সৈয়দপুর দর্পণ

সৈয়দপুর দর্পণ SAIDPUR/24 HOURS
লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন
কৃতজ্ঞতা🤍🇧🇩

17/06/2026

ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্ক হবে, খুনসুটি হবে, ট্রল হবে—এটাই ফুটবলের সৌন্দর্য। কিন্তু অতি আবেগী হয়ে মারামারি, জুতা নিক্ষেপ, কিংবা মা-বাবা ও বোনকে নিয়ে গালিগালাজ করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দল আলাদা হতে পারে, কিন্তু সম্মানবোধটা সবার জন্য এক হওয়া উচিত। দিনশেষে আমরা সবাই বাংলাদেশি।❤️🇧🇩

🚨 𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆 news 🟥 ফুটবল বিশ্বকাপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই শক্তিশালী স্পেন-কে রুখে দিলো কেপ ভার্দে। 💥
15/06/2026

🚨 𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆 news 🟥
ফুটবল বিশ্বকাপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই শক্তিশালী স্পেন-কে রুখে দিলো কেপ ভার্দে। 💥

11/06/2026

গর্বের অর্জন, সৈয়দপুর আর্ট একাডেমির শিক্ষার্থী জাতীয় পর্যায়ে!

সৈয়দপুর আর্ট একাডেমির মেধাবী শিক্ষার্থী সাদিকা তুন সুবাহা, চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা–২০২৬ এর চিত্রাঙ্কন বিভাগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে।

আগামী ১৫/০৬/২০২৬ তারিখে সে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকার পথে যাত্রা করবে। তার এই অসাধারণ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

সৈয়দপুরের প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে যাচ্ছে সাদিকা তুন সুবাহা। তাই সে ও তার পরিবার সৈয়দপুরবাসীর কাছে আন্তরিক দোয়া ও শুভকামনা প্রার্থনা করছে। সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থনই তার এগিয়ে চলার শক্তি।

🇧🇩 প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট দলে ডাক পেলেন সৈয়দপুরের রবিউল হক। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ জাতীয় দলে ...
11/06/2026

🇧🇩 প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট দলে ডাক পেলেন সৈয়দপুরের রবিউল হক। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।
#ক্রিকেট

11/06/2026

চারদিকে ফিফা বিশ্বকাপ ফুটবল এর উচ্ছ্বাস আবেগ আর ভালোবাসার বহিঃপ্রকাশ এদিকে আরজেন্টিনা সমর্থক থেকে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিচ্ছেন অনেকে....

🟥নীলফামারীর পঞ্চপুকুরে বাবুর বাজার এলাকায় মাছ ধরার জন্য পুকুরে বৈদ্যুতিক মটর সেট করতে গিয়ে বি'দ্যুৎস্পৃষ্ট হয়ে নি'হ'ত...
10/06/2026

🟥নীলফামারীর পঞ্চপুকুরে বাবুর বাজার এলাকায় মাছ ধরার জন্য পুকুরে বৈদ্যুতিক মটর সেট করতে গিয়ে বি'দ্যুৎস্পৃষ্ট হয়ে নি'হ'ত-২, গুরুতর আ-হ ত-১

09/06/2026

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

🟥পরিবারের সন্ধান দিন 🟥আজ (মঙ্গলবার) সকালে নীলফামারী রেলওয়ে স্টেশনের দক্ষিণে প্রায় ৩০০ গজ দূরে রেললাইনের ওপর অসুস্থ অবস্থ...
09/06/2026

🟥পরিবারের সন্ধান দিন 🟥

আজ (মঙ্গলবার) সকালে নীলফামারী রেলওয়ে স্টেশনের দক্ষিণে প্রায় ৩০০ গজ দূরে রেললাইনের ওপর অসুস্থ অবস্থায় এই অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করেন স্থানীয়রা। তিনি অসংলগ্নভাবে কথা বলছেন এবং নিজের নাম "সেলিম" বলে পরিচয় দিচ্ছেন।

বর্তমানে তিনি নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কেউ তাঁর পরিচয় জানলে বা পরিবারের সন্ধান দিতে পারলে অনুগ্রহ করে সৈয়দপুর রেলওয়ে থানার এই নম্বরে যোগাযোগ করুন:

📞 01740-640610

পোস্টটি শেয়ার করে পরিবারের কাছে পৌঁছাতে সহায়তা করুন।

#সৈয়দপুর #নীলফামারী #নিখোঁজ #সন্ধান

08/06/2026

সৈয়দপুরে নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডির অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি

সৈয়দপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি ব্যবহার করে নারী ও বিভিন্ন ব্যক্তিকে নিয়ে ধারাবাহিক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন শতাধিক নারী। সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ‘ঐক্যবদ্ধ নারী সমাজ’ ব্যানারে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শহরের ২৩টি উর্দুভাষী (অবাঙালি) ক্যাম্পের শত শত নারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শহরের উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল এবং বিভিন্ন নারীকে জড়িয়ে একাধিক ফেক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের বিরুদ্ধেও বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভ্রান্তিকর ও আপত্তিকর প্রচারণা চালিয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে। এ ধরনের কর্মকান্ডের প্রতিবাদ এবং ফেক আইডির আড়ালে থাকা দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন গোলাহাট অবাঙালি ক্যাম্পের নেত্রী হামিদা খাতুন, হাতিখানা ক্যাম্পের বিন্দিয়া খাতুন ও সানজিদা খাতুন, মুন্সিপাড়া ক্যাম্পের মোছা. সনি, শিক্ষার্থী নেহা, আয়েশা ও রেশম, সমাজসেবক ও শিক্ষক নাগমা খাতুন, চামড়া গুদাম ক্যাম্পের মোছা. দুলালীসহ অন্যান্য সচেতন নারী।

বক্তারা বলেন, সম্প্রতি উর্দুভাষী জনগোষ্ঠীর নেতা মাজিদ ইকবাল এবং তার পরিবারের সদস্যদের জড়িয়ে বিভিন্ন ফেক আইডি থেকে অশালীন ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। তারা বলেন, কোনো ব্যক্তির সম্মানহানি আমরা মেনে নিতে পারি না। একইভাবে শহরের অনেক নারী ও তরুণীকেও লক্ষ্য করে কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।

তারা আরও বলেন, যারা নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়াকে বাধা হিসেবে মনে করেন, তারা প্রকৃত পরিচয়ে সামনে না এসে ফেক আইডির আড়ালে থেকে অপপ্রচার চালাচ্ছেন। এ ধরনের কর্মকান্ড সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করছে।

বক্তারা জানান, মাজিদ ইকবালকে তারা দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে চেনেন এবং তিনি সবসময় নারী শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকান্ডে ভূমিকা রেখে আসছেন। তার উদ্যোগে বিভিন্ন ক্যাম্পে নারী শিক্ষা কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

মানববন্ধন থেকে বক্তারা ফেক আইডি ব্যবহার করে অপপ্রচারকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ও সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর এবং অশালীন প্রচারণা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
#সৈয়দপুর #নীলফামারী #নিউজ

Address

Shahid Drive Zikrul Haque Road
Saidpur
5310

Alerts

Be the first to know and let us send you an email when সৈয়দপুর দর্পণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সৈয়দপুর দর্পণ:

Share