Falaq Foundation

Falaq Foundation Registered in Bangladesh under the Trust Act of 1882 Falaq Foundation is a non-governmental and nonprofit organization based in Bangladesh.

It serves the community as a beacon of hope, dedicated to socio-economic development, quality education, and public welfare. The name, ‘Falaq,’ meaning daybreak or dawn, symbolizes the light we strive to bring into the lives of individuals and communities facing darkness and despair. Falaq Foundation was established in 2024 under the Trusts Act of 1882.

Alhamdulillah
04/06/2026

Alhamdulillah

‘বিসমিল্লাহির রহমানির রহিম’
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ফালাক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফালাক একাডেমি - প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর IPEMIS (Integrated Primary Education Management Information System)-এ অন্তর্ভুক্ত হয়েছে।

📌 স্কুল কোড: ৪৯০৭৩২
📌 ইএমআইএস কোড: ০০৭০৪০৬০১৩৪

এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন ও গৌরবের বিষয়। এর মাধ্যমে বিদ্যালয়টি জাতীয় প্রাথমিক শিক্ষা তথ্য ব্যবস্থাপনার আওতাভুক্ত হয়েছে, যা শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা, পর্যবেক্ষণ, মূল্যায়ন ও ব্যবস্থাপনাকে আরও কার্যকর, স্বচ্ছ এবং যুগোপযোগী করতে সহায়তা করবে।

এই সাফল্যের জন্য আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিস, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ফালাক একাডেমির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধির জন্য সকলের দোয়া কামনা করছি। 🤲📚🌱

সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ পুলপাড়ায় ঈদের আনন্দ ছড়িয়ে দেয় ফালাক ফাউন্ডেশন। ঈদের দিনে ৩০টি পরিবারের মাঝে ব...
29/05/2026

সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ পুলপাড়ায় ঈদের আনন্দ ছড়িয়ে দেয় ফালাক ফাউন্ডেশন। ঈদের দিনে ৩০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় খাসির গোস্ত, আতপ চাল, সয়াবিন তেল ও মসলা।
#সবার_জন্য_কুরবানী

27/05/2026
সারাদিনের কর্মব্যস্ততা শেষে ঘরে ফিরছিলেন শ্রমজীবী মানুষ। সেই সময় সৈয়দপুর শহরের অন্যতম প্রবেশমুখ জসিম বাজার মোড়ে তাদের মা...
14/03/2026

সারাদিনের কর্মব্যস্ততা শেষে ঘরে ফিরছিলেন শ্রমজীবী মানুষ। সেই সময় সৈয়দপুর শহরের অন্যতম প্রবেশমুখ জসিম বাজার মোড়ে তাদের মাঝে ইফতার বিতরণ করে ফালাক ফাউন্ডেশন।

ফালাক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফালাক একাডেমির প্রথম হাফেজ আদিলুর বর্ষনকে পাগড়ি ও উপহার প্রদান করার মুহূর্ত। আলহামদুলিল্...
08/02/2026

ফালাক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ফালাক একাডেমির প্রথম হাফেজ আদিলুর বর্ষনকে পাগড়ি ও উপহার প্রদান করার মুহূর্ত। আলহামদুলিল্লাহ।

ফালাক একাডেমির বার্ষিক বনভোজন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছ...
31/01/2026

ফালাক একাডেমির বার্ষিক বনভোজন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
স্থান: দ্য গ্র্যান্ড দাদুবাড়ি, দিনাজপুর।

17/01/2026

অদ্য ১৭ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার ফালাক একাডেমি চত্বরে একটি অভিভাবক সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ফালাক একাডেমির সভাপতি মোঃ জসিম উদ্দিন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মোঃ শাহাবুদ্দিন সিহাব।

উক্ত অনুষ্ঠানে একাডেমির বার্ষিক কর্মপরিকল্পনা, শিক্ষার্থীদের শৃঙ্খলা, পাঠ্যক্রম (কারিকুলাম), কো-কারিকুলার অ্যাকটিভিটিসসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে অভিভাবকদের সঙ্গে গঠনমূলক মতবিনিময় করা হয়।
এছাড়াও ফালাক একাডেমির সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। পরিশেষে দু‘আ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


#অভিভাবকসমাবেশ
#শিক্ষার_উন্নয়ন

01/01/2026

আজ ১ জানুয়ারি ২০২৬, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ফালাক একাডেমি'র শিক্ষার্থীদের হাতে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। উল্লেখ্য যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে। উক্ত পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সব ধরনের আনুষ্ঠানিকতা পরিহার করে ছোট ছোট গ্রুপে পাঠ্যপুস্তক বিতরণ চলমান রয়েছে।

Address

Jasim Bazar
Saidpur
5310

Alerts

Be the first to know and let us send you an email when Falaq Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share