27/04/2026
সৈয়দপুরে নতুন আঙ্গিকে মিনিস্টার শোরুমের যাত্রা শুরু,
আধুনিক সেবা নিশ্চিতের প্রত্যয়
==================================
নীলফামারীর সৈয়দপুরে দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড Minister শোরুম নতুন আঙ্গিকে পুনরায় যাত্রা শুরু করেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে শহরের দিনাজপুর সড়কে পপুলার ডায়গোস্টিক সেন্টারের সামনে অবস্থিত নতুন এই শোরুমের উদ্বোধন করা হয়।
-
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া মাহফিলের মধ্য দিয়ে শোরুমটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। শুরুতেই অতিথিরা ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন এবং পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
-
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার প্রতিষ্ঠানের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ এস এম শাহাদুজ্জামান, ডিভিশনাল ম্যানেজার সাহেদ হাসান অভি এবং ব্রাঞ্চ ম্যানেজার মাহাফুজার রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
-
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের সদস্য সচিব রিজওয়ান আকতার পাপ্পু, রবিউল হক রবি, আশরাফুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা।
-
উদ্বোধনী বক্তব্যে ব্রাঞ্চ ম্যানেজার মাহাফুজার রহমান বলেন, “সৈয়দপুরবাসীর দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতেই আমরা নতুন আঙ্গিকে শোরুমটি সাজিয়েছি। এখানে গ্রাহকরা যেন আধুনিক পরিবেশে উন্নতমানের পণ্য ও সর্বোত্তম সেবা পান, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতেও গ্রাহকদের চাহিদা অনুযায়ী আরও উন্নত সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।
তিনি আরও বলেন, “মিনিস্টার ব্র্যান্ড ইতোমধ্যেই সারা দেশে গুণগতমান ও সাশ্রয়ী মূল্যের জন্য সুপরিচিত। সৈয়দপুরেও আমরা সেই মান বজায় রেখে গ্রাহকদের আস্থা অর্জন করতে চাই।
-
নতুন এই শোরুমে মিনিস্টার ব্র্যান্ডের টেলিভিশন, ফ্রিজ, আয়রন, এয়ার কুলার, ফ্যান, ইন্ডাকশন কুকার, এয়ার কন্ডিশনার এবং ওয়াশিং মেশিনসহ বিভিন্ন আধুনিক ইলেকট্রনিক পণ্য সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে মিনিস্টার শোরুমটি একই সড়কের বড় ড্রেনের পাশে অবস্থিত ছিল। গ্রাহকদের সুবিধা ও আরও উন্নত পরিবেশ নিশ্চিত করতে সেটিকে স্থানান্তর করে পপুলার ডায়গোস্টিক সেন্টারের সামনে নতুন ঠিকানায় আধুনিক সাজে পুনরায় চালু করা হয়েছে।
#মিনিস্টার_শোরুম #সৈয়দপুর