই সাগর পাড়ি দেওয়ার
মনোবল নেই,পাহাড় উঠার জয়।
মন টা মেশিনে বন্দি
একটাই স্কিল,আঙুলের স্পীড,
আমরা আছি অস্থিরতার রাজ্যে
স্ক্রিনের ভিতরে হারিয়ে করে বীট।
না আছে বিনয়,না কৃতজ্ঞতা
না শ্রদ্ধা, না শৃঙ্খলা,
কখন থামতে হয় জানে না তারা
এদের জীবন অস্তমিত,ডুববে বেলা।
আমরা আছি অস্থির এক প্রজন্মের পাশে
যেখানে ভালোবাসা শুধু স্ক্রিনে ভাসে,
হাসি আছে,কিন্তু নেই উষ্ণতা
ভালোবাসা আছে,শুধু নোটিফিকেশনে আসে।
এই প্রজন্ম, এই সময়, এই গল্প
তারা জানে না,মহা বিপদ টেনশন,
কি যে জানে, তাও বুঝে না
অস্থির এক জেনারেশন।